শিরোনাম
অর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে : জাতিসংঘে আইরিন খানস্বাস্থ্যবিধি মেনে চলার মাধ্যমেই সুস্থ প্রজন্ম গড়ে ওঠে: মীর শাহে আলমফের দক্ষিণ লেবাননে ইসরায়েলের গোলাবর্ষণবিদ্যুৎখাতে লুটপাট করতেই দায় মুক্তির আইন পাস করেছিল আ.লীগ: রিজভীসিইসির সঙ্গে বৈঠকে ১১ দলীয় ঐক্যের প্রতিনিধি দলযুক্তরাষ্ট্র ভ্রমণের আগে ভিসার নিয়মকানুন জেনে নেওয়ার পরামর্শ দিয়েছে দেশটির দূতাবাসনাগরিক না হয়েও নির্বাচনে ভোট দেয়ায় যুক্তরাষ্ট্রে বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলারপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রীঅর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে : জাতিসংঘে আইরিন খানস্বাস্থ্যবিধি মেনে চলার মাধ্যমেই সুস্থ প্রজন্ম গড়ে ওঠে: মীর শাহে আলমফের দক্ষিণ লেবাননে ইসরায়েলের গোলাবর্ষণবিদ্যুৎখাতে লুটপাট করতেই দায় মুক্তির আইন পাস করেছিল আ.লীগ: রিজভীসিইসির সঙ্গে বৈঠকে ১১ দলীয় ঐক্যের প্রতিনিধি দলযুক্তরাষ্ট্র ভ্রমণের আগে ভিসার নিয়মকানুন জেনে নেওয়ার পরামর্শ দিয়েছে দেশটির দূতাবাসনাগরিক না হয়েও নির্বাচনে ভোট দেয়ায় যুক্তরাষ্ট্রে বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলারপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী

শ্রীপুরে শহীদ জিয়ার শাহাদাৎ বার্ষিকী পালিত

ভ্রাম্যমাণ প্রতিনিধি

প্রকাশ : ৩ জুন ২০২৬, ৮:২৮ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

গাজীপুরের শ্রীপুরে  আব্দুল আওয়াল ডিগ্রি কলেজের একাডেমিক ভবনের উদ্বোধন ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।  

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডাঃ এসএম রফিকুল ইসলাম বাচ্চু।

বুধবার (৩ জুন) সকাল ১০টায় উপজেলার তেলিহাটি ইউনিয়নের আবদার গ্রামে অবস্থিত আব্দুল আওয়াল ডিগ্রি কলেজের চারতলা একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি।

 এসময় এমপি বাচ্চু বলেন, “শিক্ষাই জাতির উন্নয়নের প্রধান হাতিয়ার। আধুনিক ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে সরকার শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়নে কাজ করে যাচ্ছে। শিক্ষার্থীদের সুশিক্ষায় গড়ে তুলতে সকলকে আন্তরিকভাবে কাজ করতে হবে।

পরে সকাল ১১টায় টেপিরবাড়ী উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে তেলিহাটি ইউনিয়ন বিএনপির উদ্যোগে আয়োজিত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে যোগ দেন তিনি।

আরও পড়ুন

কুমিল্লায় হামে আক্রান্ত হয়ে শিশুর মৃত্যু

তেলিহাটি ইউনিয়ন বিএনপির আহ্বায়ক নুরুল আমিন আকন্দের সভাপতিত্বে এবং সদস্য সচিব শহিদুল্লাহ বন্দুকসির সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় এমপি বাচ্চু বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন বাংলাদেশি জাতীয়তাবাদের প্রতীক। তাঁর আদর্শ ছিল দেশপ্রেম, উন্নয়ন ও মানুষের কল্যাণ। জিয়ার আদর্শকে ধারণ করে দেশ ও সমাজের সেবায় আত্মনিয়োগ করতে নেতা-কর্মীদের এগিয়ে আসতে হবে।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা  বিএনপির আহ্বায়ক আব্দুল মোতালেব, সদস্য সচিব খাইরুল কবির মণ্ডল আজাদ, কলেজের অধ্যক্ষ মো. রফিকুল ইসলাম, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোসলেহ উদ্দিন মৃধা ও মুক্তারুল করিম মোড়ল শামীম, অ্যাডভোকেট আবু জাফর সরকার, বিএনপি নেতা শাহজাহান মোড়লসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ভোরের আকাশ/ র.ই

শহীদ জিয়াঅধ্যাপক ডাঃ এসএম রফিকুল ইসলাম বাচ্চু

শেয়ার করুন: