শিরোনাম
৩০ কোটি বাড়িতে সৌরবিদ্যুৎ পৌঁছে দেওয়ার বৈশ্বিক উদ্যোগে বাংলাদেশগোপালগঞ্জে ৬ প্লাটুন বিজিবি মোতায়েনদু-একটি ককটেল বিস্ফোরণে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি বলার সুযোগ নেইনাশকতা ঠেকাতে সরকারের ব্যর্থতার অভিযোগ বিরোধী দলেরছাত্রলীগ নৈরাজ্য করছে, অথচ সমন্বয়ক শ্রীমঙ্গলে ঘুরছেন: রাকিববাসে আগুন ও ককটেল নিক্ষেপকারীদের ধরিয়ে দিলে ২০ হাজার টাকা পুরস্কার: নুরবিমানের কেনাকাটা ও পরিচালনায় অনিয়ম, দায়ীদের শনাক্তের নির্দেশ২৪ হাজার ১৩টি রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহার৩০ কোটি বাড়িতে সৌরবিদ্যুৎ পৌঁছে দেওয়ার বৈশ্বিক উদ্যোগে বাংলাদেশগোপালগঞ্জে ৬ প্লাটুন বিজিবি মোতায়েনদু-একটি ককটেল বিস্ফোরণে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি বলার সুযোগ নেইনাশকতা ঠেকাতে সরকারের ব্যর্থতার অভিযোগ বিরোধী দলেরছাত্রলীগ নৈরাজ্য করছে, অথচ সমন্বয়ক শ্রীমঙ্গলে ঘুরছেন: রাকিববাসে আগুন ও ককটেল নিক্ষেপকারীদের ধরিয়ে দিলে ২০ হাজার টাকা পুরস্কার: নুরবিমানের কেনাকাটা ও পরিচালনায় অনিয়ম, দায়ীদের শনাক্তের নির্দেশ২৪ হাজার ১৩টি রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহার

মানচিত্রে গ্রাম

বাস্তবে জনবসতি নেই, ১২শ একরজুড়ে ফসলের মাঠ

গাইবান্ধা প্রতিনিধি

প্রকাশ : ১০ নভেম্বর ২০২৬, ৮:০০ অপরাহ্ন

শেয়ার করুন:
বাস্তবে জনবসতি নেই, ১২শ একরজুড়ে ফসলের মাঠ
বাস্তবে জনবসতি নেই, ১২শ একরজুড়ে ফসলের মাঠ

‎নথি পত্রে গ্রামের নাম রয়েছে, ইউনিয়নের মানচিত্রেও আছে স্বতন্ত্র পরিচয়। অথচ বাস্তবে নেই কোনো জনবসতি, এমনকি নেই নিজস্ব একজন ভোটারও। শিক্ষা, স্বাস্থ্য কিংবা যোগাযোগ কোনো নাগরিক সুবিধারই ছোঁয়া লাগেনি সেখানে।

চারদিকে যতদূর চোখ যায়, শুধু বিস্তীর্ণ ফসলের মাঠ। শুনতে অবাক লাগলেও এমনই একটি গ্রামের অস্তিত্ব রয়েছে গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায়। ‎গ্রামটির নাম পশ্চিম ভবানীপুর। উপজেলার ৬ নং ধাপেরহাট ইউনিয়নের ২২টি গ্রামের একটি এটি।

‎স্থানীয়দের তথ্যমতে, প্রায় ১ হাজার ২০০ একর আয়তনের এই গ্রামটি স্বাধীনতার আগে থেকেই জনবসতিহীন। একসময় মানুষের বসতি থাকলেও কালের পরিক্রমায় হারিয়ে গেছে ঘরবাড়ি, জনপদ ও গ্রামীণ জীবনের চিরচেনা দৃশ্য। তবে সরকারি নথিতে আজও টিকে আছে গ্রামটির নাম ও পরিচয়।

‎সরেজমিনে দেখা যায়, গ্রামের বিস্তীর্ণ এলাকাজুড়ে আবাদ করা হয়েছে বিভিন্ন ধরনের ফসল। কোথাও পাকা ধানের শীষ, কোথাও সবুজ ফসলের সমারোহ। কিন্তু নেই কোনো বসতবাড়ি, নেই মানুষের কোলাহল কিংবা গ্রামীণ জনজীবনের পরিচিত দৃশ্য। একসময়কার জনবসতিপূর্ণ এলাকা এখন মূলত কৃষিজমিতে পরিণত হয়েছে।

‎স্থানীয় প্রবীণদের সঙ্গে কথা বলে জানা যায়, একসময় পশ্চিম ভবানীপুরজুড়েই ছিল সনাতন ধর্মাবলম্বীদের বসতি। মুক্তিযুদ্ধের আগে তারা দেশ ছেড়ে পার্শ্ববর্তী ভারতে চলে যান। এরপর থেকেই ধীরে ধীরে জনমানবশূন্য হয়ে পড়ে পুরো গ্রাম।

‎সময়ের ব্যবধানে হারিয়ে যায় বসতভিটা ও জনবসতির চিহ্ন। তবে সরকারি কাগজপত্রে রয়ে যায় পশ্চিম ভবানীপুরের স্বতন্ত্র পরিচয়।

‎সম্প্রতি গ্রামের কয়েকটি স্থানে নতুন করে কিছু পরিবার বসবাস শুরু করেছে বলে জানিয়েছেন স্থানীয়রা। তবে তাদের ভোটার পরিচয় পশ্চিম ভবানীপুরের নয়, বরং পাশের আলিনগর গ্রামের।ফলে বসবাসের ঠিকানা পশ্চিম ভবানীপুর হলেও সরকারি পরিচয়ে তারা আলিনগরের বাসিন্দা। এ কারণে গ্রামটিতে বসতি গড়ে উঠলেও নিজস্ব ভোটার তালিকায় এখনো কোনো ভোটার নেই বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

‎জনবসতি না থাকায় দীর্ঘদিন ধরে উন্নয়ন ও নাগরিক সুযোগ-সুবিধার বাইরে রয়েছে পশ্চিম ভবানীপুর। সেখানে গড়ে ওঠেনি কোনো শিক্ষাপ্রতিষ্ঠান, স্বাস্থ্যসেবাকেন্দ্র কিংবা প্রয়োজনীয় যোগাযোগ অবকাঠামো। একটি স্বতন্ত্র গ্রাম হিসেবে প্রয়োজনীয় সুযোগ-সুবিধা ও উন্নয়ন পরিকল্পনায়ও নেই দৃশ্যমান অগ্রগতি।

‎তবে জনবসতি না থাকলেও কৃষির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে পশ্চিম ভবানীপুর। গ্রামের বিস্তীর্ণ মাঠে উৎপাদিত ধানসহ বিভিন্ন ফসলের ওপর নির্ভরশীল পাশের আলিনগরসহ আশপাশের এলাকার বহু মানুষ। ফলে মানুষের বসতি না থাকলেও কৃষি উৎপাদনে গ্রামটির গুরুত্ব কম নয়।

‎জনবসতিহীন ও ভোটারশূন্য পশ্চিম ভবানীপুরের বিষয়টি স্থানীয় জনপ্রতিনিধিদেরও জানা রয়েছে। তবে দীর্ঘদিন ধরে স্থায়ী জনবসতি না থাকায় গ্রামটির উন্নয়ন ও নাগরিক সুবিধা নিশ্চিত করার ক্ষেত্রে নানা সীমাবদ্ধতার কথা জানিয়েছেন জনপ্রতিনিধিরা।

‎কথা হয় ধাপেরহাট ইউনিয়ন পরিষদের ৭ নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. জিল্লুর রহমানের সঙ্গে। তিনি বলেন,' পশ্চিম ভবানীপুরের জনবসতি না থাকা এবং গ্রামটির বর্তমান পরিস্থিতি সম্পর্কে তারা অবগত রয়েছেন। তবে জনবসতি না থাকায় সেখানে উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে কিছু সীমাবদ্ধতা রয়েছে।'

‎মানচিত্রে আছে গ্রামের অস্তিত্ব, সরকারি নথিতে রয়েছে আলাদা পরিচয়। অথচ বাস্তবে নেই মানুষের বসতি, নেই নিজস্ব ভোটার পরিচয়। একসময়কার জনপদ আজ বিস্তীর্ণ কৃষিজমিতে পরিণত হলেও পশ্চিম ভবানীপুরের নাম মুছে যায়নি প্রশাসনিক মানচিত্র থেকে। তাই প্রশ্ন উঠেছে জনবসতি না থাকলেও একটি স্বতন্ত্র গ্রাম হিসেবে পশ্চিম ভবানীপুরের পরিচয়, সীমানা ও ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা কীভাবে সংরক্ষিত হবে?

ভোরের আকাশ/রই
 

‎

শেয়ার করুন: