বগুড়ায় স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

দেশব্যাপী আওয়ামী লীগের নৈরাজ্য ও সহিংসতার প্রতিবাদে বগুড়ায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে জেলা স্বেচ্ছাসেবক দল।
মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেলে শহরের খোকন পার্ক থেকে জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সরকার মুকুলের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সাতমাথা হয়ে পুলিশ প্লাজা চত্বরে গিয়ে শেষ হয়।
এতে জেলা স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। এ সময় তারা দলীয় স্লোগান দিয়ে দেশব্যাপী সহিংসতার প্রতিবাদ জানান এবং এসব ঘটনায় জড়িতদের অবিলম্বে বিচারের দাবি করেন।
মিছিল শেষে পুলিশ প্লাজা চত্বরে অনুষ্ঠিত সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশে নেতৃবৃন্দ বলেন, সাধারণ মানুষের গণতান্ত্রিক অধিকার হরণ এবং দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির অপচেষ্টা প্রতিহত করতে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা রাজপথে রয়েছেন।
ভোরের আকাশ/ এনউব