ঢাবিতে বিশ্ব পর্যটন দিবস পালিত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের উদ্যোগে ক্যাম্পাসে বিশ্ব পর্যটন দিবস পালিত হয়েছে।
রোববার (২৭ সেপ্টেম্বর) দিবসটি উপলক্ষে আয়োজিত কর্মসূচির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম।
এবারের বিশ্ব পর্যটন দিবসের প্রতিপাদ্য ছিল—‘ডিজিটাল এজেন্ডা ও কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে পর্যটনকে নতুনভাবে রূপদান’।
দিবসটি উপলক্ষে ক্যাম্পাসে একটি বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়। এতে নেতৃত্ব দেন প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম। বিভাগের শিক্ষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্টরা র্যালিতে অংশ নেন।
পরে বিশ্ববিদ্যালয়ের ডব্লিউ. এ. জনকিন্স ভার্চুয়াল ক্লাসরুমে বিশ্ব পর্যটন দিবসের প্রতিপাদ্যের ওপর একটি সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে পর্যটন খাতে ডিজিটাল প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তার সম্ভাবনা এবং এর মাধ্যমে পর্যটনকে নতুনভাবে রূপ দেওয়ার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।
ভোরের আকাশ/জেআ