কুমিল্লায় মহানগর যুবদল নেতাকে কুপিয়ে হত্যা

কুমিল্লা মহানগর যুবদল নেতা কাউছার কে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (১৬ অক্টোবর) গোমতী নদীর উত্তর পাড়ের ছত্রখিল এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত কাউছার কুমিল্লা শহরের কাপ্তানবাজার এলাকার আব্দুল মান্নানের ছেলে। নিহত কাউছার মহানগরীর ৪ নম্বর ওয়ার্ড যুবদল নেতা ছিলেন। কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার বিষয়টি নিশ্চিত করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, পূর্বশত্রুতা কিংবা অন্য কোনো বিরোধের জেরে এই অতর্কিত হামলা চালানো হতে পারে। হামলার সময় দুর্বৃত্তরা তাকে এলোপাথারি কুপিয়ে গুরুতর জখম করে ফেলে রেখে যায়। পরবর্তীতে স্থানীয় লোকজন তাকে দ্রুত উদ্ধার করে কুমিল্লা ট্রমা হাসপাতালে নিয়ে যান। সেখানে পৌঁছানোর পর চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। পরে পুলিশ নিহতের লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। এ ঘটনার পর এলাকায় উত্তপ্ত অবস্থা বিরাজ করছে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার- কাউসার নামে একজনকে নিহত ঘটনা ঘটেছে। এ ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারে পুলিশ কাজ করছে।
ভোরের আকাশ/ এনউব