শিরোনাম
বিজয় দিবসে দেশজুড়ে থাকবে নিশ্ছিদ্র নিরাপত্তা বলয়জননিরাপত্তার জন্য যা করা দরকার পুলিশ করবে: গোপালগঞ্জে ডিআইজিভুয়া তথ্য ও আপত্তিকর কনটেন্ট বন্ধে দ্রুত আইন করবে সরকারপ্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে বাধ্যতামূলক হচ্ছে ১০ খেলাধুলা২১ জানুয়ারি ১০২৬ ইউপিতে ভোট৩০ নভেম্বর কুষ্টিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রীএসএসসি-এইচএসসির প্রশ্ন ছাপা হবে পরীক্ষার ১ ঘণ্টা আগে: শিক্ষামন্ত্রীভোটার তালিকা থেকে বাদ, বাংলাদেশে পুশ-ইনের শঙ্কায় মুসলিমরাবিজয় দিবসে দেশজুড়ে থাকবে নিশ্ছিদ্র নিরাপত্তা বলয়জননিরাপত্তার জন্য যা করা দরকার পুলিশ করবে: গোপালগঞ্জে ডিআইজিভুয়া তথ্য ও আপত্তিকর কনটেন্ট বন্ধে দ্রুত আইন করবে সরকারপ্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে বাধ্যতামূলক হচ্ছে ১০ খেলাধুলা২১ জানুয়ারি ১০২৬ ইউপিতে ভোট৩০ নভেম্বর কুষ্টিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রীএসএসসি-এইচএসসির প্রশ্ন ছাপা হবে পরীক্ষার ১ ঘণ্টা আগে: শিক্ষামন্ত্রীভোটার তালিকা থেকে বাদ, বাংলাদেশে পুশ-ইনের শঙ্কায় মুসলিমরা

স্টার্টআপ প্রতিষ্ঠান, ফ্রিল্যান্সার ও কনটেন্ট ক্রিয়েটরদের জন্য বড় সুখবর!

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৬, ৭:৫১ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

তরুণ প্রজন্মের উদ্যম ও সৃজনশীলতাকে উৎসাহ প্রদান এবং উদ্ভাবনী প্রযুক্তিকে উৎসাহিত করার লক্ষ্যে স্টার্টআপ প্রতিষ্ঠান, কন্টেন্ট ক্রিয়েটর ও ফ্রিল্যান্সদের জন্য সম্পূর্ণ ভ্যাট অব্যাহতির প্রস্তাব করা হয়েছে।

সোমবার (১৬ নভেম্বর) জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের ষষ্ঠ দিনের প্রশ্নোত্তর পর্বে এ তথ্য জানান অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

তিনি বলেন, স্টার্টআপ প্রতিষ্ঠানের স্থানীয় পর্যায়ে ১৫ শতাংশ ভ্যাট সম্পূর্ণ অব্যাহতি প্রদানের প্রস্তাব করছি। স্টার্টআপ প্রতিষ্ঠান কর্তৃক সেবা আমদানির ক্ষেত্রে ১৫ শতাংশ ভ্যাট ও স্টার্টআপ প্রতিষ্ঠানের স্থাপনা ভাড়া গ্রহণের ক্ষেত্রে ১৫ শতাংশ ভ্যাট সম্পূর্ণরূপে অব্যাহতি প্রদানের প্রস্তাব করছি। উক্ত অব্যাহতির মেয়াদ ২০৩৫ সালের ৩০ জুন পর্যন্ত।

এছাড়া, কন্টেন্ট ক্রিয়েটর ও ফ্রিল্যান্সার কর্তৃক প্রদত্ত সেবার উপর আরোপিত ১৫ শতাংশ ভ্যাট সম্পূর্ণরূপে অব্যাবতি প্রদানেরও প্রস্তাব করা হয়েছে বলেও সংসদকে জানান তিনি।

এদিন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নাজমুন নাহারের এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী আরও জানান, আর্থিক সংকটে থাকা আটটি বিমা কোম্পানির ২২ হাজার ৩০ জন গ্রাহককে ৮৪ কোটি ৬ লাখ ৩৫ হাজার ৯৫৫ টাকার বিমা দাবি পরিশোধ করা হয়েছে।

নাজমুন নাহার জানতে চান, যেসব জীবন বিমা কোম্পানি বছরের পর বছর গ্রাহকদের সঙ্গে প্রতারণা করে মেয়াদোত্তর বিমা দাবি পরিশোধ করছে না, সেসব চিহ্নিত প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিলের কোনো পরিকল্পনা সরকারের রয়েছে কি না।

জবাবে অর্থমন্ত্রী জানান, দেশে রাষ্ট্রায়ত্ত সাধারণ বিমা করপোরেশন ও জীবন বিমা করপোরেশনসহ মোট ৮২টি লাইফ ও নন-লাইফ বিমা কোম্পানি কার্যক্রম পরিচালনা করছে। এর মধ্যে দুর্বল আর্থিক অবস্থা ও নিম্নমানের কার্যক্ষমতার কারণে আটটি বিমা কোম্পানির বিরুদ্ধে কঠোর নিয়ন্ত্রণমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।

তিনি বলেন, বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের মাধ্যমে এসব সমস্যাগ্রস্ত কোম্পানির ২২ হাজার ৩০ জন গ্রাহককে ইতোমধ্যে ৮৪ কোটি ৬ লাখ ৩৫ হাজার ৯৫৫ টাকার বিমা দাবি পরিশোধ করা হয়েছে। দাবি পরিশোধ কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে দক্ষ ও নিরপেক্ষ অডিট ফার্ম নিয়োগ দেওয়া হয়েছে। পাশাপাশি পৃথক ব্যাংক হিসাবের মাধ্যমে অগ্রাধিকার ভিত্তিতে গ্রাহকদের পাওনা পরিশোধের ব্যবস্থা নেওয়া হয়েছে।

অর্থমন্ত্রী আরও জানান, এ উদ্যোগের ধারাবাহিকতায় অন্যান্য বিমা কোম্পানিও দাবি নিষ্পত্তির কার্যক্রম ত্বরান্বিত করেছে। ফলে বিমা দাবি পরিশোধের কার্যক্রম বর্তমানে কাঙ্ক্ষিত লক্ষ্যের দিকে এগিয়ে যাচ্ছে।

আরও পড়ুন

জীবননগরে ভারতে অবৈধ অনুপ্রবেশের সময় ৯ বাংলাদেশি নারী আটক

তবে আটটি কোম্পানির লাইসেন্স বাতিলের বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি জানিয়ে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, লাইসেন্স বাতিলের বিষয়টি আইনগত ও আর্থিক দায়বদ্ধতা এবং পলিসিধারীদের স্বার্থ বিবেচনায় নিয়ে পর্যালোচনা করা হবে।

তিনি বলেন, কোনো বিমা কোম্পানির লাইসেন্স বাতিল হলেও গ্রাহকদের প্রতি ওই প্রতিষ্ঠানের বিদ্যমান দায়বদ্ধতা বিলুপ্ত হয় না। তাই বিমা গ্রাহকদের স্বার্থ সুরক্ষাকে অগ্রাধিকার দিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ভোরের আকাশ/ এনউব

শেয়ার করুন: