শিরোনাম
চালকের আচরণ ও গাড়ির ফিটনেসের কথা বললেই অনেকের গাত্রদাহ হয়: সড়কমন্ত্রীঅর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে : জাতিসংঘে আইরিন খানস্বাস্থ্যবিধি মেনে চলার মাধ্যমেই সুস্থ প্রজন্ম গড়ে ওঠে: মীর শাহে আলমফের দক্ষিণ লেবাননে ইসরায়েলের গোলাবর্ষণবিদ্যুৎখাতে লুটপাট করতেই দায় মুক্তির আইন পাস করেছিল আ.লীগ: রিজভীসিইসির সঙ্গে বৈঠকে ১১ দলীয় ঐক্যের প্রতিনিধি দলযুক্তরাষ্ট্র ভ্রমণের আগে ভিসার নিয়মকানুন জেনে নেওয়ার পরামর্শ দিয়েছে দেশটির দূতাবাসনাগরিক না হয়েও নির্বাচনে ভোট দেয়ায় যুক্তরাষ্ট্রে বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলাচালকের আচরণ ও গাড়ির ফিটনেসের কথা বললেই অনেকের গাত্রদাহ হয়: সড়কমন্ত্রীঅর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে : জাতিসংঘে আইরিন খানস্বাস্থ্যবিধি মেনে চলার মাধ্যমেই সুস্থ প্রজন্ম গড়ে ওঠে: মীর শাহে আলমফের দক্ষিণ লেবাননে ইসরায়েলের গোলাবর্ষণবিদ্যুৎখাতে লুটপাট করতেই দায় মুক্তির আইন পাস করেছিল আ.লীগ: রিজভীসিইসির সঙ্গে বৈঠকে ১১ দলীয় ঐক্যের প্রতিনিধি দলযুক্তরাষ্ট্র ভ্রমণের আগে ভিসার নিয়মকানুন জেনে নেওয়ার পরামর্শ দিয়েছে দেশটির দূতাবাসনাগরিক না হয়েও নির্বাচনে ভোট দেয়ায় যুক্তরাষ্ট্রে বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলা

কৃষকদের ক্ষোভ চরমে

গৌরীপুরে সুইচ গেইটে পানিবন্দী ৪ গ্রামের ফসল

ময়মনসিংহ ব্যুরো

প্রকাশ : ৬ মে ২০২৬, ২:৫২ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

ময়মনসিংহের গৌরীপুর উপজেলার রামগোপালপুর ইউনিয়নে ক্ষুদ্রাকার পানি সম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় নির্মিত একটি সুইচ গেইট এখন স্থানীয় চার গ্রামের মানুষের জন্য বড় ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। 

বিল কেইলা খালে প্রায় ৮৮ লাখ ৯৫ হাজার ৭৮০ টাকা ব্যয়ে নির্মিত এ সুইচ গেইটের কারণে পানি প্রবাহ বাধাগ্রস্ত হয়ে প্রতিবছর ফসল তলিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ধূরুয়া, বিশ্বনাথপুর, তেরশিরা ও কান্দুলিয়া গ্রামের প্রায় ৪ হেক্টর জমির ফসল নিয়মিত পানির নিচে তলিয়ে যাচ্ছে। এতে চরম ক্ষতির মুখে পড়েছেন কৃষকরা।

ধূরুয়া গ্রামের আব্দুল কাদিরের পুত্র সিদ্দিক মিয়া বলেন, সুইচ গেইট নির্মাণের পর থেকে আমরা আমন ও বোরো কোনো ফসলই ঠিকমতো ঘরে তুলতে পারছি না। আগে জানলে আমরা  কখনোই সুইচ গেইট বসাতে দিতাম না।

গ্রামবাসীরা অভিযোগ করে বলেন, সুইচ গেইটটি অন্যান্য ব্রিজ বা পানিনিষ্কাশন ব্যবস্থার তুলনায় টেকসই হলেও এর নকশা ও অবস্থান সঠিক না হওয়ায় পানি চলাচল ব্যাহত হচ্ছে। ফলে জমিতে পানি জমে থেকে ফসল নষ্ট হচ্ছে। 

তারা আরও জানান, ফসল রক্ষার স্বার্থে প্রয়োজনে উপজেলা প্রশাসন  গেইটটি অপসারণের দাবিও জানান।

সরেজমিনে দেখা গেছে, সুইচ গেইটটির কারণে খালের স্বাভাবিক পানি প্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে। পানির গতি কমে যাওয়ায় আশপাশের জমিতে জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে, যা কৃষি উৎপাদনে মারাত্মক প্রভাব ফেলছে।

আরও পড়ুন

ফরিদপুরে স্বাস্থ্যকেন্দ্র হস্তান্তর ইস্যুতে মানববন্ধন

এ বিষয়ে গৌরীপুর উপজেলা নির্বাহী অফিসার আফিয়া আমীন পাপ্পা বলেন, বিষয়টি আমরা খতিয়ে দেখছি। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ভোরের আকাশ/ র.ই


 

পানিবন্দীআব্দুল কাদির

শেয়ার করুন: