শিরোনাম
ফ্যাসিস্ট ও স্বৈরাচারী শক্তির বিরুদ্ধে দেশের মানুষ ঐক্যবদ্ধ রয়েছে: আইনমন্ত্রীপ্রত্যাবর্তন নয়, শেখ হাসিনাকে প্রত্যর্পণ চুক্তির আওতায় ফিরিয়ে আনা হবে : রিজভীজলবায়ুর ক্ষতিকর প্রভাব মোকাবিলায় অনুদানের ওপর জোর দিয়েছেন প্রধানমন্ত্রীবাংলাদেশ ব্যাংকের সামনে ককটেল বিস্ফোরণঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেলের দুই আরোহীর মৃত্যুহুথিদের ‘সন্ত্রাসী গোষ্ঠী’ ঘোষণা করতে ইইউকে সৌদির চাপমধ্যরাতে ইরানে হামলা, দফায় দফায় বিস্ফোরণজলবায়ু সম্মেলন শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রীফ্যাসিস্ট ও স্বৈরাচারী শক্তির বিরুদ্ধে দেশের মানুষ ঐক্যবদ্ধ রয়েছে: আইনমন্ত্রীপ্রত্যাবর্তন নয়, শেখ হাসিনাকে প্রত্যর্পণ চুক্তির আওতায় ফিরিয়ে আনা হবে : রিজভীজলবায়ুর ক্ষতিকর প্রভাব মোকাবিলায় অনুদানের ওপর জোর দিয়েছেন প্রধানমন্ত্রীবাংলাদেশ ব্যাংকের সামনে ককটেল বিস্ফোরণঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেলের দুই আরোহীর মৃত্যুহুথিদের ‘সন্ত্রাসী গোষ্ঠী’ ঘোষণা করতে ইইউকে সৌদির চাপমধ্যরাতে ইরানে হামলা, দফায় দফায় বিস্ফোরণজলবায়ু সম্মেলন শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

হাইমচরে শিক্ষার্থীদের মেধা ও দক্ষতা বিকাশে বিতর্ক প্রতিযোগিতা

চাঁদপুর প্রতিনিধি

প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৬, ১২:৪২ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

চাঁদপুরের হাইমচর উপজেলার শিক্ষার্থীদের মেধা, মনন ও দক্ষতা বিকাশে উপজেলার দুর্গাপুর হাই স্কুল অ্যান্ড কলেজ অডিটোরিয়ামে এক বিতর্ক  প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পাশাপাশি শিক্ষার্থীরা যাতে জেলা, বিভাগীয় ও জাতীয় পর্যায়ের বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারে, সেভাবে তাদের প্রস্তুত করা হবে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নজরুল ইসলাম।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে উপজেলার দুর্গাপুর হাই স্কুল অ্যান্ড কলেজ অডিটোরিয়ামে আয়োজিত ৩য় আন্তঃস্কুল, মাদ্রাসা ও কলেজ বিতর্ক প্রতিযোগিতা-২০২৬-এর ফাইনাল রাউন্ডে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ইউএনও মো. নজরুল ইসলাম বলেন, ২৬টি শিক্ষাপ্রতিষ্ঠানকে নিয়ে এ ধরনের বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা অত্যন্ত কষ্টসাধ্য কাজ। যারা এমন একটি মহৎ উদ্যোগ বাস্তবায়ন করেছেন, তাদের প্রতি তিনি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। এ ধরনের আয়োজন করতে ব্যাপক অর্থের প্রয়োজন হয় উল্লেখ করে তিনি বলেন, হাইমচরের শিক্ষাক্ষেত্রে নতুন নতুন উদ্যোগ গ্রহণের পরিকল্পনা রয়েছে। এ ক্ষেত্রে বিতর্ক একাডেমির সহযোগিতা প্রয়োজন। ভবিষ্যতে বিতর্ক একাডেমির যেকোনো আয়োজনে উপজেলা প্রশাসন সার্বিক সহযোগিতা করবে।

তিনি আরও বলেন, হাইমচরের শিক্ষার্থীদের আরও মেধাবী ও চৌকস করে গড়ে তুলতে বিভিন্ন ইভেন্টের আয়োজন করা হবে। তারা যেন জেলা, বিভাগীয় ও জাতীয় পর্যায়ে বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিতে পারে, সে লক্ষ্যেই কাজ করা হবে। সবার সহযোগিতা পেলে এ লক্ষ্য বাস্তবায়ন সম্ভব হবে।

“যুক্তির মশালে মুছে যাক আঁধার” স্লোগানকে সামনে রেখে হাইমচর বিতর্ক একাডেমির আয়োজনে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় উপজেলার ২৬টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় উচ্চ মাধ্যমিক পর্যায়ে আলগী বাজার আলিম মাদরাসা এবং স্কুল পর্যায়ে চরভাঙ্গা উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

উচ্চ মাধ্যমিক পর্যায়ের ফাইনালে আলগী বাজার আলিম মাদরাসা ও গন্ডামারা এবিএস ফাজিল মাদরাসা এবং স্কুল পর্যায়ের ফাইনালে বাজাপ্তী রমণী মোহন উচ্চ বিদ্যালয় ও চরভাঙ্গা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন হাইমচর সরকারি মহাবিদ্যালয়ের অধ্যাপক মোহাম্মদ বেদারুল আলম।

আরও পড়ুন

রায়পুরে নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে তাঁতীদলের বিক্ষোভ

হাইমচর বিতর্ক একাডেমির প্রতিষ্ঠাতা মাজহারুল ইসলাম শফিক পাটওয়ারীর সভাপতিত্বে এবং একাডেমির সভাপতি মো. নূরে আলম ও সাধারণ সম্পাদক ইমরান হোসাইন ইমরুর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন দুর্গাপুর স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ রুহুল আমিন, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আব্দুল মান্নানসহ অন্যান্যরা। এসময় উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, বিতর্ক চর্চা শিক্ষার্থীদের যুক্তিনির্ভর চিন্তা, আত্মবিশ্বাস, বিশ্লেষণী ক্ষমতা ও সুন্দরভাবে মত প্রকাশের দক্ষতা বাড়ায়। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মেধা ও মননের বিকাশের পাশাপাশি যুক্তিবাদী ও সচেতন নাগরিক হিসেবে গড়ে উঠতে সহায়তা করে।

ভোরের আকাশ/সু.পা

শেয়ার করুন: