শিরোনাম
এমপিদের অধিবেশন শেষ না হওয়া পর্যন্ত উপস্থিত থাকতে নির্দেশ প্রধানমন্ত্রীরদেশে কিডনি রোগী প্রায় ৩ কোটি ৮০ লাখখুবিতে হিট প্রকল্পের আর্থিক ব্যবস্থাপনা, ক্রয় ও অডিট বিষয়ক প্রশিক্ষণের সমাপনী১ হাজার বৈদ্যুতিক বাস পাচ্ছে বিআরটিসি, ঢাকায় চলবে ২০০ডিসেম্বরের প্রথম দিন থেকেই বর্ধিত বেতন পাবেন পোশাক শ্রমিকরাশিক্ষার্থীদের বহুমুখী প্রতিভার বিকাশ অত্যন্ত জরুরি: ডেপুটি স্পিকারউন্নয়ন প্রকল্পে ১৫ কোটি টাকা করে বরাদ্দ পেতে পারেন এমপিরাপ্রতি জেলায় আধুনিক মন্দির নির্মাণ করবে সরকার: ধর্মমন্ত্রীএমপিদের অধিবেশন শেষ না হওয়া পর্যন্ত উপস্থিত থাকতে নির্দেশ প্রধানমন্ত্রীরদেশে কিডনি রোগী প্রায় ৩ কোটি ৮০ লাখখুবিতে হিট প্রকল্পের আর্থিক ব্যবস্থাপনা, ক্রয় ও অডিট বিষয়ক প্রশিক্ষণের সমাপনী১ হাজার বৈদ্যুতিক বাস পাচ্ছে বিআরটিসি, ঢাকায় চলবে ২০০ডিসেম্বরের প্রথম দিন থেকেই বর্ধিত বেতন পাবেন পোশাক শ্রমিকরাশিক্ষার্থীদের বহুমুখী প্রতিভার বিকাশ অত্যন্ত জরুরি: ডেপুটি স্পিকারউন্নয়ন প্রকল্পে ১৫ কোটি টাকা করে বরাদ্দ পেতে পারেন এমপিরাপ্রতি জেলায় আধুনিক মন্দির নির্মাণ করবে সরকার: ধর্মমন্ত্রী

শ্রীবরদীতে মানব পাচারের অভিযোগে আটক ১

শেরপুর প্রতিনিধি

প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৬, ২:১৯ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

শেরপুরের শ্রীবরদীতে অভিযান চালিয়ে মো. সেলিম মিয়া (৩৪) নামে এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তিনি মানব পাচার চক্রের সঙ্গে জড়িত বলে অভিযোগ করেছে বিজিবি। এ ঘটনায় মানব পাচারের অভিযোগে দুজনের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা করা হয়েছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। এর আগে সোমবার (১৬ নভেম্বর) শ্রীবরদী উপজেলার বাবলাকোনা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে সেলিম মিয়াকে আটক করা হয়।

আটক সেলিম মিয়া শ্রীবরদী উপজেলার বোগলাকান্দি গ্রামের বাসিন্দা। তিনি মো. ওয়াদুদ মিয়ার ছেলে। আটকের পর পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে শ্রীবরদী থানায় হস্তান্তর করা হয়েছে।

বিজিবির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সেলিম মিয়ার দেওয়া তথ্যের ভিত্তিতে মানব পাচার চক্রের সঙ্গে আরও দুজনের জড়িত থাকার তথ্য পাওয়া গেছে। তারা হলেন শ্রীবরদী উপজেলার ঝুলগাঁও গ্রামের মো. স্বপন ও বৈষ্ঠমপাড়া গ্রামের ম. সুমন। এ ঘটনায় তাঁদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা করা হয়েছে।

আরও পড়ুন

উখিয়ায় বন্য হাতির হানা: দেড় ঘণ্টার চেষ্টায় বনে ফেরাল বন বিভাগ

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, চক্রের অন্য সদস্যদের শনাক্ত এবং ঘটনার বিস্তারিত জানতে গোয়েন্দা নজরদারি ও তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।

৩৯ বিজিবি জানায়, ময়মনসিংহ ও শেরপুর জেলার সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশ, মানব পাচার, মাদক ও চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এসব অপরাধ দমনে বিজিবির কঠোর অবস্থান অব্যাহত থাকবে।

ভোরের আকাশ/সু.পা

শেয়ার করুন: