শিরোনাম
পাবনায় ছাত্রদলের মিছিলে গুলি, আহত ৫২২ দিনে এলো ২৯ হাজার কোটি টাকার প্রবাসী আয়মোদি-বালেন শাহ বৈঠক: নেপালকে ১৫ হাজার কোটি রুপির সহায়তা ও ৮ চুক্তির ঘোষণাসিসিটি পরিচালনার দায়িত্ব পেল এভারেস্ট পোর্ট সার্ভিসেসমজুরি নির্ধারণে মালিকপক্ষের প্রস্তাব জমা, এখনই প্রকাশ করছে না বোর্ডদেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা: শামা ওবায়েদমাতারবাড়ীতে এলপিজি-এলএনজি টার্মিনাল গড়তে আগ্রহী কোরিয়ার ‘এসকে গ্রুপ’ঢাবির ভর্তি পরীক্ষা আগের সূচিতেই, আবেদনের সময় বাড়ছেপাবনায় ছাত্রদলের মিছিলে গুলি, আহত ৫২২ দিনে এলো ২৯ হাজার কোটি টাকার প্রবাসী আয়মোদি-বালেন শাহ বৈঠক: নেপালকে ১৫ হাজার কোটি রুপির সহায়তা ও ৮ চুক্তির ঘোষণাসিসিটি পরিচালনার দায়িত্ব পেল এভারেস্ট পোর্ট সার্ভিসেসমজুরি নির্ধারণে মালিকপক্ষের প্রস্তাব জমা, এখনই প্রকাশ করছে না বোর্ডদেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা: শামা ওবায়েদমাতারবাড়ীতে এলপিজি-এলএনজি টার্মিনাল গড়তে আগ্রহী কোরিয়ার ‘এসকে গ্রুপ’ঢাবির ভর্তি পরীক্ষা আগের সূচিতেই, আবেদনের সময় বাড়ছে

এইচএসসির পুনর্নিরীক্ষণের ‘ভুল ফল’ প্রকাশ, বিপাকে শিক্ষা বোর্ড

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৬, ৭:৪৯ অপরাহ্ন

শেয়ার করুন:
এইচএসসির পুনর্নিরীক্ষণের ‘ভুল ফল’ প্রকাশ, বিপাকে শিক্ষা বোর্ড
এইচএসসির পুনর্নিরীক্ষণের ‘ভুল ফল’ প্রকাশ, বিপাকে শিক্ষা বোর্ড

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার উত্তরপত্র পুনর্নিরীক্ষণের ফল প্রকাশের পর পরিসংখ্যানে বড় ধরনের গরমিল ধরা পড়ায় ফলাফলের সারসংক্ষেপ সাময়িকভাবে সরিয়ে নিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।

প্রথমে সারাদেশে ৩৩ হাজার ৩৪৯ শিক্ষার্থীর ফল পরিবর্তনের তথ্য জানানো হলেও সংশোধিত হিসাবে তা কমে দাঁড়িয়েছে ২৩ হাজার ১৪৫ জনে। অর্থাৎ দুই হিসাবের মধ্যে ১০ হাজার ২০৪ জনের পার্থক্য পাওয়া গেছে। এ নিয়ে নতুন করে হিসাব শুরু করেছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।

সোমবার (২৩ নভেম্বর) বিকেল ৩টায় পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ করা হয়। এরপর ফলাফলের সারসংক্ষেপ শিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট গ্রুপসহ শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইটে প্রকাশ করা হয়। তবে সন্ধ্যার দিকে শিক্ষা মন্ত্রণালয়ের গ্রুপ থেকে পরিসংখ্যানের সারসংক্ষেপ সরিয়ে নেওয়া হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রকাশিত পরিসংখ্যানে বিভিন্ন শিক্ষা বোর্ডের ফল পরিবর্তনের সংখ্যায় অসংগতি পাওয়া গেছে। বিশেষ করে কয়েকটি বোর্ডের হিসাবে বড় পার্থক্য দেখা দিয়েছে। এ কারণে সব বোর্ডের তথ্য পুনরায় যাচাই করে নতুন পরিসংখ্যান তৈরির কাজ চলছে। হিসাব শেষ হলে সংশোধিত পরিসংখ্যান আবার প্রকাশ করা হবে।

ঢাকা শিক্ষা বোর্ডের কয়েকজন কর্মকর্তা নাম প্রকাশ না করে জানান, প্রকাশিত ফলাফলের পরিসংখ্যানে কিছুটা অসঙ্গতি ধরা পড়েছে। সবগুলো বোর্ডে ফোন করে তথ্য নেওয়া হচ্ছে। রাত ৮টার আগেই নতুন হিসাব জানা যাবে।

১০ হাজারের বেশি শিক্ষার্থীর ফলাফলে গরমিল

প্রথম প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী, দেশের ১১টি শিক্ষা বোর্ডে পুনর্নিরীক্ষণের আবেদন করা ২ লাখ ৯১ হাজার ২১১ শিক্ষার্থীর মধ্যে ৩৩ হাজার ৩৪৯ জনের ফল পরিবর্তন হয়েছিল। শতকরা হিসাবে এ হার ১১ দশমিক ৪৫ শতাংশ।

তবে সংশোধিত পরিসংখ্যানে একই সংখ্যক আবেদনকারীর মধ্যে ২৩ হাজার ১৪৫ জনের ফল পরিবর্তনের তথ্য পাওয়া যাচ্ছে। এ হিসাবে ফল পরিবর্তনের হার দাঁড়ায় ৭ দশমিক ৯৫ শতাংশ। অর্থাৎ প্রথম হিসাবের তুলনায় ফল পরিবর্তনের হার কমেছে ৩ দশমিক ৫০ শতাংশ পয়েন্ট।

বেশি গরমিল ময়মনসিংহ বোর্ডে

বোর্ডভিত্তিক পরিসংখ্যান বিশ্লেষণে দেখা গেছে, সবচেয়ে বড় অসংগতি পাওয়া গেছে ময়মনসিংহ শিক্ষা বোর্ডে। প্রথম হিসাবে এ বোর্ডে ৮ হাজার ৩৩৯ শিক্ষার্থীর ফল পরিবর্তনের তথ্য দেওয়া হয়। তবে সংশোধিত হিসাবে তা কমে দাঁড়িয়েছে ২ হাজার ৬৬৮ জনে। অর্থাৎ শুধু ময়মনসিংহ বোর্ডেই ৫ হাজার ৬৭১ জনের পার্থক্য পাওয়া গেছে।

বরিশাল শিক্ষা বোর্ডেও বড় গরমিল দেখা দিয়েছে। প্রথমে এ বোর্ডে ২ হাজার ৭৭২ জনের ফল পরিবর্তনের কথা জানানো হলেও সংশোধিত হিসাবে তা মাত্র ৫২০ জন। অর্থাৎ পার্থক্য ২ হাজার ২৫২ জনের।

একইভাবে কারিগরি শিক্ষা বোর্ডে প্রথমে ৩ হাজার ৮৬০ জনের ফল পরিবর্তনের তথ্য দেওয়া হয়েছিল। পরে তা কমে দাঁড়িয়েছে ২ হাজার ৩০৭ জনে।

এছাড়া কুমিল্লা শিক্ষা বোর্ডে ফল পরিবর্তনের সংখ্যা ৩ হাজার ৬৫ থেকে কমে ২ হাজার ৮১৩, যশোরে ১ হাজার ৯০৯ থেকে ১ হাজার ৭৩৬, দিনাজপুরে ২ হাজার ২৪৮ থেকে ২ হাজার ৩৫ এবং সিলেটে ১ হাজার ৩৫৩ থেকে ১ হাজার ২৬৭ জনে দাঁড়িয়েছে।

রাজশাহী বোর্ডে প্রথমে ৭৭৯ জনের ফল পরিবর্তনের তথ্য দেওয়া হলেও সংশোধিত হিসাবে তা হয়েছে ৭৭৫ জন। তবে ঢাকা, চট্টগ্রাম ও মাদ্রাসা শিক্ষা বোর্ডের ফল পরিবর্তনের সংখ্যা অপরিবর্তিত রয়েছে।

সংশোধিত হিসাবে ফেল থেকে পাস সাড়ে ৫ হাজার

এদিকে. সংশোধিত পরিসংখ্যান অনুযায়ী, পুনর্নিরীক্ষণে মোট ২৫ হাজার ৮১০টি গ্রেড পরিবর্তন হয়েছে। এর মধ্যে ফেল থেকে পাস করেছেন ৫ হাজার ৫৪৮ জন। নতুন করে জিপিএ-৫ পেয়েছেন ১ হাজার ৬০০ জন। আর ফেল থেকে সরাসরি জিপিএ-৫ পেয়েছেন ২০ জন। সব মিলিয়ে প্রকাশিত সংশোধিত হিসাবে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা ১ হাজার ৮০৬ জন দেখানো হয়েছে।

আরও পড়ুন

চাকরির প্রলোভনে ১০ লাখ টাকা আত্মসাতের অভিযোগ

বোর্ডভিত্তিক হিসাবে সবচেয়ে বেশি ফল পরিবর্তন হয়েছে ঢাকা শিক্ষা বোর্ডে। এ বোর্ডে ৫ হাজার ৮৫৩ জনের ফল পরিবর্তন হয়েছে। এরপর কুমিল্লায় ২ হাজার ৮১৩, ময়মনসিংহে ২ হাজার ৬৬৮, কারিগরিতে ২ হাজার ৩০৭, চট্টগ্রামে ২ হাজার ৪৩ এবং দিনাজপুরে ২ হাজার ৩৫ জনের ফল পরিবর্তনের তথ্য রয়েছে।

তবে এসব পরিসংখ্যান এখনো চূড়ান্ত নয়। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি পুনরায় হিসাব যাচাই করছে। যাচাই শেষে ফল পরিবর্তন, ফেল থেকে পাস ও জিপিএ-৫ পাওয়ার সঠিক পরিসংখ্যান প্রকাশ করা হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

ভোরের আকাশ/আ.র

শেয়ার করুন: