এনসিপির পদযাত্রায় হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির পদযাত্রা ও সভায় কেন্দ্রীয় নেতৃবৃন্দের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ সমাবেশ করেছে জাতীয় নাগরিক কমিটি।
বুধবার (১৬ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টায় এনসিপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক ডঃ আতিক মোজাহিদের নেতৃত্বে কুড়িগ্রাম কলেজ মোড় থেকে একটি বিক্ষোভ-মিছিলটি বের হয়ে শহর প্রদক্ষিণ করে। কলেজ মোড় দোয়েল চত্বরে এই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন ডঃ আতিক মুজাহিদ, মুকুল মিয়া, মাহমুদুল হাসান জুয়েল ও মাসুম মিয়া প্রমুখ।
ভোরের আকাশ/এসএইচ