শিরোনাম
পুলিশে রদবদলঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রীশেখ হাসিনাকে বন্দি বিনিময় চুক্তিতে দেশে ফিরতে হবে: শামা ওবায়েদবেনাপোলে নিরাপত্তা জোরদার, সতর্ক অবস্থানে বিজিবিকম বয়সীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার বন্ধ চায় হাইকোর্টদেশের বাজারে অনারের নতুন স্মার্টফোন ৬০০এস ৫জিশ্রমিকদের বেতন বাড়লেও বাড়িভাড়া বাড়ানো যাবে না: মীর শাহে আলমসুশাসনের ব্যর্থতার বোঝা শ্রমিকদের ওপর চাপানো ঠিক না : সিপিডিপুলিশে রদবদলঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রীশেখ হাসিনাকে বন্দি বিনিময় চুক্তিতে দেশে ফিরতে হবে: শামা ওবায়েদবেনাপোলে নিরাপত্তা জোরদার, সতর্ক অবস্থানে বিজিবিকম বয়সীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার বন্ধ চায় হাইকোর্টদেশের বাজারে অনারের নতুন স্মার্টফোন ৬০০এস ৫জিশ্রমিকদের বেতন বাড়লেও বাড়িভাড়া বাড়ানো যাবে না: মীর শাহে আলমসুশাসনের ব্যর্থতার বোঝা শ্রমিকদের ওপর চাপানো ঠিক না : সিপিডি

বাকৃবিতে বর্ণাঢ্য আয়োজনে ‘নবীন বরণ-২০২৬’ অনুষ্ঠিত

ময়মনসিংহ প্রতিনিধি

প্রকাশ : ২২ নভেম্বর ২০২৬, ৬:২১ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

​বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) ক্যাম্পাসে অবস্থিত কৃষি বিশ্ববিদ্যালয় কলেজ(কেবি) এর ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ করে নিতে উৎসবমুখর পরিবেশে ‘নবীন বরণ-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২২ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় কলেজ প্রাঙ্গণে আয়োজিত উক্ত ​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ রফিকুল ইসলাম সরদার। ​বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে অংশ নেন:​ প্রফেসর ড. মোঃ আলী রেজা ফারুক, ডিন, মাৎস্যবিজ্ঞান অনুষদ, ​প্রফেসর ড. মাসুম আহমাদ, ডিন, কৃষি অনুষদ, ​প্রফেসর ড. আবদুল আলীম, ছাত্র বিষয়ক উপদেষ্টা এবং ​প্রফেসর ড. মোঃ মোখলেছুর রহমান, চেয়ারম্যান, কলেজ গভর্নিং বডি, কেবি কলেজ।  
​
কলেজের প্রিন্সিপাল প্রফেসর ড. মোঃ আতাউর রহমান এর সভাপতিত্বে এবং এসিস্ট্যান্ট প্রফেসর মৌসুমী দাশগুপ্তের  সঞ্চালনায় পরিচালিত উক্ত নবীনবরণ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন উক্ত কলেজের শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক এসিস্ট্যান্ট প্রফেসর বি. এম. আব্দুল্লাহ রনি।আরও বক্তব্য প্রদান করেন উক্ত কলেজের গভর্নিং বডির সদস্য বাকৃবির প্রফেসর ড.মো: হাম্মাদুর রহমান। এছাড়াও বিশেষ অতিথিবৃন্দ শিক্ষার্থীদের উদ্দেশ্যে তাদের মূল্যবান দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

প্রধান অতিথির বক্তব্যে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো: রফিকুল ইসলাম সরদার কেবি কলেজে ভর্তিকৃত নবীন শিক্ষার্থীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানান। তিনি অত্র কলেজের নিকট অতীতের ইতিহাস, সুনাম, সর্বশেষ  এইচএসসি পরীক্ষায় অর্জিত সাফল্য, কলেজের গভর্নিং বডি, প্রিন্সিপাল থেকে শুরু করে অন্যান্য শিক্ষকমন্ডলী, কর্মকর্তা-কর্মচারী এবং সর্বোপরী এই কলেজের ছাত্র-ছাত্রীদের ভূয়সী প্রশংসা করেন।

ময়মনসিংহ শিক্ষাবোর্ড তথা সারাদেশে ধারাবাহিক সাফল্যলাভে এই কলেজের যে অর্জন তা ধরে রাখতে তিনি সংশ্লিষ্ট সকলের প্রতি প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। ছাত্র জীবনের এই পর্যায়টা অর্থাৎ এইচএসসি অধ্যয়নকালীন সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে তিনি সকল ছাত্র-ছাত্রীদেরকে এসময়ে অত্যন্ত সময়ানুবর্তীতা ও নিষ্ঠার সাথে কঠোর পরিশ্রমের মাধ্যমে ভবিষ্যৎ লক্ষ্য অর্জনে এগিয়ে যাওয়ার আহবান জানান। তিনি প্রতিটি নবীন শিক্ষার্থী এবং অত্র কলেজের ভবিষ্যৎ সফলতা কামনা করেন।

আরও পড়ুন

কালিয়ায় হিন্দুদের বাড়িঘরে হামলার খবর গুজব, দাবি স্থানীয়দের

অনুষ্ঠানের সভাপতি কেবি কলেজের প্রিন্সিপাল প্রফেসর ড. মো: আতাউর রহমান উপস্থিত প্রধান অতিথিসহ সকল অতিথিবৃন্দের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।

তিনি সকল নবীন শিক্ষার্থীদেরকে শপথ বাক্য পাঠ করান এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ গঠনের জন্য পরামর্শমূলক বক্তব্য প্রদান করেন। অনুষ্ঠানে শিক্ষার্থীদের পাশাপাশি তাদের অভিবাবকবৃন্দও উপস্থিত ছিলেন। 

ভোরের আকাশ/সু.পা

শেয়ার করুন: