শিরোনাম
রোহিঙ্গা সংকট কেবল মানবিক সমস্যা নয়, এটি গভীর রাজনৈতিক ইস্যু: শামা ওবায়েদটিএসসি এলাকায় ককটেল বিস্ফোরণে আটক ৩ জনের পরিচয় মিললরাজনৈতিক সমর্থন ব্যালটে, অফিসে নয়: কর্মকর্তাদের প্রধানমন্ত্রীমালিবাগ সিআইডি অফিসের পার্কিংয়ে ককটেল বিস্ফোরণবন্দরে পড়ে থাকা সাড়ে ৬ হাজার কনটেইনার ধ্বংসের উদ্যোগরাজধানীতে এবার স্কুল বাসে আগুনশেখ হাসিনার প্রতিটি হত্যার বিচার হবে: রিজভীপররাষ্ট্র সচিব হলেন সালাহউদ্দিন নোমান চৌধুরীরোহিঙ্গা সংকট কেবল মানবিক সমস্যা নয়, এটি গভীর রাজনৈতিক ইস্যু: শামা ওবায়েদটিএসসি এলাকায় ককটেল বিস্ফোরণে আটক ৩ জনের পরিচয় মিললরাজনৈতিক সমর্থন ব্যালটে, অফিসে নয়: কর্মকর্তাদের প্রধানমন্ত্রীমালিবাগ সিআইডি অফিসের পার্কিংয়ে ককটেল বিস্ফোরণবন্দরে পড়ে থাকা সাড়ে ৬ হাজার কনটেইনার ধ্বংসের উদ্যোগরাজধানীতে এবার স্কুল বাসে আগুনশেখ হাসিনার প্রতিটি হত্যার বিচার হবে: রিজভীপররাষ্ট্র সচিব হলেন সালাহউদ্দিন নোমান চৌধুরী

উচ্চ সুদে ঋণ দিয়ে মানুষকে নিঃস্ব করছে কিছু প্রতিষ্ঠান: এমপি মানিক

চাঁদপুর প্রতিনিধি

প্রকাশ : ৮ নভেম্বর ২০২৬, ১২:২১ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

মাল্টিপারপাস সমিতির নামে সাধারণ মানুষকে ঋণ দিয়ে অতিরিক্ত সুদ আদায় এবং জমি হাতিয়ে নেওয়ার অভিযোগ তুলেছেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিক। এসব অনিয়মের সঙ্গে জড়িত এবং সরকারি তালিকাভুক্ত নয়—এমন প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

রোববার (৮ নভেম্বর) সকালে চাঁদপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এমপি শেখ ফরিদ আহম্মেদ মানিক বলেন, মাল্টিপারপাস সমিতির নামে কিছু প্রতিষ্ঠান ৫০ শতাংশ পর্যন্ত সুদ আদায় করছে। এসব প্রতিষ্ঠান সরকারের তালিকাভুক্ত নয়। সাধারণ মানুষকে নিঃস্ব করার পাশাপাশি তারা মানুষের জমিও হাতিয়ে নিচ্ছে। সরকারি তালিকাভুক্ত নয় এবং সমবায়ের নিয়মনীতি অনুসরণ করে না—এমন প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া প্রয়োজন।

তিনি আরও বলেন, বাংলাদেশের বিভিন্ন সরকারি দপ্তরের মধ্যে সমবায় একটি গুরুত্বপূর্ণ দপ্তর। প্রধানমন্ত্রী তারেক রহমান উদ্যোক্তাদের কথা বিবেচনা করেন, যাতে তাঁরা সহজে ব্যবসা-বাণিজ্য পরিচালনা করতে পারেন।

দেশে প্রায় সাড়ে তিন কোটি কৃষক রয়েছেন উল্লেখ করে তিনি বলেন, যেসব কৃষকের কৃষিঋণ প্রয়োজন, তাঁদের ঋণ পেতে সহযোগিতা করা হবে। এ সময় চাঁদপুরের একটি সমবায় সমিতির বিরুদ্ধে উচ্চ মুনাফা আদায় এবং টাকা পরিশোধে ব্যর্থ হলে মামলা করার অভিযোগও তুলে ধরেন তিনি। সমবায়ের নিয়মনীতি না মানলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান সংসদ সদস্য।

‘করব সমবায় গড়ব দেশ, সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্যে জেলা প্রশাসন, সমবায় বিভাগ ও সমবায় সমিতিগুলোর উদ্যোগে দিবসটি পালিত হয়। এ উপলক্ষে সকালে শহরের জেএম সেনগুপ্ত রোডের মনিরা ভবনের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। প্রধান অতিথি শেখ ফরিদ আহম্মেদ মানিকের নেতৃত্বে র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমিতে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন

ঘোড়াঘাটে শিশুর পায়ুপথে বাতাস ঢোকানোর অভিযোগে আফজাল গ্রেপ্তার

চাঁদপুর জেলা সমবায় কর্মকর্তা শাহাব উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান ও সিভিল সার্জন ডা. মোহাম্মদ নুর আলম দীন।

চাঁদপুর জেলা সরকারি গণগ্রন্থাগারের লাইব্রেরিয়ান উম্মে রায়হানা ফেরদৌসের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. খায়রুল কবির, জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট সলিম উল্যা সেলিম, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি সোহেল রুশদী, সদর উপজেলা সমবায় সমিতির চেয়ারম্যান জসিম উদ্দিন খান বাবুল, জেলা বিএনপির সহসভাপতি খলিলুর রহমান গাজী, ফেরদৌস আলম বাবু, ডি এম শাহাজাহান, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হযরত আলী ঢালীসহ প্রশাসনের কর্মকর্তা, সমবায় বিভাগের প্রতিনিধি এবং বিভিন্ন সমবায় সমিতির কর্মকর্তা ও সদস্যরা।

ভোরের আকাশ/সু.পা

শেয়ার করুন: