শিরোনাম
রোহিঙ্গা সংকট কেবল মানবিক সমস্যা নয়, এটি গভীর রাজনৈতিক ইস্যু: শামা ওবায়েদটিএসসি এলাকায় ককটেল বিস্ফোরণে আটক ৩ জনের পরিচয় মিললরাজনৈতিক সমর্থন ব্যালটে, অফিসে নয়: কর্মকর্তাদের প্রধানমন্ত্রীমালিবাগ সিআইডি অফিসের পার্কিংয়ে ককটেল বিস্ফোরণবন্দরে পড়ে থাকা সাড়ে ৬ হাজার কনটেইনার ধ্বংসের উদ্যোগরাজধানীতে এবার স্কুল বাসে আগুনশেখ হাসিনার প্রতিটি হত্যার বিচার হবে: রিজভীপররাষ্ট্র সচিব হলেন সালাহউদ্দিন নোমান চৌধুরীরোহিঙ্গা সংকট কেবল মানবিক সমস্যা নয়, এটি গভীর রাজনৈতিক ইস্যু: শামা ওবায়েদটিএসসি এলাকায় ককটেল বিস্ফোরণে আটক ৩ জনের পরিচয় মিললরাজনৈতিক সমর্থন ব্যালটে, অফিসে নয়: কর্মকর্তাদের প্রধানমন্ত্রীমালিবাগ সিআইডি অফিসের পার্কিংয়ে ককটেল বিস্ফোরণবন্দরে পড়ে থাকা সাড়ে ৬ হাজার কনটেইনার ধ্বংসের উদ্যোগরাজধানীতে এবার স্কুল বাসে আগুনশেখ হাসিনার প্রতিটি হত্যার বিচার হবে: রিজভীপররাষ্ট্র সচিব হলেন সালাহউদ্দিন নোমান চৌধুরী

ঘোড়াঘাটে শিশুর পায়ুপথে বাতাস ঢোকানোর অভিযোগে আফজাল গ্রেপ্তার

ঘোড়াঘাট প্রতিনিধি

প্রকাশ : ৮ নভেম্বর ২০২৬, ১১:৪৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

দিনাজপুরের ঘোড়াঘাটে ভলকানাইজিং দোকানের হাওয়া মেশিন ব্যবহার করে আট বছর বয়সী এক শিশুকে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে। শিশুটির পায়ুপথে মেশিনের পাইপ দিয়ে উচ্চচাপের বাতাস প্রবেশ করানো হয় বলে অভিযোগ করেছে তার পরিবার। এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে থানায় লিখিত এজাহার দায়ের করেছেন। পুলিশ অভিযুক্ত দোকানমালিককে গ্রেপ্তার করেছে।

অভিযুক্তের নাম মো. আফজাল হোসেন। তাঁর বিরুদ্ধে শিশুটিকে হত্যার উদ্দেশ্যে এমন নৃশংস ঘটনা ঘটানোর অভিযোগ আনা হয়েছে। বর্তমানে শিশুটি বগুড়ার টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

মামলার এজাহার ও পারিবারিক সূত্রে জানা যায়, গত ২ নভেম্বর ঘোড়াঘাট উপজেলার ২ নম্বর পালশা ইউনিয়নের ডুগডুগীহাট বাজারে আফজাল হোসেনের ভলকানাইজিং দোকানে এ ঘটনা ঘটে। অভিযোগ অনুযায়ী, শিশুটির পায়ুপথে হাওয়া মেশিনের পাইপ দিয়ে উচ্চচাপের বাতাস প্রবেশ করানো হয়। এতে তার অভ্যন্তরীণ অঙ্গ ক্ষতিগ্রস্ত হয় এবং পায়ুপথ ফেটে গুরুতর রক্তাক্ত জখমের সৃষ্টি হয়।

শিশুটির বাবা মো. শফিকুল ইসলাম জানান, ছেলের সুন্নতে খতনা উপলক্ষে গত ২৫ অক্টোবর তিনি শ্বশুরবাড়ি চৌরিয়া গ্রামে যান। পরদিন ২৬ অক্টোবর ছেলের খতনা সম্পন্ন হওয়ার পর তিনি কর্মস্থল ঢাকায় ফিরে আসেন। এরপর গত ২ নভেম্বর সন্ধ্যায় শ্বশুরবাড়ির লোকজনের মাধ্যমে ছেলের গুরুতর অসুস্থতার খবর পান।

খবর পেয়ে শিশুটিকে দ্রুত ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর অবস্থার অবনতি হলে ওই দিন রাত সাড়ে ১১টার দিকে উন্নত চিকিৎসার জন্য তাকে বগুড়ার টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

আরও পড়ুন

রুমে আটকে পড়া শিশুকে উদ্ধার করল ফায়ার সার্ভিস

শিশুটির পরিবারের দাবি, হাসপাতালে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণ ও বিভিন্ন পরীক্ষার পর তার শরীরের ভেতরে বাতাস প্রবেশের বিষয়টি নিশ্চিত হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় শিশুটি পরিবারের সদস্যদের কাছে ঘটনার বিবরণ দেয়। সে জানায়, আফজাল হোসেনের দোকানে হাওয়া মেশিন ব্যবহার করে তার ওপর নির্যাতন চালানো হয়েছে।

ঘটনার বিষয়ে ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ হাসান জানান, এ ঘটনায় থানায় নিয়মিত মামলা করা হয়েছে। প্রধান অভিযুক্তকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে। শিশুটির উন্নত চিকিৎসা ও আইনি প্রক্রিয়া অব্যাহত রয়েছে।

ভোরের আকাশ/সু.পা

শেয়ার করুন: