শিরোনাম
চালকের আচরণ ও গাড়ির ফিটনেসের কথা বললেই অনেকের গাত্রদাহ হয়: সড়কমন্ত্রীঅর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে : জাতিসংঘে আইরিন খানস্বাস্থ্যবিধি মেনে চলার মাধ্যমেই সুস্থ প্রজন্ম গড়ে ওঠে: মীর শাহে আলমফের দক্ষিণ লেবাননে ইসরায়েলের গোলাবর্ষণবিদ্যুৎখাতে লুটপাট করতেই দায় মুক্তির আইন পাস করেছিল আ.লীগ: রিজভীসিইসির সঙ্গে বৈঠকে ১১ দলীয় ঐক্যের প্রতিনিধি দলযুক্তরাষ্ট্র ভ্রমণের আগে ভিসার নিয়মকানুন জেনে নেওয়ার পরামর্শ দিয়েছে দেশটির দূতাবাসনাগরিক না হয়েও নির্বাচনে ভোট দেয়ায় যুক্তরাষ্ট্রে বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলাচালকের আচরণ ও গাড়ির ফিটনেসের কথা বললেই অনেকের গাত্রদাহ হয়: সড়কমন্ত্রীঅর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে : জাতিসংঘে আইরিন খানস্বাস্থ্যবিধি মেনে চলার মাধ্যমেই সুস্থ প্রজন্ম গড়ে ওঠে: মীর শাহে আলমফের দক্ষিণ লেবাননে ইসরায়েলের গোলাবর্ষণবিদ্যুৎখাতে লুটপাট করতেই দায় মুক্তির আইন পাস করেছিল আ.লীগ: রিজভীসিইসির সঙ্গে বৈঠকে ১১ দলীয় ঐক্যের প্রতিনিধি দলযুক্তরাষ্ট্র ভ্রমণের আগে ভিসার নিয়মকানুন জেনে নেওয়ার পরামর্শ দিয়েছে দেশটির দূতাবাসনাগরিক না হয়েও নির্বাচনে ভোট দেয়ায় যুক্তরাষ্ট্রে বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলা

১১ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম পরিবর্তন

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ১৯ মে ২০২৫, ৯:০৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
১১ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম পরিবর্তন
১১ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম পরিবর্তন

নাম পরিবর্তনের তালিকায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় আরও ১১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম পরিবর্তন হলো। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নামকরণ ও বিদ্যমান নাম পরিবর্তন নীতিমালা, ২০২৩ অনুযায়ী এই ১১টি বিদ্যালয়ের নাম পরিবর্তন করা হয়েছে।

রোববার (১৮ মে) মন্ত্রণালয়ের যুগ্ম সচিব রেবেকা সুলতানার সই করা প্রজ্ঞাপনে এসব তথ্য জানানো হয়।

এতে বলা হয়, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নামকরণ ও বিদ্যমান নাম পরিবর্তন নীতিমালা, ২০২৩ অনুযায়ী ১১টি বিদ্যালয়ের নাম পরিবর্তন করা হলো।

নাম পরিবর্তিত বিদ্যালয়গুলোর মধ্যে জামালপুরের ‘শাহিনুর রহমান সরকারি প্রাথমিক বিদ্যালয়’ এখন থেকে ‘কাজির আখ সরকারি প্রাথমিক বিদ্যালয়’, ‘অধ্যাপক আব্দুল হামিদ সরকারি প্রাথমিক বিদ্যালয়’ এবং ‘আনিছুর রহমান সরকারি প্রাথমিক বিদ্যালয়’ এখন থেকে যথাক্রমে ‘তারারভিটা সরকারি প্রাথমিক বিদ্যালয়’ ও ‘সোনাকান্দর সরকারি প্রাথমিক বিদ্যালয়’ নামে পরিচিত হবে।

‘আতামারী ফাতেমা মির্জা রওশন আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়’ এখন থেকে ‘আতামারী সরকারি প্রাথমিক বিদ্যালয়’, ‘খোর্দ্দ জোনাইল সমসাদ আরা বুলু সরকারি প্রাথমিক বিদ্যালয়’ এখন থেকে ‘খোর্দ্দ জোনাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়’ এবং ‘রুকনাই বদরুল আলম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের’ পরিবর্তিত নাম ‘রুকনাই সরকারি প্রাথমিক বিদ্যালয়’ করা হয়েছে।

মুন্সীগঞ্জের ‘আলহাজ সেলিম আহম্মেদ ভূইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়’ এখন থেকে ‘কুকুটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়’ এবং শ্রীনগরের ‘জশুরগাঁও আভা রানী ঘোষ সরকারি প্রাথমিক বিদ্যালয়’ এখন থেকে ‘জশুরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়’ নামে পরিচিত হবে।

নারায়ণগঞ্জের ‘সুকুমার রঞ্জন ঘোষ সরকারি প্রাথমিক বিদ্যালয়’ ও ‘চিকনিসার সুকুমার রঞ্জন ঘোষ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের’ নাম পরিবর্তন করে যথাক্রমে ‘প্রাণী মন্ডল সরকারি প্রাথমিক বিদ্যালয়’ ও ‘চিকনিসার সরকারি প্রাথমিক বিদ্যালয়’ করা হয়েছে। একই জেলার ‘বরপা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের’ নতুন নামকরণ করা হয়েছে জুলাই ‘শহীদ ফারহান ফাইয়াজ বরপা সরকারি প্রাথমিক বিদ্যালয়’।

ভোরের আকাশ/জাআ

শেয়ার করুন: