শিরোনাম
পাকিস্তানের সঙ্গে সম্পর্কের নতুন ও শক্তিশালী অধ্যায় শুরু করতে চায় বাংলাদেশ: স্পিকারপ্রধানমন্ত্রীর নির্দেশনায় কমলো হজযাত্রীদের বিমানভাড়া, ভাতা পাবেন ইমাম-মুয়াজ্জিন: ধর্মমন্ত্রীপাকিস্তান সীমান্তের কাছে এস-৪০০ আকাশ প্রতিরক্ষা মোতায়েন করতে যাচ্ছে ভারতডিএমপির নিয়মিত অভিযানে গ্রেপ্তার ৫১৭রাজধানীসহ বিভিন্ন জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েনবিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দামকয়েক ঘণ্টার ব্যবধানে রাজধানীতে তিন বাসে আগুনরূপপুরে পৌঁছাল পারমাণবিক জ্বালানির শেষ চালানপাকিস্তানের সঙ্গে সম্পর্কের নতুন ও শক্তিশালী অধ্যায় শুরু করতে চায় বাংলাদেশ: স্পিকারপ্রধানমন্ত্রীর নির্দেশনায় কমলো হজযাত্রীদের বিমানভাড়া, ভাতা পাবেন ইমাম-মুয়াজ্জিন: ধর্মমন্ত্রীপাকিস্তান সীমান্তের কাছে এস-৪০০ আকাশ প্রতিরক্ষা মোতায়েন করতে যাচ্ছে ভারতডিএমপির নিয়মিত অভিযানে গ্রেপ্তার ৫১৭রাজধানীসহ বিভিন্ন জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েনবিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দামকয়েক ঘণ্টার ব্যবধানে রাজধানীতে তিন বাসে আগুনরূপপুরে পৌঁছাল পারমাণবিক জ্বালানির শেষ চালান

শেরপুরে প্রথমবারের মতো নারী ম্যারাথন অনুষ্ঠিত

শেরপুর প্রতিনিধি

প্রকাশ : ২৭ নভেম্বর ২০২৬, ১২:১৪ অপরাহ্ন

শেয়ার করুন:
ভোরের আকাশ
ভোরের আকাশ

নারীর সুস্থতা, আত্মবিশ্বাস ও ক্ষমতায়নের বার্তা ছড়িয়ে দিতে শেরপুরে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছে নারী ম্যারাথন। জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত ৬ কিলোমিটার দীর্ঘ এ ম্যারাথনে বিভিন্ন বয়সী নারীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ।

শুক্রবার (২৭ নভেম্বর) সকাল ৬টায় শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়াম থেকে ম্যারাথনটি শুরু হয়। শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে দৌড় প্রতিযোগিতাটি ডিসি উদ্যানে গিয়ে শেষ হয়।

ম্যারাথনে অংশ নেওয়া নারীরা জানান, এটি শুধু একটি দৌড় প্রতিযোগিতা নয়, বরং নিজেদের সক্ষমতা ও আত্মবিশ্বাস প্রকাশের অনন্য সুযোগ। অনেকের কাছেই এমন আয়োজনে অংশ নেওয়া ছিল প্রথম অভিজ্ঞতা। তাদের মতে, নিয়মিত এ ধরনের আয়োজন হলে নারীরা শারীরিক ও মানসিক সুস্থতার বিষয়ে আরও সচেতন হবেন এবং খেলাধুলায় আগ্রহী হয়ে উঠবেন।

একজন অংশগ্রহণকারী বলেন, প্রথমবারের মতো এমন একটি আয়োজনে অংশ নিতে পেরে খুব ভালো লাগছে। শুরুতে কিছুটা ভয় ও সংকোচ থাকলেও দৌড় শুরু করার পর তা কেটে যায়। ভবিষ্যতেও এমন আয়োজনে অংশ নিতে চাই।

স্থানীয় বাসিন্দারাও জেলা প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানান। তাদের মতে, নারীদের নিয়ে এমন আয়োজন প্রশংসনীয়। এতে নারীরা ঘরের বাইরে এসে খেলাধুলা ও শরীরচর্চায় উৎসাহিত হবেন। পাশাপাশি নতুন প্রজন্মের মেয়েদের মধ্যেও খেলাধুলার প্রতি আগ্রহ বাড়বে।

অনুষ্ঠানে মুঠোফোনে বক্তব্য দেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা।

জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন বলেন, নারীদের শারীরিক ও মানসিক সুস্থতা নিশ্চিত করার পাশাপাশি আত্মবিশ্বাস বাড়ানো এবং সমাজের বিভিন্ন ক্ষেত্রে এগিয়ে নিতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ। নারীরা যেন নিজেদের সক্ষমতা প্রকাশের সুযোগ পান, সে লক্ষ্যেই শেরপুরে প্রথমবারের মতো নারী ম্যারাথনের আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও নারীদের উৎসাহিত করতে এ ধরনের ইতিবাচক উদ্যোগ অব্যাহত রাখার প্রত্যাশা রয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক এবিএম মামুনুর রশিদ পলাশ, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা দীপঙ্কর রায়, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শাকিল আহম্মেদ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন আক্তার এবং পৌর প্রশাসক আরিফা সিদ্দিকা।

আরও পড়ুন

মান্দায় বাঁশঝাড় থেকে ভ্যানচালকের মরদেহ উদ্ধার

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাসুদ হাসান বাদল।

নজরুল বর্ষ উপলক্ষে প্রথমবারের মতো আয়োজিত এ নারী ম্যারাথন শেরপুরের নারীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে। অংশগ্রহণকারীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ও সাধারণ মানুষের ইতিবাচক সাড়া নারীদের খেলাধুলা ও সুস্থ জীবনচর্চায় এগিয়ে যাওয়ার সম্ভাবনাকে আরও উজ্জ্বল করেছে। সংশ্লিষ্টদের প্রত্যাশা, এ আয়োজনের ধারাবাহিকতায় শেরপুরে নারী ক্রীড়াঙ্গনে নতুন দিগন্ত উন্মোচিত হবে।

ভোরের আকাশ/ইউএম
 

ম্যারাথনশেরপুর

শেয়ার করুন: