শিরোনাম
‘এক হালি’ খেয়ে বাদ শ্রীলঙ্কা, ভুটানকে নিয়ে সেমিতে বাংলাদেশসম্মেলনে বাংলাদেশ প্যাভিলিয়ন পরিদর্শন করলেন প্রধানমন্ত্রীপ্রধানমন্ত্রীর সঙ্গে উজবেকিস্তানের প্রেসিডেন্টের দ্বিপক্ষীয় বৈঠকহাসিনা ফিরতে চাইলে আইন মেনেই আসতে হবে: অ্যাটর্নি জেনারেলবাড়ি পাবেন প্রকৃত মুক্তিযোদ্ধারা, কাজ শুরু আগামী বছরকত গাড়ির উপর হামলা হলে বুঝব, দেশে আইনশৃঙ্খলার অবনতি হয়েছেমোটরসাইকেল চালকদের জন্য বিআরটিএ’র নতুন নির্দেশনায় যা লেখা আছেপার্বত্য অঞ্চলে ৫ বছরে সশস্ত্র গোষ্ঠী দ্বারা ৩১৬ জন নিহত‘এক হালি’ খেয়ে বাদ শ্রীলঙ্কা, ভুটানকে নিয়ে সেমিতে বাংলাদেশসম্মেলনে বাংলাদেশ প্যাভিলিয়ন পরিদর্শন করলেন প্রধানমন্ত্রীপ্রধানমন্ত্রীর সঙ্গে উজবেকিস্তানের প্রেসিডেন্টের দ্বিপক্ষীয় বৈঠকহাসিনা ফিরতে চাইলে আইন মেনেই আসতে হবে: অ্যাটর্নি জেনারেলবাড়ি পাবেন প্রকৃত মুক্তিযোদ্ধারা, কাজ শুরু আগামী বছরকত গাড়ির উপর হামলা হলে বুঝব, দেশে আইনশৃঙ্খলার অবনতি হয়েছেমোটরসাইকেল চালকদের জন্য বিআরটিএ’র নতুন নির্দেশনায় যা লেখা আছেপার্বত্য অঞ্চলে ৫ বছরে সশস্ত্র গোষ্ঠী দ্বারা ৩১৬ জন নিহত

খুলনা মিউনিসিপ্যাল কর্পোরেশনের সাবেক প্রশাসক এর মৃত্যুবার্ষিকী পালন

খুলনা প্রতিনিধি

প্রকাশ : ১১ নভেম্বর ২০২৬, ৯:৩২ অপরাহ্ন

শেয়ার করুন:
ভোরের আকাশ
ভোরের আকাশ

খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেছেন, স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা নির্মাণে সবাই উদ্যোগী হতে পারে না। অল্প কিছু শিক্ষানুরাগী মানুষ উদ্যোগী হন, জনহিতকর এ সকল কাজে নেতৃত্ব দেন। মরহুম সিরাজুল ইসলাম সাহেব ছিলেন এ বিষয়ে অগ্রদূত। এই মহতী কাজগুলো করে তিনি আনন্দ পেতেন। একজন সদা হাস্যোজ্জ্বল, সৎ ও চিন্তাশীল ব্যক্তি হিসেবে তিনি ছিলেন সুপরিচিত। সমগ্র জীবন রাজনীতি করেছেন কিন্তু রাজনীতির প্রতিপ তৈরি করেননি। মুসলিম লীগ করার মধ্য দিয়ে রাজনৈতিক জীবনের যাত্রা শুরু করেছিলেন এবং জীবনের শেষ দিন পর্যন্ত মুসলিম লীগের সাথে সম্পৃক্ত থেকে গেছেন।

প্রশাসক বুধবার ১১ নভেম্বর সকালে খুলনা ইসলামিয়া কলেজ প্রাঙ্গণে খুলনা মিউনিসিপ্যাল কর্পোরেশনের সাবেক প্রশাসক আলহাজ্ব শেখ সিরাজুল ইসলাম-এর ৩য় মৃত্যুবার্ষিকী পালন উপলক্ষ্যে আয়োজিত স্মরণসভা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। আলহাজ্ব শেখ সিরাজুল ইসলাম শিক্ষা পরিবার এ স্মরণ সভার আয়োজন করে।

আরও পড়ুন

সালথায় যুবদল-ছাত্রদলের মোটরসাইকেল শোডাউন

খুলনার প্রয়াত এ জননেতার প্রতি গভীর শ্রদ্ধা জনিয়ে প্রশাসক বলেন, অনগ্রসর মানুষকে শিতি করে শিতি সমাজ গড়ে তোলা, সমাজকে সমৃদ্ধ করা এবং ভবিষ্যতে সুন্দর জীবনযাপনের জন্য তৈরি করাই ছিল তার অন্যতম রাজনৈতিক মতাদর্শ। এছাড়া তিনি দেশের প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনে আমাদের সাথে ছিলেন। একজন সাহসী রাজনীতিবিদ হিসেবে আমাদের কাছে তিনি দৃষ্টান্ত হয়ে আছেন এবং আমাদেরকেও সেই পথে চলার অনুপ্রেরণা দিয়ে গেছেন। প্রশাসক সিরাজুল ইসলাম কর্তৃক প্রতিষ্ঠিত খুলনা ইসলামিয়া কলেজের উন্নয়নের জন্য কেসিসি থেকে সম্ভব সকল প্রকার সহযোগিতা প্রদান করা হবে বলে তিনি উল্লেখ করেন।

কলেজের অধ্যক্ষ মো: হারুন-অর-রশীদ-এর সভাপতিত্বে স্মরণসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন সিনিয়র সাংবাদিক মো: দিদারুল আলম, কলেজ পরিচালনা কমিটির বিদ্যোৎসাহী সদস্য মোস্তফা কামাল, সমাজসেবক মো: জাকিরুল ইসলাম ও মো: সাজ্জদ হোসেন পরাগ। সঞ্চালনা করেন খুলনা ইসলামিয়া কলেজিয়েট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আব্দুস সালাম আকুঞ্জি। কলেজের শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

ভোরের আকাশ/ এনউব

শেয়ার করুন: