টাঙ্গাইল সড়ক দুর্ঘটনায় তরুণী নিহত

ছয় মাসের শিশু সন্তান রেখে টাঙ্গাইলের সখিপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ইমু আক্তার (২০) নামের এক মায়ের। বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে সখীপুর-গোড়াই সড়কের শোলাপ্রতিমা এলাকায় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ইমু আক্তার উপজেলার রতনপুর পশ্চিমপাড়া গ্রামের পল্লী চিকিৎসক ইলিম উদ্দিনের মেয়ে। পুলিশ ও স্থানীয় এলাকাবাসীর সূত্রে জানা যায়, ইমু আক্তার ছয় মাসের শিশুসন্তানকে নিয়ে সিএনজি যোগে সখিপুরের যাচ্ছিলেন।
সিএনজি থেকে থুথু ফেলার জন্য মাথা বাইরে বের করেছিলেন এমন সময় বিপরীত দিক থেকে আসা একটি দ্রুত গতির ট্রাক তাকে চাপা দেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তবে শিশুসন্তানটি অক্ষত রয়েছে।
সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মুরাদ হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। ঘাতক যানবাহনটি শনাক্ত করার চেষ্টা চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
ভোরের আকাশ/সু.পা