শিরোনাম
রোহিঙ্গা সংকট কেবল মানবিক সমস্যা নয়, এটি গভীর রাজনৈতিক ইস্যু: শামা ওবায়েদটিএসসি এলাকায় ককটেল বিস্ফোরণে আটক ৩ জনের পরিচয় মিললরাজনৈতিক সমর্থন ব্যালটে, অফিসে নয়: কর্মকর্তাদের প্রধানমন্ত্রীমালিবাগ সিআইডি অফিসের পার্কিংয়ে ককটেল বিস্ফোরণবন্দরে পড়ে থাকা সাড়ে ৬ হাজার কনটেইনার ধ্বংসের উদ্যোগরাজধানীতে এবার স্কুল বাসে আগুনশেখ হাসিনার প্রতিটি হত্যার বিচার হবে: রিজভীপররাষ্ট্র সচিব হলেন সালাহউদ্দিন নোমান চৌধুরীরোহিঙ্গা সংকট কেবল মানবিক সমস্যা নয়, এটি গভীর রাজনৈতিক ইস্যু: শামা ওবায়েদটিএসসি এলাকায় ককটেল বিস্ফোরণে আটক ৩ জনের পরিচয় মিললরাজনৈতিক সমর্থন ব্যালটে, অফিসে নয়: কর্মকর্তাদের প্রধানমন্ত্রীমালিবাগ সিআইডি অফিসের পার্কিংয়ে ককটেল বিস্ফোরণবন্দরে পড়ে থাকা সাড়ে ৬ হাজার কনটেইনার ধ্বংসের উদ্যোগরাজধানীতে এবার স্কুল বাসে আগুনশেখ হাসিনার প্রতিটি হত্যার বিচার হবে: রিজভীপররাষ্ট্র সচিব হলেন সালাহউদ্দিন নোমান চৌধুরী

মাদ্রাসা শিক্ষায় যুক্ত হচ্ছে ভাষা ও প্রযুক্তিগত দক্ষতা প্রশিক্ষণ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ৮ নভেম্বর ২০২৬, ৫:১৮ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

মাদ্রাসা শিক্ষার্থীদের আধুনিক বিশ্বের উপযোগী দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে আগামী জানুয়ারির মধ্যে ভাষা শিক্ষা ও তথ্যপ্রযুক্তি (আইসিটি) প্রশিক্ষণ কোর্স চালু করা হবে। ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে দেশের আটটি বিভাগে আটটি প্রশিক্ষণকেন্দ্র স্থাপন করে এসব কোর্স পরিচালনার উদ্যোগ নেওয়া হচ্ছে।

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক ড. আব্দুল্লাহ-আল-মামুন এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে মাদ্রাসা শিক্ষার্থীদের কর্মমুখী ও প্রযুক্তিনির্ভর দক্ষতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

রোববার (৮ নভেম্বর ২০২৬) রংপুর জেলা শিল্পকলা একাডেমিতে ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় আয়োজিত ‘দক্ষতাভিত্তিক মাদ্রাসা শিক্ষা ও কর্মসংস্থান: আগামীর বাংলাদেশ বিনির্মাণে সরকারের ভাবনা’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ড. আব্দুল্লাহ-আল-মামুন বলেন, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান দক্ষ মানবসম্পদ তৈরির ওপর গুরুত্ব দিয়েছেন। এ জন্য শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষা যথেষ্ট নয়; শিক্ষার্থীদের কর্মজীবনে প্রবেশের জন্য প্রয়োজনীয় দক্ষতাও অর্জন করতে হবে। বিশেষ করে মাদ্রাসা শিক্ষার্থীদের ভাষা শিক্ষা ও আইসিটি প্রশিক্ষণের সুযোগ তৈরি করা জরুরি।

তিনি বলেন, এসব প্রশিক্ষণের মাধ্যমে মাদ্রাসার শিক্ষার্থীরা দেশীয় ও আন্তর্জাতিক কর্মবাজারে নিজেদের যোগ্যতা প্রমাণের পাশাপাশি উচ্চশিক্ষা ও কর্মসংস্থানের নতুন সুযোগ গ্রহণ করতে পারবেন। এ লক্ষ্য সামনে রেখে আগামী জানুয়ারির মধ্যে ভাষা শিক্ষা ও আইসিটি প্রশিক্ষণ কোর্স চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে।

মাদ্রাসা শিক্ষাকে সময়োপযোগী ও কর্মমুখী করার ওপর গুরুত্ব দিয়ে ইউজিসি সদস্য বলেন, প্রচলিত শিক্ষার পাশাপাশি দক্ষতাভিত্তিক প্রশিক্ষণও নিশ্চিত করতে হবে। শিক্ষার্থীদের ভাষাগত দক্ষতা, প্রযুক্তিগত জ্ঞান, যোগাযোগের সক্ষমতা এবং বাস্তব কর্মক্ষেত্রে প্রয়োজনীয় দক্ষতা অর্জনের সুযোগ তৈরি করতে হবে। এতে তাঁরা চাকরির পাশাপাশি উদ্যোক্তা হিসেবেও নিজেদের প্রতিষ্ঠিত করতে পারবেন।

প্রশিক্ষণ কার্যক্রমের পরিকল্পনা তুলে ধরে তিনি জানান, ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে দেশের আটটি বিভাগে আটটি প্রশিক্ষণকেন্দ্র স্থাপন করা হবে। এসব কেন্দ্র থেকে সংশ্লিষ্ট বিভাগের মাদ্রাসা শিক্ষার্থীরা ভাষা শিক্ষা ও আইসিটি প্রশিক্ষণ নিতে পারবেন। এতে দক্ষতা উন্নয়নের সুযোগ আরও সহজলভ্য ও বিস্তৃত হবে।

তিনি আরও বলেন, আগামীর বাংলাদেশ গড়তে সব ধারার শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সমানভাবে দক্ষ করে তুলতে হবে। শিক্ষা ও কর্মসংস্থানের মধ্যে কার্যকর সংযোগ তৈরি করা গেলে শিক্ষার্থীরা শুধু চাকরিপ্রার্থী হিসেবে নয়, দক্ষ জনশক্তি ও উদ্যোক্তা হিসেবেও দেশের অর্থনীতিতে অবদান রাখতে পারবেন। এ জন্য মাদ্রাসা শিক্ষার্থীদের আধুনিক প্রযুক্তি ও পেশাগত দক্ষতা অর্জনের সুযোগ বাড়ানো প্রয়োজন।

বর্তমান সরকারের লক্ষ্য জ্ঞানভিত্তিক ও প্রযুক্তিনির্ভর অর্থনীতি গড়ে তোলা উল্লেখ করে অধ্যাপক ড. আব্দুল্লাহ-আল-মামুন বলেন, এ লক্ষ্য অর্জনে অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়েও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি), সাইবার নিরাপত্তা, রোবোটিকস, অটোমেশন ও ডেটা সায়েন্সের মতো আধুনিক প্রযুক্তিতে দক্ষ মানবসম্পদ তৈরি করতে হবে। পাশাপাশি গবেষণা ও উদ্ভাবনের মাধ্যমে দেশীয় সমস্যার প্রযুক্তিনির্ভর সমাধান খুঁজে বের করতে হবে।

সেমিনারে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউজিসির সদস্য অধ্যাপক ড. মো. আসলাম হোসেন। বিশেষ অতিথি ছিলেন ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার শাহীনুল ইসলাম এবং কামিল (স্নাতকোত্তর) শিক্ষা, প্রশিক্ষণ ও গবেষণা কেন্দ্রের ডিন অধ্যাপক ড. মুহাম্মদ গোলাম রব্বানী।

আরও পড়ুন

উল্লাপাড়ায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় সমবায় দিবস উদযাপন

ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আবু জাফর খানের সভাপতিত্বে সেমিনারে রংপুর বিভাগের বিভিন্ন ফাজিল ও কামিল মাদ্রাসার অধ্যক্ষ, উপাধ্যক্ষ, শিক্ষক এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশ নেন।

সেমিনারে দক্ষতাভিত্তিক মাদ্রাসা শিক্ষা, শিক্ষার্থীদের কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণ এবং আধুনিক বিশ্বের চাহিদা অনুযায়ী ভাষা ও প্রযুক্তিগত দক্ষতা উন্নয়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।

ভোরের আকাশ/জেআ

মাদ্রাসা

শেয়ার করুন: