শিরোনাম
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪৭ বিলিয়ন ডলারঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪৭ বিলিয়ন ডলারঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠক

পিরোজপুরে গরুর হাটে চাঁদাবাজি, যুবক গ্রেফতার

পিরোজপুর প্রতিনিধি

প্রকাশ : ২৬ মে ২০২৬, ৯:১২ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলা-র শিয়ালকাঠি গরুর হাটে চাঁদাবাজির অভিযোগে পারভেজ খান (২৭) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৬ মে) সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। গ্রেফতার পারভেজ খান উপজেলার দক্ষিণ শিয়ালকাঠি এলাকার মোজাম্মেল খানের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শিয়ালকাঠি গরুর হাটে সরকারি রাস্তার ওপর নিজেই খুঁটি পুঁতে প্রতিটি গরু রাখার জন্য ৫০০ টাকা করে চাঁদা আদায় করছিলেন পারভেজ খান। এছাড়াও প্রতিটি গরু বিক্রি হলে অতিরিক্ত ২ হাজার টাকা দাবি করা হচ্ছিল বলে অভিযোগ ওঠে।

এ সময় গরু বিক্রি করতে আসা দক্ষিণ-পূর্ব ভান্ডারিয়া এলাকার সাঈদ মোল্লা (৫৫) চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তার সঙ্গে বাকবিতণ্ডা ও মারধরের ঘটনা ঘটে। পরে হাটে দায়িত্বরত পুলিশ সদস্যরা স্থানীয় জনতার সহায়তায় অভিযুক্ত পারভেজ খানকে আটক করে।

আহত গরু বিক্রেতা সাঈদ মোল্লা বলেন, “হাটে গরু নিয়ে আসার পর আমার কাছে জোর করে টাকা দাবি করা হয়। টাকা দিতে না চাইলে আমাকে মারধর করা হয়েছে।”

আরও পড়ুন

সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় সাভার মডেল থানার ওসি ক্লোজ

ভান্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান জগলুল হাসান জানান, “গরুর হাটে চাঁদাবাজির অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় চাঁদাবাজি মামলা দায়ের করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।”

ভোরের আকাশ/এসএইচ

 

পিরোজপুর

শেয়ার করুন: