শিরোনাম
রোহিঙ্গা সংকট কেবল মানবিক সমস্যা নয়, এটি গভীর রাজনৈতিক ইস্যু: শামা ওবায়েদটিএসসি এলাকায় ককটেল বিস্ফোরণে আটক ৩ জনের পরিচয় মিললরাজনৈতিক সমর্থন ব্যালটে, অফিসে নয়: কর্মকর্তাদের প্রধানমন্ত্রীমালিবাগ সিআইডি অফিসের পার্কিংয়ে ককটেল বিস্ফোরণবন্দরে পড়ে থাকা সাড়ে ৬ হাজার কনটেইনার ধ্বংসের উদ্যোগরাজধানীতে এবার স্কুল বাসে আগুনশেখ হাসিনার প্রতিটি হত্যার বিচার হবে: রিজভীপররাষ্ট্র সচিব হলেন সালাহউদ্দিন নোমান চৌধুরীরোহিঙ্গা সংকট কেবল মানবিক সমস্যা নয়, এটি গভীর রাজনৈতিক ইস্যু: শামা ওবায়েদটিএসসি এলাকায় ককটেল বিস্ফোরণে আটক ৩ জনের পরিচয় মিললরাজনৈতিক সমর্থন ব্যালটে, অফিসে নয়: কর্মকর্তাদের প্রধানমন্ত্রীমালিবাগ সিআইডি অফিসের পার্কিংয়ে ককটেল বিস্ফোরণবন্দরে পড়ে থাকা সাড়ে ৬ হাজার কনটেইনার ধ্বংসের উদ্যোগরাজধানীতে এবার স্কুল বাসে আগুনশেখ হাসিনার প্রতিটি হত্যার বিচার হবে: রিজভীপররাষ্ট্র সচিব হলেন সালাহউদ্দিন নোমান চৌধুরী

চৌদ্দগ্রামে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি

প্রকাশ : ৮ নভেম্বর ২০২৬, ৫:২০ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

কুমিল্লার চৌদ্দগ্রামে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। পরে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ এবং পৃথক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

শনিবার (৭ নভেম্বর) বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) সুজন চন্দ্র রায়। উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সঞ্চালনা করেন উপজেলা কৃষি কর্মকর্তা জোবায়ের হোসেন।

আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে বক্তব্য দেন চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শাহ আলম, চৌদ্দগ্রাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) গুলজার আহম্মেদ, উপজেলা জামায়াতে ইসলামীর সাবেক আমির ভিপি সাহাব উদ্দিন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. গিয়াস উদ্দিন, পৌরসভা বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি শরীফুল ইসলাম দুলাল, চৌদ্দগ্রাম প্রেসক্লাবের সভাপতি সিরাজুল ইসলাম ফরায়েজী, বীর মুক্তিযোদ্ধা ও উপজেলা কমান্ডার আবদুল বারিক, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন সাগর এবং উপজেলা পেশাজীবী সংগঠনের সাধারণ সম্পাদক জাফর ইকবাল লিটন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহসভাপতি মো. খোরশেদ আলম ও পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দুলালসহ স্থানীয় নেতারা।

আরও পড়ুন

উল্লাপাড়ায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় সমবায় দিবস উদযাপন

অনুষ্ঠান শেষে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

এদিকে সন্ধ্যায় চৌদ্দগ্রাম বাজারসংলগ্ন শহীদ জিয়াউর রহমান বীর উত্তম হলে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে আরেকটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শাহ আলম। পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক রাকিবুল আহসান মহাব্বতের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন গিয়াস উদ্দিন, নুরুননবী, হুমায়ুন কবির, খোরশেদ আলম, গাজী কবির, আমিনুল ইসলাম ছুট্ট, জামাল উদ্দিন মামুন, মো. হাসান, বদিউল আলম নোমান, আনোয়ার হোসেন ডেভিড, আবির চৌধুরীসহ উপজেলা ও পৌর বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা।

ভোরের আকাশ/সু.পা

শেয়ার করুন: