শিরোনাম
অর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে : জাতিসংঘে আইরিন খানস্বাস্থ্যবিধি মেনে চলার মাধ্যমেই সুস্থ প্রজন্ম গড়ে ওঠে: মীর শাহে আলমফের দক্ষিণ লেবাননে ইসরায়েলের গোলাবর্ষণবিদ্যুৎখাতে লুটপাট করতেই দায় মুক্তির আইন পাস করেছিল আ.লীগ: রিজভীসিইসির সঙ্গে বৈঠকে ১১ দলীয় ঐক্যের প্রতিনিধি দলযুক্তরাষ্ট্র ভ্রমণের আগে ভিসার নিয়মকানুন জেনে নেওয়ার পরামর্শ দিয়েছে দেশটির দূতাবাসনাগরিক না হয়েও নির্বাচনে ভোট দেয়ায় যুক্তরাষ্ট্রে বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলারপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রীঅর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে : জাতিসংঘে আইরিন খানস্বাস্থ্যবিধি মেনে চলার মাধ্যমেই সুস্থ প্রজন্ম গড়ে ওঠে: মীর শাহে আলমফের দক্ষিণ লেবাননে ইসরায়েলের গোলাবর্ষণবিদ্যুৎখাতে লুটপাট করতেই দায় মুক্তির আইন পাস করেছিল আ.লীগ: রিজভীসিইসির সঙ্গে বৈঠকে ১১ দলীয় ঐক্যের প্রতিনিধি দলযুক্তরাষ্ট্র ভ্রমণের আগে ভিসার নিয়মকানুন জেনে নেওয়ার পরামর্শ দিয়েছে দেশটির দূতাবাসনাগরিক না হয়েও নির্বাচনে ভোট দেয়ায় যুক্তরাষ্ট্রে বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলারপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী

গ্যাস সংকট ও ভুতুড়ে বিদ্যুৎ বিলের প্রতিবাদে পিরোজপুরে বিক্ষোভ

পিরোজপুর প্রতিনিধি

প্রকাশ : ৬ আগস্ট ২০২৬, ৫:১৬ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

সারাদেশে গ্যাস সংকট, ঘন ঘন লোডশেডিং, বিদ্যুতের মূল্য বৃদ্ধি, অতিরিক্ত বিদ্যুৎ বিল এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধির প্রতিবাদে পিরোজপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ ১১ দলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (৬ আগস্ট) সকাল সাড়ে ১০টায় পিরোজপুর শহরের সি-অফিস মোড় থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। পরে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে কর্মসূচি শেষ হয়।

পরে ১১ দলের একটি প্রতিনিধি দল জেলা প্রশাসক আবু সাঈদ-এর মাধ্যমে প্রধানমন্ত্রীর উদ্দেশে একটি স্মারকলিপি হস্তান্তর করে।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী পিরোজপুর জেলা শাখার সেক্রেটারি অধ্যক্ষ জহিরুল হক, সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুর রাজ্জাক, জেলা প্রচার ও মিডিয়া সেক্রেটারি সোহরাব হোসাইন জুয়েল, পৌর শাখার সভাপতি ইসহাক আলী খান, পৌর সেক্রেটারি আল আমীন সেখসহ জামায়াত এবং শরিক ১১ দলের নেতাকর্মীরা।

আরও পড়ুন

চাঁদপুর আদালতে অসুস্থ হয়ে সাবেক বার সভাপতির মৃত্যু

স্মারকলিপিতে চলমান গ্যাস সংকট, নিয়মিত লোডশেডিং, বিদ্যুতের মূল্য বৃদ্ধি, অতিরিক্ত বিদ্যুৎ বিল এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির কারণে সাধারণ মানুষের ভোগান্তির বিষয়টি তুলে ধরা হয়। একই সঙ্গে এসব সমস্যা নিরসনে সরকারের দ্রুত ও কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানানো হয়।

সমাবেশে বক্তারা বলেন, জ্বালানি সংকট ও নিত্যপণ্যের ঊর্ধ্বমুখী দাম সাধারণ মানুষের জীবনযাত্রায় নেতিবাচক প্রভাব ফেলছে। জনদুর্ভোগ কমাতে দ্রুত বাস্তবসম্মত উদ্যোগ গ্রহণের জন্য তারা সরকারের প্রতি আহ্বান জানান।

ভোরের আকাশ/জেআ

গ্যাস সংকটবাংলাদেশ জামায়াতে ইসলামী

শেয়ার করুন: