শিরোনাম
ভুয়া তথ্য ও আপত্তিকর কনটেন্ট বন্ধে দ্রুত আইন করবে সরকারপ্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে বাধ্যতামূলক হচ্ছে ১০ খেলাধুলা২১ জানুয়ারি ১০২৬ ইউপিতে ভোট৩০ নভেম্বর কুষ্টিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রীএসএসসি-এইচএসসির প্রশ্ন ছাপা হবে পরীক্ষার ১ ঘণ্টা আগে: শিক্ষামন্ত্রীভোটার তালিকা থেকে বাদ, বাংলাদেশে পুশ-ইনের শঙ্কায় মুসলিমরাভারতের পক্ষ থেকে হাসিনাকে ফেরাতে কোনো শর্তের কথা বলা হয়নি: শামা ওবায়েদআ.লীগের সহিংসতা থামলেও থমথমে গোপালগঞ্জ, জনমনে আতঙ্কভুয়া তথ্য ও আপত্তিকর কনটেন্ট বন্ধে দ্রুত আইন করবে সরকারপ্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে বাধ্যতামূলক হচ্ছে ১০ খেলাধুলা২১ জানুয়ারি ১০২৬ ইউপিতে ভোট৩০ নভেম্বর কুষ্টিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রীএসএসসি-এইচএসসির প্রশ্ন ছাপা হবে পরীক্ষার ১ ঘণ্টা আগে: শিক্ষামন্ত্রীভোটার তালিকা থেকে বাদ, বাংলাদেশে পুশ-ইনের শঙ্কায় মুসলিমরাভারতের পক্ষ থেকে হাসিনাকে ফেরাতে কোনো শর্তের কথা বলা হয়নি: শামা ওবায়েদআ.লীগের সহিংসতা থামলেও থমথমে গোপালগঞ্জ, জনমনে আতঙ্ক

দৌলতপুরে নিখোঁজের দুই দিন পর যুবকের লাশ উদ্ধার

কুষ্টিয়া প্রতিনিধি

প্রকাশ : ৩০ সেপ্টেম্বর ২০২৬, ৪:১০ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

কুষ্টিয়া দৌলতপুরে নিখোঁজের দুই দিন পরে কামালপুর তালতলার মাঠে রাস্তার উপর ঘাস দিয়ে ঢাকা অবস্থায় যুবকের লাশ উদ্ধার করেছে দৌলতপুর থানা পুলিশ। নিখোঁজ যুবক পিয়ারপুর গ্রামের আব্দুর রাজ্জাক আলী বিশ্বাসের ছেলে মোঃ রাজা।

বুধবার (৩০ সেপ্টেম্বর) সকালে মরিচ তোলার জন্য কৃষক সানাউল্লাহ মাঠে যাওয়ার সময় কিছু শেয়াল লাশ টানাটানি করছে এমন দৃশ্য দেখতে পেয়ে দৌলতপুর থানা পুলিশকে খবর দেয়। পরে দৌলতপুর থানা পুলিশ ঘটনা স্থানে এসে লাশ অর্ধগলিত হওয়াতে সনাক্ত করতে না পেরে সিআইডি ঝিনাইদহ টিমের সহযোগিতা নেন। সিআইডি লাশের পরিচয় সনাক্ত করেন ।

এ বিষয়ে পিয়ারপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ড মেম্বার জনি জোয়ার্দার বলেন, গত ২৮ তারিখ সন্ধ্যায় রাজা নিখোঁজ হয় এবং ২৯ তারিখ রাজার পিতা ও আমি দৌলতপুর থানায় লিখিত অভিযোগ করে আসি। আজ তার লাশ উদ্ধার হলো। এই হত্যা কান্ডের সাথে জড়িতদের সঠিক বিচার দাবি করছি আমি।

আরও পড়ুন

রূপগঞ্জে হাত-পা বাঁধা অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

এ বিষয়ে ভেড়ামারা দৌলতপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার দেলোয়ার হোসেন বলেন, মাঠের মধ্যে অর্ধগলিত মরদেহ পড়ে আছে এমন সংবাদ পেয়ে সাথে সাথে ঘটনা স্থানে আসি। পরে সিআইডি টিমের সহযোগিতায় মরা দেহের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। মরাদেহটি নিখোজ রাজার। প্রাথমিক অবস্থায় এটা হত্যাকান্ড বলে ধারনা করছি আমরা।

 

ভোরের আকাশ/সু.পা

শেয়ার করুন: