সৈয়দপুরে মাদকবিরোধী সুধী সমাবেশ অনুষ্ঠিত

“নেশা নয়, শিক্ষা চাই—মাদকমুক্ত সৈয়দপুর চাই” এই শ্লোগানকে সামনে রেখে নীলফামারীর সৈয়দপুরে একটি মাদকবিরোধী সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাত দশটার দিকে গোল্লাহাট ‘মাদকবিরোধী সচেতন যুব সমাজ’ এই সুধী সমাবেশের আয়োজন করে।
এডভোকেট আক্তারুজ্জামান মন্টু র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা। বিশেষ অতিথি ছিলেন মাদক নির্মুল কমিটি কেন্দ্রীয় কমিটির আহবায়ক ও সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সিঃ যুগ্ম সাধারণ সম্পাদক এরশাদ হোসেন পাপ্পু।
সমাবেশে উপস্থিত ছিলেন, মাদক নির্মুল কমিটির সদস্য সচিব সেকেন্দার আলী। যুগ্ম আহবায়ক এডভোকেট গোলাম রাব্বানী। জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সামছুল আলম। পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব রশিদুল হক সরকার।
আরো উপস্থিত ছিলেন, পৌর জামায়াতের আমির শরফুউদ্দিন খান। জেলা মহিলা দলের সভাপতি রওনক জাহান রিনু আফজাল। সাধারণ সম্পাদক রুপা। ১-২ ও ৩ নং ওয়াডের সাবেক সংরক্ষিত মহিলা কাউন্সিলর সাবিয়া সুনতানা। ১ নং ওয়াডের বিএনপির সাধারণ সম্পাদক মোতালেব শাহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সমাবেশে বক্তারা বলেন, যুবসমাজকে মাদকের করাল গ্রাস থেকে রক্ষা করতে হলে লেখালেখির পাশাপাশি সামাজিকভাবে আন্দোলন গড়ে তুলতে হবে। মাদকের কুফল সম্পর্কে তরুণ প্রজন্মকে সচেতন করার পাশাপাশি খেলাধুলা ও শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনার ওপর জোর দেন তারা।
ভোরের আকাশ/সু.পা