বাংলাদেশে বিএনপির বিজয়ে হিন্দুদের বড় ভূমিকা রয়েছে -বিদ্যুৎমন্ত্রী টুকু

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সমম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, বাংলাদেশে বিএনপির বিজয়ের পেছনে হিন্দুদের একটা বড় ভূমিকা আছে। এটা আমি বিশ্বাস করি, আমাদের প্রধানমন্ত্রী বিশ্বাস করেন। বিএনপির র্যাঙ্ক অ্যান্ড ফাইভ বিশ্বাস করে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাতে সিরাজগঞ্জ শহরের হোসেনপুরস্থ আল মাহমুদ এভিনিউয়ে বাসভবনে শারদীয় দুর্গা পূজা উপলক্ষে সনাতনী সম্প্রদায়ের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
মন্ত্রী আরও বলেন, আমি ৪৩ হাজার ভোটে জিতেছি, তার মধ্যে ২০ হাজার ছিল আমাদের হিন্দু সম্প্রদায়ের ভোট। আমি বলেছিলাম হিন্দুদের ভোট নিয়েই ছাড়বো- ইনশাল্লাহ আমরা সেটা নিয়েছি। আমি আগে যেসব কেন্দ্রে জিততে পারি নাই, সেখানে হিন্দুদের ভোটেই জিতেছি। আপনারা এবার আসছেন, আপনাদের ধরে রাখার দায়িত্ব আমাদের।
তিনি বলেন, শারদীয় দুর্গা পূজাকে ঘিরে কেউ যেনো কেউ ঘোলা পানিতে মাছ শিকার করতে না পারে সে ব্যাপারে সরকার সতর্ক রয়েছে।
এ সময় জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম, পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতু, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, সহ-সভাপতি ভিপি অমর কৃষ্ণ দাস, জেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি সন্তোষ কুমার কানুসহ হিন্দু সম্প্রদায়ের নেতারা উপস্থিত ছিলেন।
ভোরের আকাশ/সু.পা