শিরোনাম
পাবনায় ছাত্রদলের মিছিলে গুলি, আহত ৫২২ দিনে এলো ২৯ হাজার কোটি টাকার প্রবাসী আয়মোদি-বালেন শাহ বৈঠক: নেপালকে ১৫ হাজার কোটি রুপির সহায়তা ও ৮ চুক্তির ঘোষণাসিসিটি পরিচালনার দায়িত্ব পেল এভারেস্ট পোর্ট সার্ভিসেসমজুরি নির্ধারণে মালিকপক্ষের প্রস্তাব জমা, এখনই প্রকাশ করছে না বোর্ডদেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা: শামা ওবায়েদমাতারবাড়ীতে এলপিজি-এলএনজি টার্মিনাল গড়তে আগ্রহী কোরিয়ার ‘এসকে গ্রুপ’ঢাবির ভর্তি পরীক্ষা আগের সূচিতেই, আবেদনের সময় বাড়ছেপাবনায় ছাত্রদলের মিছিলে গুলি, আহত ৫২২ দিনে এলো ২৯ হাজার কোটি টাকার প্রবাসী আয়মোদি-বালেন শাহ বৈঠক: নেপালকে ১৫ হাজার কোটি রুপির সহায়তা ও ৮ চুক্তির ঘোষণাসিসিটি পরিচালনার দায়িত্ব পেল এভারেস্ট পোর্ট সার্ভিসেসমজুরি নির্ধারণে মালিকপক্ষের প্রস্তাব জমা, এখনই প্রকাশ করছে না বোর্ডদেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা: শামা ওবায়েদমাতারবাড়ীতে এলপিজি-এলএনজি টার্মিনাল গড়তে আগ্রহী কোরিয়ার ‘এসকে গ্রুপ’ঢাবির ভর্তি পরীক্ষা আগের সূচিতেই, আবেদনের সময় বাড়ছে

শিক্ষাপ্রতিষ্ঠানের অ্যাডহক কমিটি নিয়ে জরুরি নির্দেশনা

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৬, ৭:৫৯ অপরাহ্ন

শেয়ার করুন:
শিক্ষাপ্রতিষ্ঠানের অ্যাডহক কমিটি নিয়ে জরুরি নির্দেশনা
শিক্ষাপ্রতিষ্ঠানের অ্যাডহক কমিটি নিয়ে জরুরি নির্দেশনা

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ দেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর অ্যাডহক কমিটির মেয়াদ ৬ মাস বাড়িয়েছে। সোমবার (২৩ নভেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এ সংক্রান্ত নির্দেশনা জারি করে। নির্দেশনায় স্বাক্ষর করেছেন উপসচিব মোহাম্মদ মনোয়ার হোসেন।

যেসব প্রতিষ্ঠানের অ্যাডহক কমিটির মেয়াদ শেষ হয়েছে বা শিগগিরই শেষ হবে, সেসব কমিটির ক্ষেত্রে এ সিদ্ধান্ত কার্যকর হবে।

আরও পড়ুন

এইচএসসির পুনর্নিরীক্ষণের ‘ভুল ফল’ প্রকাশ, বিপাকে শিক্ষা বোর্ড

নির্দেশনায় বলা হয়েছে, যেসব বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের অ্যাডহক কমিটির মেয়াদ উত্তীর্ণ হয়েছে বা হতে যাচ্ছে, সেসব কমিটির মেয়াদ উত্তীর্ণের তারিখ থেকে ছয় মাস বাড়ানো হলো। বর্ধিত সময়ে কমিটির সভাপতি যথানিয়মে বেতন-ভাতার বিলে স্বাক্ষর করবেন।

নির্দেশনার অনুলিপি দেশের সব শিক্ষা বোর্ডের চেয়ারম্যান, জেলা প্রশাসক, শিক্ষামন্ত্রীর একান্ত সচিব, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিবের একান্ত সচিব, সব উপজেলা নির্বাহী কর্মকর্তা, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের আঞ্চলিক কার্যালয়ের পরিচালক ও উপপরিচালক এবং জেলা শিক্ষা কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে।

ভোরের আকাশ/আ.র

শেয়ার করুন: