শিরোনাম
অর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে : জাতিসংঘে আইরিন খানস্বাস্থ্যবিধি মেনে চলার মাধ্যমেই সুস্থ প্রজন্ম গড়ে ওঠে: মীর শাহে আলমফের দক্ষিণ লেবাননে ইসরায়েলের গোলাবর্ষণবিদ্যুৎখাতে লুটপাট করতেই দায় মুক্তির আইন পাস করেছিল আ.লীগ: রিজভীসিইসির সঙ্গে বৈঠকে ১১ দলীয় ঐক্যের প্রতিনিধি দলযুক্তরাষ্ট্র ভ্রমণের আগে ভিসার নিয়মকানুন জেনে নেওয়ার পরামর্শ দিয়েছে দেশটির দূতাবাসনাগরিক না হয়েও নির্বাচনে ভোট দেয়ায় যুক্তরাষ্ট্রে বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলারপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রীঅর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে : জাতিসংঘে আইরিন খানস্বাস্থ্যবিধি মেনে চলার মাধ্যমেই সুস্থ প্রজন্ম গড়ে ওঠে: মীর শাহে আলমফের দক্ষিণ লেবাননে ইসরায়েলের গোলাবর্ষণবিদ্যুৎখাতে লুটপাট করতেই দায় মুক্তির আইন পাস করেছিল আ.লীগ: রিজভীসিইসির সঙ্গে বৈঠকে ১১ দলীয় ঐক্যের প্রতিনিধি দলযুক্তরাষ্ট্র ভ্রমণের আগে ভিসার নিয়মকানুন জেনে নেওয়ার পরামর্শ দিয়েছে দেশটির দূতাবাসনাগরিক না হয়েও নির্বাচনে ভোট দেয়ায় যুক্তরাষ্ট্রে বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলারপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী

কেকেবিএইউ'র আইএসএলএম বিভাগের প্রথম ইয়ারবুক প্রকাশনার মোড়ক উন্মোচন

খুলনা প্রতিনিধি

প্রকাশ : ২২ আগস্ট ২০২৬, ৮:১৪ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

কেকেবিএইউ'র আইএসএলএম বিভাগের প্রথম ইয়ারবুক প্রকাশনার মোড়ক উন্মোচন ২২ আগস্ট শনিবার বেলা ১২:৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের সম্মেলন কক্ষে খুলনা খান বাহাদুর আহ্ছানউল্লা বিশ্ববিদ্যালয়ের (কেকেবিএইউ) তথ্য বিজ্ঞান ও গ্রন্থাগার বিভাগের উদ্যোগে বিভাগের প্রথম ইয়ারবুক-২০২৫ প্রকাশ উপলক্ষ্যে মোড়ক উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। 

বিভাগের প্রধান (ইনচার্জ) ফারজানা শারমিন আনিকার সভাপতিত্বে উক্ত ইয়ারবুক প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ডেজিগনেট) প্রফেসর ড. মো. আনিসুর রহমান। 

এ সময়ে তিনি বলেন, "ইয়ারবুক শুধু একটি প্রকাশনা নয়; এটি শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় জীবনের স্মৃতি, অর্জন ও স্বপ্নকে ধারণ করে। তথ্য বিজ্ঞান ও গ্রন্থাগার বিভাগের শিক্ষার্থীদের মেধা, সৃজনশীলতা ও সম্ভাবনাকে এই প্রকাশনার মাধ্যমে সুন্দরভাবে তুলে ধরা হয়েছে।” 

তিনি এ ধরনের সৃজনশীল ও সহশিক্ষামূলক কার্যক্রম গ্রহণের জন্য প্রকাশনার সাথে সম্পৃক্ত বিভাগীয় শিক্ষক ও শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে এবং ভবিষ্যতেও গবেষণা, জ্ঞানচর্চা ও সৃজনশীল কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।

ইয়ারবুকটিতে উপাচার্য, ডিন, রেজিস্ট্রারসহ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বাণীসহ তথ্য বিজ্ঞান ও গ্রন্থাগার বিভাগের একাডেমিক কার্যক্রম, শিক্ষক-শিক্ষার্থীদের পরিচিতি, বিভিন্ন শিক্ষা ও সহশিক্ষা কার্যক্রম, সেমিনার, কর্মশালা, সাংস্কৃতিক আয়োজন, শিক্ষার্থীদের সাফল্য, সৃজনশীল লেখা, আলোকচিত্র এবং বিশ্ববিদ্যালয় জীবনের বিভিন্ন স্মরণীয় মুহূর্ত তুলে ধরা হয়েছে। 

এর মাধ্যমে বিভাগের অগ্রযাত্রা, অর্জন ও শিক্ষার্থীদের সৃজনশীলতার একটি প্রামাণ্য দলিল সংরক্ষিত হলো। 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এস এম আতিয়ার রহমান, ইংরেজি বিভাগের অ্যাডভাইজর প্রফেসর ড. গাজী আবদুল্লাহেল বাকী, ইইই বিভাগের প্রধান (ইনচাজ) ড. মো. মুঈন উদ্দিন, সিএসই বিভাগের প্রধান (ইনচার্জ) রথীন্দ্র নাথ মহালদার, সংশ্লিষ্ট বিভাগের প্রাক্তন প্রধান ড. মো. নুরুল ইসলাম, বিভাগের শিক্ষক ও সাবেক প্রধান (ইনচার্জ) আহসান উল্লাহ এবং প্রভাষক মো. নাজিম। 

আরও পড়ুন

দিনাজপুরে ৩৮ কোটি ৫৭ লাখ টাকার সাপের বিষ উদ্ধার; গ্রেপ্তার ৪

এর আগে প্রধান অতিথি আইএসএলএম বিভাগ থেকে প্রকাশিত প্রথম ইয়ারবুক এর আনুষ্ঠানিক মোড়ক উন্মোচন করেন এবং প্রকাশনার কাজে সক্রিয় সহযোগিতা প্রদান করায় তিনজন শিক্ষার্থীকে বিশেষ উপহার হাতে তুলে দেন। 

এ সময়ে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মো. মিজানুজ্জামান, বিভিন্ন বিভাগের প্রধান, সংশ্লিষ্ট বিভাগের শিক্ষক, শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

ভোরের আকাশ/রই

আহসান উল্লাহ

শেয়ার করুন: