নীলফামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে নীলফামারীর গোড়গ্রাম স্কুল অ্যান্ড কলেজে আলোচনা সভা ও রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।
শনিবার (৭ নভেম্বর) বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে দিবসটির তাৎপর্য তুলে ধরে আলোচনা করা হয়। পাশাপাশি বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত রচনা প্রতিযোগিতায় বিজয়ী ষষ্ঠ থেকে নবম শ্রেণির শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গোড়গ্রাম স্কুল অ্যান্ড কলেজের সভাপতি মো. আসাদুজ্জামান খান রিনো। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি এবং নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি)।
এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোপাল চন্দ্র রায়, সহকারী প্রধান শিক্ষক জগদীশ চন্দ্র রায়, শিক্ষক বুলবুল ইসলাম, শিরিনা আক্তারসহ অন্যান্য শিক্ষক, পরিচালনা কমিটির সদস্য এবং শিক্ষার্থীরা।
আলোচনা সভায় বক্তারা জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ঐতিহাসিক প্রেক্ষাপট, তাৎপর্য এবং নতুন প্রজন্মের কাছে দেশের ইতিহাস তুলে ধরার গুরুত্ব নিয়ে আলোচনা করেন।
ভোরের আকাশ/ এনউব