শিরোনাম
এমপিদের অধিবেশন শেষ না হওয়া পর্যন্ত উপস্থিত থাকতে নির্দেশ প্রধানমন্ত্রীরদেশে কিডনি রোগী প্রায় ৩ কোটি ৮০ লাখখুবিতে হিট প্রকল্পের আর্থিক ব্যবস্থাপনা, ক্রয় ও অডিট বিষয়ক প্রশিক্ষণের সমাপনী১ হাজার বৈদ্যুতিক বাস পাচ্ছে বিআরটিসি, ঢাকায় চলবে ২০০ডিসেম্বরের প্রথম দিন থেকেই বর্ধিত বেতন পাবেন পোশাক শ্রমিকরাশিক্ষার্থীদের বহুমুখী প্রতিভার বিকাশ অত্যন্ত জরুরি: ডেপুটি স্পিকারউন্নয়ন প্রকল্পে ১৫ কোটি টাকা করে বরাদ্দ পেতে পারেন এমপিরাপ্রতি জেলায় আধুনিক মন্দির নির্মাণ করবে সরকার: ধর্মমন্ত্রীএমপিদের অধিবেশন শেষ না হওয়া পর্যন্ত উপস্থিত থাকতে নির্দেশ প্রধানমন্ত্রীরদেশে কিডনি রোগী প্রায় ৩ কোটি ৮০ লাখখুবিতে হিট প্রকল্পের আর্থিক ব্যবস্থাপনা, ক্রয় ও অডিট বিষয়ক প্রশিক্ষণের সমাপনী১ হাজার বৈদ্যুতিক বাস পাচ্ছে বিআরটিসি, ঢাকায় চলবে ২০০ডিসেম্বরের প্রথম দিন থেকেই বর্ধিত বেতন পাবেন পোশাক শ্রমিকরাশিক্ষার্থীদের বহুমুখী প্রতিভার বিকাশ অত্যন্ত জরুরি: ডেপুটি স্পিকারউন্নয়ন প্রকল্পে ১৫ কোটি টাকা করে বরাদ্দ পেতে পারেন এমপিরাপ্রতি জেলায় আধুনিক মন্দির নির্মাণ করবে সরকার: ধর্মমন্ত্রী

শাহরুখকে নিয়ে ‘কফি উইথ করণ’-এর শেষ পর্বে নতুন চমক

বিনোদন ডেস্ক

প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৬, ৭:৪৩ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বলিউডের জনপ্রিয় টক শো ‘কফি উইথ করণ’-এর নবম আসরের শেষ পর্বে দর্শকদের জন্য থাকছে বিশেষ চমক। সমাপনী পর্বে বলিউড বাদশাহ শাহরুখ খানের পাশাপাশি দেখা যেতে পারে অনুষ্ঠানটির সঞ্চালক করণ জোহরের যমজ সন্তান ইয়াশ ও রুহিকে। তিনজনের একসঙ্গে উপস্থিতি এবারের আয়োজনের শেষ পর্বে যোগ করতে পারে ভিন্নমাত্রা।

ভারতীয় সংবাদমাধ্যম বলিউড হাঙ্গামার প্রতিবেদন অনুযায়ী, ভ্যারাইটি ইন্ডিয়ার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। সবকিছু ঠিক থাকলে এই প্রথম কোনো চ্যাট শোয়ে দেখা যাবে করণের নয় বছর বয়সী দুই সন্তানকে। এর আগে বাবার ইনস্টাগ্রামে প্রকাশিত বিভিন্ন ভিডিওতে তাদের দুষ্টুমি, মজার কথাবার্তা ও নানা মুহূর্তের সঙ্গে পরিচিত হয়েছেন ভক্তরা।

প্রতিবেদনে বলা হয়েছে, শাহরুখের সঙ্গে একই পর্বে হাজির হতে পারে ইয়াশ ও রুহি। ফলে তারকাদের চেনা আড্ডার বাইরে এবার দর্শকদের জন্য থাকছে পারিবারিক আবহের এক ভিন্নধর্মী আয়োজন। বাবার সঞ্চালনায় দুই সন্তান ও শাহরুখের কথোপকথন যে বাড়তি আকর্ষণ তৈরি করবে, তা নিয়ে দর্শকদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে।

তবে পুরো পর্বজুড়ে শাহরুখকে দেখা যাবে না বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। শুটিংয়ের জন্য অভিনেতার হাতে সময় কম থাকায় অনুষ্ঠানে তাঁর উপস্থিতি থাকবে সংক্ষিপ্ত পরিসরে। এরই মধ্যে পর্বটির শুটিং শেষ হয়েছে বলেও জানা গেছে।

আরও পড়ুন

ঘুমের মধ্যে পায়ে টান লাগলে তাৎক্ষণিক যা করবেন

এদিকে নিজের আগামী সিনেমা ‘কিং’ নিয়ে ব্যস্ত সময় পার করছেন শাহরুখ খান। চলতি বছরের ডিসেম্বরে সিনেমাটি মুক্তির কথা রয়েছে। সিনেমার শুটিং ও অন্যান্য ব্যস্ততার কারণেই টক শোয়ের জন্য বেশি সময় দিতে পারেননি এই অভিনেতা বলে ধারণা করা হচ্ছে।

সব মিলিয়ে শাহরুখ, ইয়াশ ও রুহির একসঙ্গে উপস্থিতি ‘কফি উইথ করণ’-এর নবম আসরের সমাপনী পর্বকে বিশেষ করে তুলতে পারে। তবে এ বিষয়ে এখনো অনুষ্ঠানটির নির্মাতাদের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেওয়া হয়নি।

ভোরের আকাশ/জেআ

বলিউডশাহরুখ খানকরণ জোহর

শেয়ার করুন: