শিরোনাম
এমপিদের অধিবেশন শেষ না হওয়া পর্যন্ত উপস্থিত থাকতে নির্দেশ প্রধানমন্ত্রীরদেশে কিডনি রোগী প্রায় ৩ কোটি ৮০ লাখখুবিতে হিট প্রকল্পের আর্থিক ব্যবস্থাপনা, ক্রয় ও অডিট বিষয়ক প্রশিক্ষণের সমাপনী১ হাজার বৈদ্যুতিক বাস পাচ্ছে বিআরটিসি, ঢাকায় চলবে ২০০ডিসেম্বরের প্রথম দিন থেকেই বর্ধিত বেতন পাবেন পোশাক শ্রমিকরাশিক্ষার্থীদের বহুমুখী প্রতিভার বিকাশ অত্যন্ত জরুরি: ডেপুটি স্পিকারউন্নয়ন প্রকল্পে ১৫ কোটি টাকা করে বরাদ্দ পেতে পারেন এমপিরাপ্রতি জেলায় আধুনিক মন্দির নির্মাণ করবে সরকার: ধর্মমন্ত্রীএমপিদের অধিবেশন শেষ না হওয়া পর্যন্ত উপস্থিত থাকতে নির্দেশ প্রধানমন্ত্রীরদেশে কিডনি রোগী প্রায় ৩ কোটি ৮০ লাখখুবিতে হিট প্রকল্পের আর্থিক ব্যবস্থাপনা, ক্রয় ও অডিট বিষয়ক প্রশিক্ষণের সমাপনী১ হাজার বৈদ্যুতিক বাস পাচ্ছে বিআরটিসি, ঢাকায় চলবে ২০০ডিসেম্বরের প্রথম দিন থেকেই বর্ধিত বেতন পাবেন পোশাক শ্রমিকরাশিক্ষার্থীদের বহুমুখী প্রতিভার বিকাশ অত্যন্ত জরুরি: ডেপুটি স্পিকারউন্নয়ন প্রকল্পে ১৫ কোটি টাকা করে বরাদ্দ পেতে পারেন এমপিরাপ্রতি জেলায় আধুনিক মন্দির নির্মাণ করবে সরকার: ধর্মমন্ত্রী

উখিয়ায় বন্য হাতির হানা: দেড় ঘণ্টার চেষ্টায় বনে ফেরাল বন বিভাগ

উখিয়া (কক্সবাজার) সংবাদদাতা

প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৬, ২:১৪ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

​কক্সবাজারের উখিয়ার ​থাইংখালী বিটের চোরাখোলা এলাকায় মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে লোকালয়ে প্রবেশ করেছিল ৭ বন্য হাতির পাল। তবে বন বিভাগ ও এলিফ্যান্ট রেসপন্স টিমের (ইআরটি) দ্রুত পদক্ষেপে বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে। প্রায় দেড় ঘণ্টার যৌথ প্রচেষ্টায় হাতিগুলোকে বন্য অঞ্চলে ফিরিয়ে দেওয়া হয়।

​এ বিষয়ে থাইংখালী বিটের সাবেক কর্মকর্তা বিকাশ দাশ ও রাকিব হোসেন রাজু জানান, রোহিঙ্গা সংকটের শুরুর দিকে অতিরিক্ত চাপে এখানকার পাহাড়গুলো একসময় সম্পূর্ণ ন্যাড়া হয়ে গিয়েছিল। পরবর্তীতে ২০২০-২১ অর্থবছরে ‘সুফল’ প্রকল্পের আওতায় প্রায় ২২০ হেক্টর জমিতে নতুন বনায়ন করা হয়। দীর্ঘ পরিশ্রম আর পরিচর্যার ফলে গড়ে ওঠা ওই বাগানে আজ বন্য হাতির নিয়মিত বিচরণ এবং ফিরে আসা—বন পুনরুদ্ধারের এক অনন্য সাফল্য।

আরও পড়ুন

পীরগঞ্জ প্রেসক্লাবে ৪ শীর্ষ কর্মকর্তার সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

​থাইংখালী বিট কর্মকর্তা আরাফাত মাহমুদ বলেন, লোকালয়ে হাতি প্রবেশের খবর পাওয়া মাত্রই আমরা টিম নিয়ে ঘটনাস্থলে পৌঁছাই। বন বিভাগ ও ইআরটি সদস্যদের নিরলস চেষ্টায় কোনো ধরনের হতাহত বা ক্ষয়ক্ষতি ছাড়াই হাতিগুলোকে নিরাপদে বনে ফেরত পাঠানো হয়েছে।

​উখিয়া রেঞ্জ কর্মকর্তা আব্দুল মান্নান বলেন, বন্য হাতি তাদের নিজস্ব চিরায়ত করিডোর ও স্বাভাবিক বিচরণক্ষেত্রের অংশ হিসেবে প্রায়ই এ অঞ্চলে যাতায়াত করে। এ সময় আতঙ্কিত না হয়ে হাতির কাছাকাছি যাওয়া বা উত্ত্যক্ত করা থেকে বিরত থাকতে হবে। হাতি লোকালয়ে প্রবেশ করলে দ্রুত বন বিভাগকে অবহিত করার অনুরোধ করা হচ্ছে। মানুষের জীবন ও বন্যপ্রাণীর নিরাপত্তা রক্ষায় আমাদের মাঠ পর্যায়ের কর্মীরা সবসময় সতর্ক রয়েছেন।

ভোরের আকাশ/সু.পা

শেয়ার করুন: