শিরোনাম
ঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

নিখোঁজের ২৭ ঘণ্টা পর কলেজছাত্রীর লাশ উদ্ধার

ভ্রাম্যমাণ প্রতিনিধি

প্রকাশ : ১৪ আগস্ট ২০২৫, ৩:২১ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

গাজীপুরের শ্রীপুরে সুতিয়া নদীতে ঝাঁপ দিয়ে এক কলেজছাত্রীর নিখোঁজের ২৭ ঘণ্টা পর লাশ উদ্ধার করেছে ডুবুরিদল । বৃহস্পতিবার (১৪ আগস্ট) দুপুর ১টায় উপজেলার কাওরাইদ ইউনিয়নের নান্দিয়া সাঙ্গুন গ্রামের ত্রিমোহনী সেতু নিকট  লাশটি পাওয়া যায়। 

বুধবার সুতিয়া নদীর উপর ত্রিমোহীনি ব্রিজ থেকে ঝাপ দিয়ে আত্মহত্যা করে ওই কলেজ ছাত্রী। 

নিখোঁজ লামিয়া আক্তার (১৭) ওই উপজেলার কাওরাইদ ইউনিয়নের নান্দিয়া সাঙ্গুন গ্রামের মো. দেলোয়ার হোসেনের মেয়ে এবং পার্শ্ববর্তী গফরগাঁও উপজেলার পাগলা থানার নিগুয়ারী ইউনিয়নের ক্যাপ্টেন গিয়াস উদ্দিন কলেজ থেকে এইচএসসি পরীক্ষা দিয়েছে।

শ্রীপুর ফায়ার সার্ভিসের ওয়্যার হাউস ইন্সপেক্টর এ টি এম মাহমুদুল হাসান বলেন, বুধবার বেলা ১১টার দিকে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সদস্যদের নিয়ে আড়াইটার দিকে উদ্ধার অভিযান শুরু করি। তবে নদীতে স্রোত থাকার পরও গতকাল সাড়ে সাতটা পর্যন্ত অভিযান চালিয়ে যাই। আজ সকাল থেকে আবার উদ্ধার অভিযান শুরু করি এবং ব্রিজ থেকে আধা কিলোমিটার দক্ষিণে  লাশটি  পাওয়ায় অভিযানের সমাপ্তি ঘোষণা করা হয়। 

উল্লেখ্য, কলেজ ছাত্রী লামিয়া প্রেমঘটিত কারণে ফেসবুকে পোস্ট দিয়ে নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করছিল।

ভোরের আকাশ/মো.আ.

কলেজ ছাত্রীমরদেহগাজীপুর

শেয়ার করুন: