খুলনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে যৌথ টহল

খুলনা জেলা প্রশাসন, খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) ও আনসার সদস্যদের সমন্বয়ে গঠিত একটি যৌথ দল নগরীতে টহল কার্যক্রম পরিচালনা করে।
যৌথ দলটি জেলা প্রশাসকের কার্যালয়, খুলনা থেকে যাত্রা শুরু করে হাজী মোহাম্মদ মহসিন রোড, সাউথ সেন্ট্রাল রোড, আহসান আহমেদ রোড, পিটিআই মোড়, খান জাহান আলী রোড, রয়্যাল মোড়, ময়লাপোতা, শেরেবাংলা রোড, কেডিএ এভিনিউ, শিববাড়ী মোড়, আপার যশোর রোড, পাওয়ার হাউস মোড়, বিআইডব্লিউটিএ লঞ্চঘাট (৭ নম্বর ঘাট), জোড়াগেট কাঁচাবাজার, নূরনগর, বয়রা, জলিল সরণি, বয়রা বাজার, ছোট বয়রা, আহসান উল্লাহ সরণি ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালসহ নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় টহল কার্যক্রম পরিচালনা করে।
এ সময় সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ করা হয় এবং নাশকতামূলক ও বিশৃঙ্খলাপূর্ণ কর্মকাণ্ড থেকে বিরত থাকতে জনসাধারণকে সতর্ক করা হয়।
নগরীর সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে এ ধরনের যৌথ টহল কার্যক্রম অব্যাহত থাকবে।
ভোরের আকাশ/ইউএম