শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

নির্মাণাধীন ড্রেনে জমে থাকা পানিতে পড়ে শিশুর মৃত্যু

কুষ্টিয়া প্রতিনিধি

প্রকাশ : ১২ মে ২০২৬, ১২:১৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি-ভোরের আকাশ
ছবি-ভোরের আকাশ

ড্রেনেজ নির্মাণের জন্য প্রায় এক বছর আগে খনন করা হলেও এখনও শুরুই হয়নি নির্মাণকাজ। সেই খননকৃত স্থানে জমে থাকা পানিতে পড়ে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

সোমবার (১১ মে) বিকেলে কুমারখালী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের এলংগী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশুর নাম মো. ইফাত (৬)। সে ওই এলাকার লুঙ্গি ব্যবসায়ী কামরুল হাসানের ছোট ছেলে এবং স্থানীয় বায়তুল উলুম ইসলামিয়া ক্যাডেট মাদ্রাসার প্রথম শ্রেণির ছাত্র।

এ মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। আদরের সন্তান হারিয়ে মা শারমিন আক্তার পাগলপ্রায় হয়ে পড়েছেন। আর শোকাহত হয়ে অসুস্থ হয়ে পড়ায় শিশুটির বাবা বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

ঠিকাদারের অবহেলার অভিযোগ
স্বজন ও স্থানীয়দের অভিযোগ, প্রায় এক বছর আগে ড্রেনেজ নির্মাণের জন্য মাটি খনন করা হলেও এখনো কাজ শেষ হয়নি। কোথাও আবার খনন করা হলেও কাজ শুরুই হয়নি। ফলে খনন করা স্থানে পানি জমে মৃত্যুকূপে পরিণত হয়েছে। ঠিকাদার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অবহেলার কারণেই অকালেই ঝরে গেল ছোট্ট ইফাতের প্রাণ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কুমারখালী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডে ব্যাংক কর্মকর্তা মানিক শেখের বাড়ি থেকে গড়াই নদী পর্যন্ত প্রায় ৫০০ মিটার ড্রেনেজ নির্মাণের একটি প্রকল্প হাতে নেয় পৌর কর্তৃপক্ষ। গত বর্ষা মৌসুমে ড্রেনেজ নির্মাণের উদ্দেশ্যে মাটি খনন করে সরু খাল তৈরি করা হয়। কিন্তু দীর্ঘ সময়েও কাজ শেষ না হওয়ায় মানিক শেখের বাড়ির সামনে সেটি ছোট খাদে পরিণত হয়েছে।

স্থানীয়রা জানান, সোমবার বিকেল ৩টার দিকে শিশু ইফাত তার চাচাতো ভাই সামাদ (১১)-এর সঙ্গে ছাগল চরাতে বাড়ি থেকে বের হয়। প্রায় এক ঘণ্টা পর সামাদ বাড়ি ফিরে এলেও ইফাত আর বাড়ি ফেরেনি। পরে স্বজনরা সম্ভাব্য স্থানে খোঁজাখুঁজি শুরু করেন।

বিকেল ৪টার দিকে মানিক শেখের বাড়ির সামনে নির্মাণাধীন ড্রেনেজে জমে থাকা পানির ভেতর থেকে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিকেল সাড়ে ৫টার দিকে সরেজমিনে গিয়ে দেখা যায়, শিশু ইফাতের বাড়িতে শোকের মাতম চলছে। স্বজন ও প্রতিবেশীরা ছুটে এসে শেষবারের মতো তাকে দেখতে ভিড় করছেন। সন্তান হারিয়ে বাকরুদ্ধ হয়ে পড়েছেন তার মা।

বিলাপ করতে করতে ইফাতের মা শারমিন আক্তার বলেন, “ওরে বুকে ধরি কি শান্তি, বুকি ধরবরে! ওহ আমার কোলে দেন, বুকি ধরবরে, বুকে ধরে কি শান্তি! আমি ওরে দেখে রাখতে পারি নাই।

শিশুটির মামা স্বাধীন হোসেন বলেন, “চাচাতো ভাইয়ের সঙ্গে ছাগল নিয়ে বাইরে গিয়েছিল ইফাত। নির্মাণাধীন ড্রেনে পড়ে যায়। পরে স্যান্ডেল দেখে তাকে পানির ভেতর থেকে উদ্ধার করা হয়। সময়মতো ড্রেনেজের কাজ শেষ হলে এমনটা হতো না। ঠিকাদারের বক্তব্য

এ বিষয়ে মুঠোফোনে ঠিকাদার লিটন আলী প্রথমে জানান, এলংগী এলাকায় ড্রেনেজের কাজ তার প্রতিষ্ঠান করছে। কাগজপত্র দেখে বিস্তারিত জানাতে পারবেন। 

পরে শিশুটির মৃত্যুর বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, বিষয়টি তার জানা নেই এবং পরে কথা বলবেন বলে ফোনটি কেটে দেন।

আরও পড়ুন

নাজিরপুরের আলোচিত সেই সি.এ'র বদলি

ঘটনায় দুঃখ প্রকাশ করে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌরসভার প্রশাসক ফারজানা আখতার বলেন, ঠিকাদারের অবহেলা আছে কি না তা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

অন্যদিকে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন বলেন, নির্মাণাধীন ড্রেনেজে জমে থাকা পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ভোরের আকাশ/নি

কুষ্টিয়া

শেয়ার করুন: