রংপুরে জেলা পর্যায়ে দলিত প্রতিনিধিদের সম্মেলন

রংপুরে জেলা পর্যায়ে দলিত প্রতিনিধিদের সম্মেলন- ২০২৬ অনুষ্ঠিত হয়। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দেবী চৌধুরানী পল্লী উন্নয়ন কেন্দ্র (ডিপুক) সংস্থার মাধ্যমে পরিচালিত ‘রংপুরে দলিত জনগোষ্ঠীর অধিকার ও প্রাপ্যতা শক্তিশালীকরণ’ প্রকল্প এর অধিনে জেলা পর্যায়ে দলিত প্রতিনিধিদের সম্মেলন অনুষ্ঠানটি বাস্তবায়িত হয়।
সম্মেলন অনুষ্ঠানটি রংপুরে ইএসডিও এর কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রাধন অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনাব নুসরাত ফাতেমা, উপপরিচালক, জেলা সমাজ সেবা কার্যালয়, রংপুর।
সম্মেলন অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মোছা. সালোয়ারা বেগম, উপপরিচালক, মহলিা বিষয়ক অধিদপ্তর। সহকারী পরিচাল, সমাজ সেবা কার্যালয়, রংপুর, শিখা রানী রায়, উপজেলা সমাজ সেবাকর্মকর্তা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা, উপজেলা আইসিট কর্মকর্তা, সিটি কর্পোরেশনের প্রতিনিধি প্রমুখ।
এছাড়া আরও উপস্থিত ছিলেন এনজিও প্রতিনিধি, সুশিল সমাজের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় সাংবাদিকবৃন্দ ও প্রকল্পের ১০৪টি দলের দলিত জনগোষ্ঠীর প্রতিনিধবৃন্দ।
অনুষ্ঠানে শুভেচ্ছা ও স্বাগত বক্তব্য প্রদান করেন জনাব মো. নুরুল ইসলাম, প্রধান নির্বাহী ডিপুক, রংপুর। তিনি সম্মানিত সকল অংশগ্রহণকারীদেরকে সংস্থার পক্ষ থেকে স্বাগত জানান এবং ধন্যবাদ জ্ঞাপণ করেন। অনুষ্ঠান সঞ্চালনা ও উদ্দেশ্য সম্পর্কে বক্তব্য প্রদান করেন জনাব মো. ইকবাল হোসেন, প্রকল্প সমন্বয়কারী, ডিপুক।
অনুষ্ঠানে প্রধান অতিথি রংপুর জেলা সমাজ সেবা কার্যালয়ের উপপরিচালক নুসরাত ফাতেমা বলেন, এই প্রকল্পের উপকারভোগীদের মতামতের মধ্যদিয়ে বোঝা যায় যে, দলিত জনগোষ্ঠীর কিছু পরিবর্তন হয়েছে। তিনি আরও বলেন কিছিু কিছু জায়গায় দলিত জনগোষ্ঠীর সাথে আরও কাজ করার সুযোগ আছে।
তিনি তাদের পেশায় নিয়োজিত রেখে সেই পেশাকে আরও কিভাবে উন্নয়ন করা যায় সরকার সেবিষয়ে কাজ করার সুযোগ সৃষ্টি করেছে। তিনি তার দপ্তরের সহযোগিতার হাত ভবিষ্যতেও অব্যহত থাকবে বালে উল্লেখ করেন। তিনি সকল দপ্তরকে দলিত জনগোষ্ঠীকে সোব প্রদানের জন্য আহবান জানান।
লাবনী ইয়াসমিন, সাংবাদিক, দৈনিক অবজারভার দলিত জনগোষ্ঠীর মানবেতর জীবন তুলে ধরেন। তিনি বলেন, অনেক পরিবার আছে যাদের তিন প্রজন্ম এক ঘরে কাটাতে হয়।
এই অবস্থার উন্নয়নের জন্য আমাদের সকলকে এগিয়ে আসতে হবে। সরকারের বিভিন্ন দপ্তর বিশেষকেরে সমাজ সেবা, মজহলা বিষয়ক অধিদপ্তর ও যুব উন্নয়নের কর্মকর্তাদের আলোচনায় দলিত জনগোষ্ঠীর সেবা ও জীবন মান উন্নয়নের প্রয়োজনীয় বিষয়টি উঠে আসে।
ভোরের আকাশ/আ.র