শিরোনাম
এমপিদের অধিবেশন শেষ না হওয়া পর্যন্ত উপস্থিত থাকতে নির্দেশ প্রধানমন্ত্রীরদেশে কিডনি রোগী প্রায় ৩ কোটি ৮০ লাখখুবিতে হিট প্রকল্পের আর্থিক ব্যবস্থাপনা, ক্রয় ও অডিট বিষয়ক প্রশিক্ষণের সমাপনী১ হাজার বৈদ্যুতিক বাস পাচ্ছে বিআরটিসি, ঢাকায় চলবে ২০০ডিসেম্বরের প্রথম দিন থেকেই বর্ধিত বেতন পাবেন পোশাক শ্রমিকরাশিক্ষার্থীদের বহুমুখী প্রতিভার বিকাশ অত্যন্ত জরুরি: ডেপুটি স্পিকারউন্নয়ন প্রকল্পে ১৫ কোটি টাকা করে বরাদ্দ পেতে পারেন এমপিরাপ্রতি জেলায় আধুনিক মন্দির নির্মাণ করবে সরকার: ধর্মমন্ত্রীএমপিদের অধিবেশন শেষ না হওয়া পর্যন্ত উপস্থিত থাকতে নির্দেশ প্রধানমন্ত্রীরদেশে কিডনি রোগী প্রায় ৩ কোটি ৮০ লাখখুবিতে হিট প্রকল্পের আর্থিক ব্যবস্থাপনা, ক্রয় ও অডিট বিষয়ক প্রশিক্ষণের সমাপনী১ হাজার বৈদ্যুতিক বাস পাচ্ছে বিআরটিসি, ঢাকায় চলবে ২০০ডিসেম্বরের প্রথম দিন থেকেই বর্ধিত বেতন পাবেন পোশাক শ্রমিকরাশিক্ষার্থীদের বহুমুখী প্রতিভার বিকাশ অত্যন্ত জরুরি: ডেপুটি স্পিকারউন্নয়ন প্রকল্পে ১৫ কোটি টাকা করে বরাদ্দ পেতে পারেন এমপিরাপ্রতি জেলায় আধুনিক মন্দির নির্মাণ করবে সরকার: ধর্মমন্ত্রী

পীরগঞ্জ প্রেসক্লাবে ৪ শীর্ষ কর্মকর্তার সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি

প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৬, ২:০৩ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

রংপুরের পীরগঞ্জে প্রশাসনিক কার্যক্রম, আইনশৃঙ্খলা পরিস্থিতি ও জনসেবার মানোন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চেয়েছেন নবাগত চার শীর্ষ কর্মকর্তা। এ সময় পীরগঞ্জের উন্নয়ন ও জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়ে প্রশাসন ও গণমাধ্যমের মধ্যে পারস্পরিক সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করেন তারা।

সোমবার (১৬ নভেম্বর) রাতে পীরগঞ্জ প্রেসক্লাবে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), সহকারী কমিশনার (ভূমি), থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও পুলিশ পরিদর্শক (তদন্ত)-এর পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মাজহারুল আলম মিলনের সভাপতিত্বে সভায় সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব।

সভায় নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল বাকিউল বারী, সহকারী কমিশনার (ভূমি) মহসিন খন্দকার, পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সেলিম মালিক এবং পুলিশ পরিদর্শক (তদন্ত) নুর আলম উপস্থিত ছিলেন। পরিচিতি পর্ব শেষে তারা সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল বাকিউল বারী বলেন, পীরগঞ্জের উন্নয়ন, আইনশৃঙ্খলা রক্ষা ও জনসেবার মানোন্নয়নে উপজেলা প্রশাসন আন্তরিকভাবে কাজ করছে। সাংবাদিকরা সমাজের দর্পণ হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। প্রশাসনের কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে গণমাধ্যমের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

আরও পড়ুন

কুলাউড়ায় বৈদ্যুতিক তার চুরির অভিযোগে যুবক আটক

তিনি আরও বলেন, সবাই মিলে একটি সুন্দর, সমৃদ্ধ ও উন্নত পীরগঞ্জ গড়ে তুলতে চান তারা।

মতবিনিময় সভায় উপস্থিত সাংবাদিকরা পীরগঞ্জের বিভিন্ন সমস্যা, সম্ভাবনা, উন্নয়ন কার্যক্রম ও জনস্বার্থসংশ্লিষ্ট বিষয় তুলে ধরেন। এ সময় নবাগত কর্মকর্তারা সাংবাদিকদের সঙ্গে সমন্বয় রেখে দায়িত্ব পালনের আশাবাদ ব্যক্ত করেন। সভায় পীরগঞ্জ প্রেসক্লাবের সদস্য ও সহযোগী সদস্যরা উপস্থিত ছিলেন।

ভোরের আকাশ/সু.পা

শেয়ার করুন: