শিরোনাম
দেশব্যাপী নতুন কুঁড়ি স্পোর্টসের দ্বিতীয় আসর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রীসাবেক মন্ত্রী ও ব্যবসায়ীসহ শতাধিক ব্যক্তির হিসাব জব্দের নির্দেশনাখুলনায় বিএনপি নেতার ছেলেকে গুলি করে হত্যাদেশের সংবিধান সব নাগরিকের ধর্ম পালনের স্বাধীনতা ও সম-অধিকার নিশ্চিত করেছে: ডেপুটি স্পিকারনাহিদ ইসলামকে আইনি নোটিশলং মার্চ ও ফাঁকা গ্যাস সিলিন্ডার দেখিয়ে জনগণকে আর বিভ্রান্ত করা যাবে না : মীর শাহে আলমএইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্যদের পরীক্ষা শুরু ২ ডিসেম্বর: শিক্ষামন্ত্রীমোংলা অর্থনৈতিক অঞ্চল উন্নয়নে চীনের সঙ্গে সমঝোতা সইদেশব্যাপী নতুন কুঁড়ি স্পোর্টসের দ্বিতীয় আসর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রীসাবেক মন্ত্রী ও ব্যবসায়ীসহ শতাধিক ব্যক্তির হিসাব জব্দের নির্দেশনাখুলনায় বিএনপি নেতার ছেলেকে গুলি করে হত্যাদেশের সংবিধান সব নাগরিকের ধর্ম পালনের স্বাধীনতা ও সম-অধিকার নিশ্চিত করেছে: ডেপুটি স্পিকারনাহিদ ইসলামকে আইনি নোটিশলং মার্চ ও ফাঁকা গ্যাস সিলিন্ডার দেখিয়ে জনগণকে আর বিভ্রান্ত করা যাবে না : মীর শাহে আলমএইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্যদের পরীক্ষা শুরু ২ ডিসেম্বর: শিক্ষামন্ত্রীমোংলা অর্থনৈতিক অঞ্চল উন্নয়নে চীনের সঙ্গে সমঝোতা সই

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হুইপ বকুল

খুলনা প্রতিনিধি

প্রকাশ : ৫ নভেম্বর ২০২৬, ৫:৫৪ অপরাহ্ন

শেয়ার করুন:
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হুইপ বকুল
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হুইপ বকুল

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি মনোনীত হয়েছেন খুলনা-৩ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম বকুল।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনা-১ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। গত ২ নভেম্বর ২০২৬ তারিখে জারি করা প্রজ্ঞাপনে তাঁকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হিসেবে মনোনয়ন দেওয়া হয়।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, হাসপাতালের ব্যবস্থাপনা কার্যক্রমে প্রয়োজনীয় দিকনির্দেশনা ও সমন্বয়ের লক্ষ্যে এ মনোনয়ন প্রদান করা হয়েছে। খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অন্যতম বৃহৎ সরকারি চিকিৎসাসেবা প্রতিষ্ঠান। খুলনা ছাড়াও আশপাশের বিভিন্ন জেলা থেকে প্রতিদিন বিপুলসংখ্যক রোগী এ হাসপাতালে চিকিৎসা নিতে আসেন। হাসপাতালের চিকিৎসাসেবার মানোন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন, ব্যবস্থাপনায় শৃঙ্খলা এবং রোগীদের ভোগান্তি কমানোর ক্ষেত্রে ব্যবস্থাপনা কমিটির ভূমিকা গুরুত্বপূর্ণ। নতুন দায়িত্বে রকিবুল ইসলাম বকুল হাসপাতালের সার্বিক ব্যবস্থাপনা ও চিকিৎসাসেবার উন্নয়নে কার্যকর ভূমিকা রাখবেন এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের।

খুলনা মহানগর বিএনপি’র অভিনন্দন : বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ছাত্রবিষয়ক সম্পাদক ও জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম বকুল এমপি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি মনোনীত হওয়ায় তাঁকে অভিনন্দন জানিয়েছে খুলনা মহানগর বিএনপি।

বুধবার ৪ নভেম্বর প্রদত্ত এক বিবৃতিতে মহানগর বিএনপি'র নেতৃবৃন্দ বলেন, খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হিসেবে রকিবুল ইসলাম বকুলের মনোনয়ন খুলনাবাসীর জন্য অত্যন্ত আনন্দের ও আশাব্যঞ্জক সংবাদ। তাঁর নেতৃত্ব, অভিজ্ঞতা ও আন্তরিক প্রচেষ্টায় হাসপাতালের সার্বিক ব্যবস্থাপনার উন্নয়ন এবং চিকিৎসাসেবার মান বৃদ্ধিতে ইতিবাচক পরিবর্তন আসবে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।

বিবৃতিদাতারা হলেন মহানগর বিএনপি’র সভাপতি ও কেডিএর চেয়ারম্যান এড. শফিকুল আলম মনা, সাধারণ সম্পাদক ও বিসিবির পরিচালক শফিকুল আলম তুহিন, সাংগঠনিক সম্পাদক শেখ সাদী, মো. মাসুদ পারভেজ বাবু ও চৌধুরী হাসানুর রশিদ মিরাজ প্রমুখ।#

ভোরের আকাশ/রই

শেয়ার করুন: