পীরগাছায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

রংপুরের পীরগাছায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে আলোচনা সভা, চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
শনিবার (৭ নভেম্বর) সকালে উপজেলা অডিটোরিয়ামে এর আয়োজন করে উপজেলা প্রশাসন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জায়িদ ইমরুল মোজাক্কিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে মূল প্রবন্ধ পাঠ করেন পীরগাছা সরকারি কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ শাহ মো. ফাহমিদ হাসান রনু।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী আলতাব হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি আমিনুল ইসলাম রাঙা, পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহুরুল হক, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ওয়াজেদ আলী সরকার, উপজেলা জামায়াতের আমীর ও তাম্বুলপুর ইউপি চেয়ারম্যান বজলুর রশিদ মুকুল, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শাকিল আহম্মেদ, উপজেলা মৎস্য কর্মকর্তা হাকিবুর রহমান এবং উপজেলা এনসিপির প্রধান সমন্বয়কারী আবদুল্লাহ আল মামুন শিমুল।
অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন স্কুল-কলেজের প্রধান শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে ৭ নভেম্বর উপলক্ষে আয়োজিত চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
ভোরের আকাশ/ এনউব