চট্টগ্রামে সমাবেশকে ঘিরে সরব ১১ দলীয় ঐক্য

চট্টগ্রামে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে আয়োজিত সমাবেশকে ঘিরে বিভিন্ন এলাকা থেকে মিছিলসহ নেতাকর্মীরা সমাবেশস্থলে এসে জড়ো হচ্ছেন।
শনিবার (১৩ জুন) দুপুর ২টা থেকে নগরের বিভিন্ন সড়কে দলীয় ব্যানার, ফেস্টুন ও স্লোগান নিয়ে নেতাকর্মীরা সমাবেশস্থলের দিকে আসতে শুরু করেন। সমাবেশে অংশ নিতে নগর ও জেলার বিভিন্ন উপজেলা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নির্ধারিত স্থানে উপস্থিত হন তারা।
দক্ষিণ জেলা জামায়াতের আমির আনোয়ারুল আলম চৌধুরী বলেন, দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং জনগণের বিভিন্ন দাবি-দাওয়া তুলে ধরতেই এ সমাবেশের আয়োজন করা হয়েছে।
সমাবেশে ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতারা বক্তব্য রাখবেন। পাশাপাশি পরবর্তী কর্মসূচিও ঘোষণা করা হতে পারে বলে জানা গেছে।
এদিকে সমাবেশস্থল ও আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে দেখা গেছে। পরিস্থিতি শান্তিপূর্ণ রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
ভোরের আকাশ/জেআ