শিরোনাম
অনলাইন সহিংসতার শিকার ৪৫.৫ শতাংশ নারী, পুলিশের সহায়তা নেন ৪.৬ শতাংশমহামান্য রাষ্ট্রপতির সঙ্গে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় উপাচার্যের সৌজন্য সাক্ষাৎরূপপুরের প্রথম ইউনিটে বিদ্যুৎ উৎপাদন প্রক্রিয়া শুরুর অনুমোদনচিকিৎসায় খরচ করে দারিদ্র্যসীমার নিচে ১ কোটি ৮ লাখ মানুষ: গবেষণাআমরা অবশ্যই এই ভোট নিয়ে সন্তুষ্ট: ইসি সচিবসরকারি চুক্তিভিত্তিক চাকরিজীবীদের বেতন-ভাতা নিয়ে নতুন সিদ্ধান্তচার বছরে ২ কোটি ৪০ লাখ কৃষক কার্ড দেবে সরকারপ্রধানমন্ত্রীর ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ফেরানো হয় বিমানঅনলাইন সহিংসতার শিকার ৪৫.৫ শতাংশ নারী, পুলিশের সহায়তা নেন ৪.৬ শতাংশমহামান্য রাষ্ট্রপতির সঙ্গে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় উপাচার্যের সৌজন্য সাক্ষাৎরূপপুরের প্রথম ইউনিটে বিদ্যুৎ উৎপাদন প্রক্রিয়া শুরুর অনুমোদনচিকিৎসায় খরচ করে দারিদ্র্যসীমার নিচে ১ কোটি ৮ লাখ মানুষ: গবেষণাআমরা অবশ্যই এই ভোট নিয়ে সন্তুষ্ট: ইসি সচিবসরকারি চুক্তিভিত্তিক চাকরিজীবীদের বেতন-ভাতা নিয়ে নতুন সিদ্ধান্তচার বছরে ২ কোটি ৪০ লাখ কৃষক কার্ড দেবে সরকারপ্রধানমন্ত্রীর ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ফেরানো হয় বিমান

হত্যাকাণ্ডে স্বরাষ্ট্রমন্ত্রীর নীরবতা, চাঁদপুরে ইনকিলাব মঞ্চের হুঁশিয়ারি

চাঁদপুর প্রতিনিধি

প্রকাশ : ২৯ অক্টোবর ২০২৬, ৫:০৩ অপরাহ্ন

শেয়ার করুন:
হত্যাকাণ্ডে স্বরাষ্ট্রমন্ত্রীর নীরবতা, চাঁদপুরে ইনকিলাব মঞ্চের হুঁশিয়ারি
হত্যাকাণ্ডে স্বরাষ্ট্রমন্ত্রীর নীরবতা, চাঁদপুরে ইনকিলাব মঞ্চের হুঁশিয়ারি

দেশে একের পর এক হত্যাকাণ্ডের ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রীর নীরব ভূমিকার সমালোচনা করে চাঁদপুরে ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচি পালন করেছে ইনকিলাব মঞ্চ।

ওসমান হাদী হত্যা, জুলাই গণহত্যা, পিলখানা ও শাপলা চত্বরের হত্যাকাণ্ডের বিচার এবং জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে এ কর্মসূচি পালন করা হয়।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুরে হাজীগঞ্জ বাজারে আয়োজিত মিছিল ও সমাবেশে সংগঠনটির আহ্বায়ক আব্দুল্লাহ আল জাবের বলেন, এত হত্যাকাণ্ডের পরও স্বরাষ্ট্রমন্ত্রী নীরব।

দায়িত্ব পালনে ব্যর্থতার অভিযোগ তুলে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, আগামীতে স্বরাষ্ট্রমন্ত্রী নিখোঁজ হয়েছেন বলে মাইকিং করার পরিস্থিতি তৈরি হতে পারে।

গণভোট প্রসঙ্গে তিনি বলেন, জনগণ ‘হ্যাঁ’ ভোটকে বিজয়ী করেছে। পছন্দ হোক বা না হোক, জনগণের রায় বাস্তবায়ন করতে হবে।

আরও পড়ুন

নাগেশ্বরীতে ধানক্ষেতে কীটনাশক প্রয়োগ করে ফসল নষ্টের অভিযোগ

হাজীগঞ্জ বাজার ছাড়াও দোয়াভাঙ্গা, মহামায়া, বাবুরহাট, ওয়ারলেস বাজার, চাঁদপুর শহরের বাসস্ট্যান্ড ও শহীদ মিনার চত্বর এলাকায় মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

এ সময় নেতাকর্মীরা হত্যাকাণ্ডের বিচার ও উসমান হাদীর হত্যাকারীদের বিচারের দাবিতে বিভিন্ন স্লোগান দেন।

ভোরের আকাশ/আ.র

শেয়ার করুন: