শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

মওলানা ভাসানী সেতুর সংযোগ সড়কে দুর্ঘটনায় বৃদ্ধা নিহত

গাইবান্ধা প্রতিনিধি

প্রকাশ : ২৩ আগস্ট ২০২৫, ৮:৪৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

গাইবান্ধা-কুড়িগ্রাম তিস্তা নদীর ওপর নির্মিত মওলানা ভাসানী সেতুর সংযোগ সড়কের কাছে মোটরসাইকেলের ধাক্কায় খোদেজা বেগম (৭৫) নামে এক বৃদ্ধা নারী নিহত হয়েছেন। সেতু চালুর পর এটিই প্রথম প্রাণঘাতী দুর্ঘটনা।

শুক্রবার (২২ আগস্ট) সন্ধ্যায় কুড়িগ্রামের চিলমারী উপজেলার দুই থানার মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত খোদেজা বেগম ওই এলাকার বাসিন্দা ছিলেন।

পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানান, সন্ধ্যায় রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী একটি মোটরসাইকেল খোদেজা বেগমকে ধাক্কা দেয়। এতে তিনি ঘটনাস্থলেই প্রাণ হারান।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, সেতু চালুর পর থেকে বেপরোয়া গতিতে মোটরসাইকেল চলাচল করছে এই রুটে। সকাল থেকে রাত পর্যন্ত ঝুঁকিপূর্ণভাবে বাইকারদের চলাচলে আতঙ্কে দিন কাটছে পথচারীদের। দ্রুতগতির যান নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীর কার্যকর উদ্যোগের দাবি জানিয়েছেন তারা।

চিলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম বলেন, রাস্তা পার হওয়ার সময় মোটরসাইকেল ধাক্কা দিলে একজন বৃদ্ধা ঘটনাস্থলেই মারা যান।

উল্লেখ্য, গত ২০ আগস্ট উত্তরাঞ্চলের মানুষের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে ‘মওলানা ভাসানী সেতু’ উদ্বোধন করেন অন্তর্বর্তীকালীন সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

তবে উদ্বোধনের পরদিনই সেতু অন্ধকারে ডুবে যায়। লাইটের তার কেটে নেওয়ায় ল্যাম্পপোস্টগুলো অচল হয়ে পড়ে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে অন্ধকার সেতুর ছবি। এরপর থেকেই দুর্ঘটনার আশঙ্কা প্রকাশ করে আসছিলেন পথচারী ও স্থানীয় বাসিন্দারা। অবশেষে আশঙ্কাই সত্যি হলো। সেতু সংযোগ সড়কে প্রাণ গেল এক বৃদ্ধার।

ভোরের আকাশ/মো.আ.

তিস্তা নদীগাইবান্ধানিহতপুলিশ

শেয়ার করুন: