শিরোনাম
এমপিদের অধিবেশন শেষ না হওয়া পর্যন্ত উপস্থিত থাকতে নির্দেশ প্রধানমন্ত্রীরদেশে কিডনি রোগী প্রায় ৩ কোটি ৮০ লাখখুবিতে হিট প্রকল্পের আর্থিক ব্যবস্থাপনা, ক্রয় ও অডিট বিষয়ক প্রশিক্ষণের সমাপনী১ হাজার বৈদ্যুতিক বাস পাচ্ছে বিআরটিসি, ঢাকায় চলবে ২০০ডিসেম্বরের প্রথম দিন থেকেই বর্ধিত বেতন পাবেন পোশাক শ্রমিকরাশিক্ষার্থীদের বহুমুখী প্রতিভার বিকাশ অত্যন্ত জরুরি: ডেপুটি স্পিকারউন্নয়ন প্রকল্পে ১৫ কোটি টাকা করে বরাদ্দ পেতে পারেন এমপিরাপ্রতি জেলায় আধুনিক মন্দির নির্মাণ করবে সরকার: ধর্মমন্ত্রীএমপিদের অধিবেশন শেষ না হওয়া পর্যন্ত উপস্থিত থাকতে নির্দেশ প্রধানমন্ত্রীরদেশে কিডনি রোগী প্রায় ৩ কোটি ৮০ লাখখুবিতে হিট প্রকল্পের আর্থিক ব্যবস্থাপনা, ক্রয় ও অডিট বিষয়ক প্রশিক্ষণের সমাপনী১ হাজার বৈদ্যুতিক বাস পাচ্ছে বিআরটিসি, ঢাকায় চলবে ২০০ডিসেম্বরের প্রথম দিন থেকেই বর্ধিত বেতন পাবেন পোশাক শ্রমিকরাশিক্ষার্থীদের বহুমুখী প্রতিভার বিকাশ অত্যন্ত জরুরি: ডেপুটি স্পিকারউন্নয়ন প্রকল্পে ১৫ কোটি টাকা করে বরাদ্দ পেতে পারেন এমপিরাপ্রতি জেলায় আধুনিক মন্দির নির্মাণ করবে সরকার: ধর্মমন্ত্রী

কুলাউড়ায় বৈদ্যুতিক তার চুরির অভিযোগে যুবক আটক

কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি

প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৬, ১:৫৬ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের কানাইটিকর এলাকায় বসতঘরের ছাদ থেকে বৈদ্যুতিক তার ও বিভিন্ন সরঞ্জাম চুরির অভিযোগে তানিম আহমদ (১৮) নামে এক যুবককে আটক করেছেন স্থানীয় বাসিন্দারা।

মঙ্গলবার (১৭ নভেম্বর) ভোররাতে কানাইটিকর এলাকার বাসিন্দা হারুনুর রশিদের বাড়িতে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ভোররাতে হারুনুর রশিদের বসতঘরের ছাদ থেকে বৈদ্যুতিক তার ও বিভিন্ন মালামাল চুরির সময় তানিমকে দেখতে পান তারা। এ সময় তাকে আটক করতে গেলে তিনি ঘরের ছাদ থেকে লাফ দেন। পরে স্থানীয় বাসিন্দারা তাকে আটক করেন। এরপর ভোর থেকে সকাল ১০টা পর্যন্ত তাকে একটি গাছের সঙ্গে বেঁধে রাখা হয়। পরে তার পরিবারের সদস্যরা ঘটনাস্থলে এসে লিখিত অঙ্গীকারনামা দিলে তাকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

স্থানীয় এলাকাবাসীর দাবি, তানিম দীর্ঘদিন ধরে মাদকাসক্ত এবং এর আগেও এলাকার বিভিন্ন বাড়িতে চুরির ঘটনায় তার বিরুদ্ধে অভিযোগ উঠেছে। এসব ঘটনায় একাধিকবার গ্রাম্য সালিশও হয়েছে বলে জানান তারা।

এ বিষয়ে কানাইটিকর গ্রাম পঞ্চায়েতের সভাপতি এমাদ উদ্দিন বাহার বেল্লাল বলেন, আমরা একাধিকবার তার বিচার করেছি। তারপরও তার মধ্যে কোনো পরিবর্তন আসছে না। এ বিষয়ে এলাকাবাসী সবাই উপস্থিত রয়েছেন। আমরা সালিশের মাধ্যমে একটি অঙ্গীকারনামা নিয়ে তাকে পরিবারের কাছে হস্তান্তর করতে চাই।

আরও পড়ুন

পাথরঘাটায় ড্রেজার পাইপে ধাক্কা লেগে প্রাণ গেল মোটরসাইকেল আরোহী নারীর

স্থানীয় ইউপি সদস্য মনির মিয়া জানান, স্থানীয় বাসিন্দারা ওই যুবককে আটক করে রাখেন। পরে সালিশের মাধ্যমে লিখিত অঙ্গীকারনামা নেওয়ার পর তাকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

এ সময় এলাকার সামাজিক, রাজনৈতিক ও যুব সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

ভোরের আকাশ/সু.পা

শেয়ার করুন: