শিরোনাম
চালকের আচরণ ও গাড়ির ফিটনেসের কথা বললেই অনেকের গাত্রদাহ হয়: সড়কমন্ত্রীঅর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে : জাতিসংঘে আইরিন খানস্বাস্থ্যবিধি মেনে চলার মাধ্যমেই সুস্থ প্রজন্ম গড়ে ওঠে: মীর শাহে আলমফের দক্ষিণ লেবাননে ইসরায়েলের গোলাবর্ষণবিদ্যুৎখাতে লুটপাট করতেই দায় মুক্তির আইন পাস করেছিল আ.লীগ: রিজভীসিইসির সঙ্গে বৈঠকে ১১ দলীয় ঐক্যের প্রতিনিধি দলযুক্তরাষ্ট্র ভ্রমণের আগে ভিসার নিয়মকানুন জেনে নেওয়ার পরামর্শ দিয়েছে দেশটির দূতাবাসনাগরিক না হয়েও নির্বাচনে ভোট দেয়ায় যুক্তরাষ্ট্রে বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলাচালকের আচরণ ও গাড়ির ফিটনেসের কথা বললেই অনেকের গাত্রদাহ হয়: সড়কমন্ত্রীঅর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে : জাতিসংঘে আইরিন খানস্বাস্থ্যবিধি মেনে চলার মাধ্যমেই সুস্থ প্রজন্ম গড়ে ওঠে: মীর শাহে আলমফের দক্ষিণ লেবাননে ইসরায়েলের গোলাবর্ষণবিদ্যুৎখাতে লুটপাট করতেই দায় মুক্তির আইন পাস করেছিল আ.লীগ: রিজভীসিইসির সঙ্গে বৈঠকে ১১ দলীয় ঐক্যের প্রতিনিধি দলযুক্তরাষ্ট্র ভ্রমণের আগে ভিসার নিয়মকানুন জেনে নেওয়ার পরামর্শ দিয়েছে দেশটির দূতাবাসনাগরিক না হয়েও নির্বাচনে ভোট দেয়ায় যুক্তরাষ্ট্রে বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলা

গুপ্ত রাজনীতি নিষিদ্ধ করার দাবি ছাত্রদল সভাপতির

ভোরের আকাশ প্রতিবেদক

প্রকাশ : ১১ আগস্ট ২০২৫, ৭:৩২ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

আইন করে গুপ্ত রাজনীতি নিষিদ্ধ করার দাবি জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। তিনি বলেন, ছাত্রদল প্রকাশ্যে রাজনীতি করে, তাই কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে আমরা দ্রুত ব্যবস্থা নেই। কিন্তু গুপ্ত রাজনীতির আড়ালে থাকা সংগঠনগুলোকে নিয়ন্ত্রণ করা সম্ভব হয় না। এদের বিরুদ্ধে আইন হওয়া দরকার।

সোমবার সিলেটের এমসি কলেজ ছাত্রদলের কাউন্সিল উদ্বোধনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

জাতীয় সংগীত ও পতাকা উত্তোলনের মধ্যদিয়ে সম্মেলনের আনুষ্ঠানিকতা শুরু করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এমসি কলেজ ছাত্রদলের আহ্বায়ক সেলিম আহমদ সাগর। এতে কেন্দ্রীয়, সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

তিনি বলেন, একাত্তরের মানবতাবিরোধী রাজনীতিকে যারা এখনো ধারণ করে, তাদের বিরুদ্ধে অবস্থান নেওয়া ছাত্রসমাজের নৈতিক দায়িত্ব।

রাকিব আরও বলেন, শিক্ষার্থীরা এখনো গেস্টরুম-গণরুমের ট্রমা কাটাতে পারেনি। কিন্তু ছাত্রদল সেই রাজনীতি থেকে বেরিয়ে এসে শিক্ষার্থীবান্ধব রাজনীতি গড়তে চায়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রসঙ্গে তিনি বলেন, সেখানে এখনো নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কর্মীরা সক্রিয়। তারা বিভিন্নভাবে ক্যাম্পাসকে অস্থিতিশীল করছে।

ভোরের আকাশ/জাআ

নিষিদ্ধরাজনীতিছাত্রদল সভাপতি

শেয়ার করুন: