শিরোনাম
৩০ কোটি বাড়িতে সৌরবিদ্যুৎ পৌঁছে দেওয়ার বৈশ্বিক উদ্যোগে বাংলাদেশগোপালগঞ্জে ৬ প্লাটুন বিজিবি মোতায়েনদু-একটি ককটেল বিস্ফোরণে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি বলার সুযোগ নেইনাশকতা ঠেকাতে সরকারের ব্যর্থতার অভিযোগ বিরোধী দলেরছাত্রলীগ নৈরাজ্য করছে, অথচ সমন্বয়ক শ্রীমঙ্গলে ঘুরছেন: রাকিববাসে আগুন ও ককটেল নিক্ষেপকারীদের ধরিয়ে দিলে ২০ হাজার টাকা পুরস্কার: নুরবিমানের কেনাকাটা ও পরিচালনায় অনিয়ম, দায়ীদের শনাক্তের নির্দেশ২৪ হাজার ১৩টি রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহার৩০ কোটি বাড়িতে সৌরবিদ্যুৎ পৌঁছে দেওয়ার বৈশ্বিক উদ্যোগে বাংলাদেশগোপালগঞ্জে ৬ প্লাটুন বিজিবি মোতায়েনদু-একটি ককটেল বিস্ফোরণে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি বলার সুযোগ নেইনাশকতা ঠেকাতে সরকারের ব্যর্থতার অভিযোগ বিরোধী দলেরছাত্রলীগ নৈরাজ্য করছে, অথচ সমন্বয়ক শ্রীমঙ্গলে ঘুরছেন: রাকিববাসে আগুন ও ককটেল নিক্ষেপকারীদের ধরিয়ে দিলে ২০ হাজার টাকা পুরস্কার: নুরবিমানের কেনাকাটা ও পরিচালনায় অনিয়ম, দায়ীদের শনাক্তের নির্দেশ২৪ হাজার ১৩টি রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহার

খুলনায় নতুন আতঙ্কের নাম 'চাঁদাবাজি'

খুলনা প্রতিনিধি

প্রকাশ : ১০ নভেম্বর ২০২৬, ৭:০১ অপরাহ্ন

শেয়ার করুন:
খুলনায় নতুন আতঙ্কের নাম 'চাঁদাবাজি'
খুলনায় নতুন আতঙ্কের নাম 'চাঁদাবাজি'

এক সময়ের শান্তির নগরী খুলনা এখন খুনের নগরীতে পরিনত হয়েছে। খুনের নগরী খুলনায় নতুন আতঙ্ক এখন চাঁদাবাজি। 

বড় বড় ওষুধের দোকান ও ডায়াগনস্টিক সেন্টারগুলিকে টার্গেট করে ধার্য করা হচ্ছে মোটা অঙ্কের চাঁদা। বাদ পড়ছে না বড় বড় ব্যবসা প্রতিষ্ঠানের মালিকরা। দিতে না পারলে প্রকাশ্যে চলছে হামলা ভাংচুর। কখন কার কাছে চাঁদার জন্য ফোন আসে এ নিয়ে আতঙ্কিত ব্যবসায়ীরা। 

খুলনার কয়েকটি শীর্ষ সন্ত্রাসী গ্রুপ এই চাঁদাবাজিতে লিপ্ত বলে অভিযোগ। সর্বশেষ সোমবার (৯ নভেম্বর) ৩০ লাখ টাকা চাঁদাদাবির ঘটনাকে কেন্দ্র করে নগরীর রূপসা স্ট্যান্ড রোডের মল্লিক ব্রাদার্স ফার্মেসিসহ আশেপাশের সকল ওষুধের দোকান বন্ধ হয়ে রয়েছে। 

আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের তৎপরতা থাকলেও কমছেনা চাঁদাবাজি। এমনকি চাঁদাদাবি, হামলা ও ভাঙচুর ঘটনায় থানায় মামলা করতেও সাহস পাচ্ছেনা ভুক্তভোগীরা।

মল্লিক ব্রাদার্স ফার্মেসি সূত্রে জানা গেছে, গত ১৫ দিন আগে ওই ফার্মেসির স্বত্বাধিকারীকে ফোনে নগরীর একটি সন্ত্রাসী গ্রুপের প্রধান ৩০ লাখ টাকা চাঁদাদাবি করে। গত রবিবার ওই গ্রুপটি আবারও চাঁদার জন্য হুমকি দেয়। 

এক পর্যায়ে নিরাপত্তাহীনতার কারণে ফার্মেসি মালিক সোমবার (৯ নভেম্বর) বিকেল থেকে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দেয়। এ খবরে আতঙ্কিত হয়ে মল্লিক ব্রাদার্স ফার্মেসির আশেপাশের অন্যান্য ওষুধের দোকানও বন্ধ হয়ে যায়।

এদিকে সাম্প্রতিক সময়ে নগরীর বিভিন্ন হাসপাতাল, স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠান, ডায়াগনস্টিক সেন্টার ও স্বাস্থ্য কর্মীদের উপর হামলা, ভাঙচুর ও চাঁদাবাজির প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ আহ্বান করেছে জাতীয়তাবাদী চিকিৎসক, নার্স, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। মঙ্গলবার (১০ নভেম্বর) বেলা ১১টায় সাতরাস্তা মোড়স্থ বিএমএ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

এর আগে দাবীকৃত চাঁদা প্রদান না করায় গত ৭ নভেম্বর দুপুর ১২টা ৫০ মিনিটের দিকে একদল দুর্বৃত্ত নগরীর ২৭৫ নম্বর খানজাহান আলী রোডস্থ নিউ এ্যাপোলো ডায়াগনস্টিক এ্যান্ড কনসালটেশন সেন্টারে হামলা ও ভাঙচুর করে। এরপর থেকে প্রতিষ্ঠানটি বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। সোমবার (৯ নভেম্বর) ওই সন্ত্রাসী গ্রুপ আবারও হুমকি দিয়ে প্রতিষ্ঠান খুলতে বাধ্য করে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। দুপুর ১২টা ৫৫ মিনিটের দিকে কার্যক্রম শুরু করেন মালিকপক্ষ।

নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, হামলা ঘটনার পর নিউ এ্যাপোলো ডায়াগনস্টিক এ্যান্ড কনসালটেশন সেন্টারে বন্ধ হয়ে যাওয়ার বিষয় গণমাধ্যম ও সোস্যাল মিডিয়ায় প্রচার হওয়ায় বিষয়টি নজরে আসে খুলনার এক শীর্ষ সন্ত্রাসী বাহিনী প্রধানের। তিনি ওই প্রতিষ্ঠানের ম্যানেজার জাহিদকে ফোনে অকথ্য ভাষায় গালিগালাজ ও হুমকি দিয়ে প্রতিষ্ঠানটি খুলতে বাধ্য করে।

জাহিদ বলেন, রবিবার সারাদিন শীর্ষ সন্ত্রাসী আমাকে এবং মালিক পক্ষকে ফোন দেয়। তিনি মোটা অঙ্কের চাঁদা দাবি করেন। এত টাকা মালিকের দেওয়া সম্ভব না হওয়ায় গত রবিবার রাত ১১টার পর ডায়াগনস্টিক সেন্টার বন্ধ করে দেওয়া হয়। সোমবার দুপুর ১২টা ৫৫ মিনিটের দিকে পুনরায় খোলা হয়। প্রতিষ্ঠানের পার্শ্ববর্তী জাহিদ ইলেকট্রনিক্সেও মোটা অঙ্কের চাঁদা দাবি করে সন্ত্রাসীরা। 

ভয়ে সোমবার সকাল থেকে প্রতিষ্ঠানটি বন্ধ রেখেছে। একাধিকবার যোগাযোগ করেও তাকে পাওয়া যায়নি। এর আগে চাঁদাদাবির ঘটনাকে কেন্দ্র করে গত ২৮ অক্টোবর রাত থেকে নগরীর টুটপাড়া সেন্ট্রাল রোডের চয়নিকা ফার্মেসি বন্ধ রয়েছে।

এছাড়া গত ৩ নভেম্বর সন্ধ্যায় নগরীর শামসুর রহমান রোডের আব্দুল্লাহ প্যাথলজিতে হামলা ও ভাঙচুর চালায় দুর্বৃত্তরা। যাওয়ার আগে তারা কর্তৃপক্ষের কাছে ৫ লাখ টাকা দাবি করে। ২৪ অক্টোবর রাতে চাঁদা না পেয়ে নগরীর বাবুখান রোডস্থ সন্ধানী ডায়াগনস্টিক সেন্টারে হামলা ও ভাঙচুর করে দুর্বৃত্তরা। এর পরদিন দুপুরে প্রতিষ্ঠানের সোনাডাঙ্গা শাখায় প্রকাশ্যে অস্ত্রের মহড়া দেওয়া হয়।

সদর থানার অফিসার ইনচার্জ মো. লোকমান হোসেন রিপন বলেন, খবর পেয়ে গত রবিবার রাতে রূপসা স্ট্যান্ড রোডস্থ মল্লিক ফার্মেসিতে যায়। তারা কোনো তথ্য দিয়ে সহযোগিতা করছেন না। সিসি ফুটেজে দেখা যায় কয়েকজন যুবক হেলমেট পরে তাদের ফার্মেসিতে আসে। 

জানা গেছে তারা তাদের কাছে চাঁদা দাবি করে চলে গেছে। ওই এলাকায় সন্ত্রাসী আশিকের একক আধিপত্য রয়েছে। অনুসারীরা তার নির্দেশে চাঁদা দাবি করে চলে যায়। তিনি আরও বলেন, সন্ত্রাসীরা মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করছে। এর থেকে বের হয়ে আসার আহ্বান জানান তিনি।

নগরীর এসব ঘটনার পাশাপাশি গত ১ আগস্ট রূপসা উপজেলার জাবুসা চৌরাস্তার মোড়ে অবস্থিত জাবুসা অটো রাইস মিলের ম্যানেজার পঙ্কজ ও সুপারভাইজার দিলীপ বৈরাগীকে অস্ত্রের মুখে অপহরণ করা হয়। চাঁদার বিষয় দফারফা হওয়ার পর তাদের ছেড়ে দেওয়া হয়।

ভোরের আকাশ/রই

 

শেয়ার করুন: