শিরোনাম
অনলাইন সহিংসতার শিকার ৪৫.৫ শতাংশ নারী, পুলিশের সহায়তা নেন ৪.৬ শতাংশমহামান্য রাষ্ট্রপতির সঙ্গে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় উপাচার্যের সৌজন্য সাক্ষাৎরূপপুরের প্রথম ইউনিটে বিদ্যুৎ উৎপাদন প্রক্রিয়া শুরুর অনুমোদনচিকিৎসায় খরচ করে দারিদ্র্যসীমার নিচে ১ কোটি ৮ লাখ মানুষ: গবেষণাআমরা অবশ্যই এই ভোট নিয়ে সন্তুষ্ট: ইসি সচিবসরকারি চুক্তিভিত্তিক চাকরিজীবীদের বেতন-ভাতা নিয়ে নতুন সিদ্ধান্তচার বছরে ২ কোটি ৪০ লাখ কৃষক কার্ড দেবে সরকারপ্রধানমন্ত্রীর ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ফেরানো হয় বিমানঅনলাইন সহিংসতার শিকার ৪৫.৫ শতাংশ নারী, পুলিশের সহায়তা নেন ৪.৬ শতাংশমহামান্য রাষ্ট্রপতির সঙ্গে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় উপাচার্যের সৌজন্য সাক্ষাৎরূপপুরের প্রথম ইউনিটে বিদ্যুৎ উৎপাদন প্রক্রিয়া শুরুর অনুমোদনচিকিৎসায় খরচ করে দারিদ্র্যসীমার নিচে ১ কোটি ৮ লাখ মানুষ: গবেষণাআমরা অবশ্যই এই ভোট নিয়ে সন্তুষ্ট: ইসি সচিবসরকারি চুক্তিভিত্তিক চাকরিজীবীদের বেতন-ভাতা নিয়ে নতুন সিদ্ধান্তচার বছরে ২ কোটি ৪০ লাখ কৃষক কার্ড দেবে সরকারপ্রধানমন্ত্রীর ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ফেরানো হয় বিমান

রায়পুরে সুপারি বাগানে বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার

রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি

প্রকাশ : ২৯ অক্টোবর ২০২৬, ৫:১৪ অপরাহ্ন

শেয়ার করুন:
রায়পুরে সুপারি বাগানে বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার
রায়পুরে সুপারি বাগানে বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার

লক্ষ্মীপুরের রায়পুরে নিখোঁজের এক দিন পর তোফায়েল আহমেদ (৭০) নামে এক বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকালে উপজেলার ৪ নম্বর সোনাপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের রাখালিয়া গ্রামের মিন্নাত উল্লাহ ব্যাপারী বাড়ির পাশের একটি সুপারি বাগান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত তোফায়েল আহমেদ ওই গ্রামের বাসিন্দা। স্বজন ও স্থানীয় সূত্রে জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন।

নিহতের ছেলে রাসেল আহমেদ জানান, বুধবার বিকেল থেকে তার বাবাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান পাননি।

বৃহস্পতিবার সকালে বাড়ির পাশের সুপারি বাগানে একটি আমগাছে তার বাবার ঝুলন্ত মরদেহ দেখতে পান তারা।

নিহতের ফুপাতো বোন মারুফা খাতুন বলেন, গত দুই বছর ধরে তোফায়েল আহমেদ অসুস্থ ছিলেন। পরিবারের সদস্যরা তাঁকে বিছানায় খাবার দিতেন। টয়লেটে যাওয়া ও মাঝেমধ্যে বাইরে বের হওয়া ছাড়া তিনি তেমন চলাফেরা করতেন না। এমনকি অন্যদের সঙ্গে কথাবার্তাও বলতেন না।

স্থানীয় বাসিন্দা দুলাল জানান, বুধবার আসরের নামাজের পর তোফায়েল আহমেদকে একটি দোকানের সামনে ঘোরাফেরা করতে দেখা যায়।

একপর্যায়ে তিনি পড়ে গেলে স্থানীয়রা তাকে তুলে দেন। পরে তিনি সেখান থেকে চলে যান। এরপর থেকে তাকে আর দেখা যায়নি।

আরও পড়ুন

ধামরাইয়ে ২ সন্তানের জননীর লাশ উদ্ধার

স্থানীয়দের দাবি, তোফায়েল আহমেদ মানসিক অসুস্থতায় ভুগছিলেন। তবে তার মৃত্যুর প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন ভূঁইয়া বলেন, প্রাথমিকভাবে দেখে মনে হচ্ছে, তিনি গলায় ফাঁস দিয়েছেন। তবে এ ঘটনায় তদন্ত চলছে।

ভোরের আকাশ/আ.র

শেয়ার করুন: