তেরখাদায় আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বৃহস্পতিবার ২৯ অক্টোবর সকাল ১১টায় তেরোখাদা উপজেলা পরিষদ হল রুমে উপজেলা প্রশাসনের আয়োজনে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার তাহমিনা সুলতানা নিলার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক চৌধুরী কওছার আলী, সরকারি নর্থ খুলনা কলেজের ভারপ্রাপ্ত অধ্যাক্ষ মনিরুল হক মন্টু, তেরখাদা থানার অফিসার ইনচার্জ মো. আলী আহমেদ বিশ্বাস, বি এন পি নেতা মো. রবিউল হোসেন, চৌধুরী ফকরুল ইসলাম বুলু, মোল্যা হুমায়ুন কবির, মো. ইকরাম হোসেন জোমাদ্দার, উপজেলা পূজা উৎযাপন পরিষদ সভাপতি অরবিন্দ প্রসাদ সাহা, বিএনপি নেতা সমীর কুমার সাহা, ইখড়ি দাখিল মাদ্রাসা সুপার মাওলানা মাহাবুবুর রহমান, ইমাম পরিষদ সভাপতি মাওলানা আব্বাস আলী, তেরখাদার প্রেস ক্লাবের আহ্বায়ক সাংবাদিক মো. লিয়াকত আলী ও সদস্য মো. শওকত আলীসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের প্রধানগন উপস্থিত ছিলেন।
সভায় উপজেলার বিভিন্ন আইন শৃঙ্খলার সমস্যা ও সমাধানের উপর ব্যাপক আলোচনা করা হয়। তেরখাদা উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভায় বক্তৃতা করেছেন উপজেলা নির্বাহী অফিসার তাহমিনা সুলতানা নিলা।
ভোরের আকাশ/আ.র