শিরোনাম
সড়ক দুর্ঘটনায় মিলবে আর্থিক সহায়তা, আবেদন যেভাবে‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালনের আহ্বান বিরোধীদলীয় নেতারষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রীদেশব্যাপী নতুন কুঁড়ি স্পোর্টসের দ্বিতীয় আসর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রীসাবেক মন্ত্রী ও ব্যবসায়ীসহ শতাধিক ব্যক্তির হিসাব জব্দের নির্দেশনাখুলনায় বিএনপি নেতার ছেলেকে গুলি করে হত্যাদেশের সংবিধান সব নাগরিকের ধর্ম পালনের স্বাধীনতা ও সম-অধিকার নিশ্চিত করেছে: ডেপুটি স্পিকারনাহিদ ইসলামকে আইনি নোটিশসড়ক দুর্ঘটনায় মিলবে আর্থিক সহায়তা, আবেদন যেভাবে‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালনের আহ্বান বিরোধীদলীয় নেতারষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রীদেশব্যাপী নতুন কুঁড়ি স্পোর্টসের দ্বিতীয় আসর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রীসাবেক মন্ত্রী ও ব্যবসায়ীসহ শতাধিক ব্যক্তির হিসাব জব্দের নির্দেশনাখুলনায় বিএনপি নেতার ছেলেকে গুলি করে হত্যাদেশের সংবিধান সব নাগরিকের ধর্ম পালনের স্বাধীনতা ও সম-অধিকার নিশ্চিত করেছে: ডেপুটি স্পিকারনাহিদ ইসলামকে আইনি নোটিশ

মানিকগঞ্জে ৪ হাসপাতালকে জরিমানা, অপারেশন থিয়েটার সিলগালা

মানিকগঞ্জ প্রতিনিধি

প্রকাশ : ৫ নভেম্বর ২০২৬, ৬:৪২ অপরাহ্ন

শেয়ার করুন:
মানিকগঞ্জে ৪ হাসপাতালকে জরিমানা, অপারেশন থিয়েটার সিলগালা
মানিকগঞ্জে ৪ হাসপাতালকে জরিমানা, অপারেশন থিয়েটার সিলগালা

বর্তমান সরকার জনগণের স্বাস্থ্যসেবা সুরক্ষায় অতীতের যেকোনো সময়ের চেয়ে সর্বোচ্চ নজর দিচ্ছে। 

স্বাস্থ্যমন্ত্রী ও ঊর্ধ্বতন কর্মকর্তাগণ সরকারি-বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারসমুহ নিয়মিত পরিদর্শন করছেন। অনিয়ম পেলেই নেওয়া হচ্ছে ব্যবস্থা। সরকারের এই উদ্যোগ বাস্তবায় করার লক্ষ্যে মানিকগঞ্জ জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ কঠোর অবস্থানে রয়েছে। 

আজকে চারটি প্রতিষ্ঠানকে জরিমানা এবং  অপারেশন থিয়েটার এবং প্যাথলজিক্যাল বিভাগ সিলগালা করা হয়েছে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) মানিকগঞ্জ শহরের বিভিন্ন বেসরকারি ক্লিনিক হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার পরিদর্শন শেষে প্রেস ব্রিফিংকালে এসব কথা বলেন মানিকগঞ্জের সিভিক সদন ডাক্তার আইভী ফেরদৌস।এসময় মানিকগঞ্জ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শায়খ শিহাব উদ্দিনসহ অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। 

সিভিল সার্জন বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা অমান্য করে কার্যক্রম পরিচালনার দায়ে অ্যাপোলো হাসপাতাল, স্বপ্ন হাসপাতাল অর্থপেডিক হাসপাতাল ও  নিরাময় ক্লিনিক নামক চার বেসরকারি প্রতিষ্ঠানকে ১ লাখ ৯০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশ ৪ হাসপাতালের অপারেশন থিয়েটার ও প্যাথলজি বিভাগের কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ প্রদান করা হয়েছে।

ডা. আইভী ফেরদৌস বলেন, ডাক্তারের স্বাক্ষর জালিয়াতে করে তৈরি করা হচ্ছে এক্সরে রিপোর্ট। এতে এক দিকে যেমন প্রতারিত হচ্ছে সেবাগ্রহীতা। অন্যদিকে হুমকির মুখে পড়ছে স্বাস্থ্য ব্যবস্থা। 

তিনি বলেন, জনসাধারণের স্বাস্থ্য সুরক্ষার লক্ষ্যে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে। 

মানিকগঞ্জ জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শায়খ শিহাব উদ্দিন বলেন, সিভিল সার্জন এর প্রসিটিউশনের ভিত্তিতে আজকে চারটি বেসরকারি প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা ও ১ লাখ ৯০ হাজার টাকা জরিমানা এবং নিয়ম মেনে প্রতিষ্ঠান পরিচালনার জন্য সতর্ক করা হয়েছে।

ভোরের আকাশ/রই


 

শেয়ার করুন: