শিরোনাম
বিএনপি প্রার্থী মির্জা ফয়সল বিজয়ীজাপান সফর শেষে দেশে ফিরছেন প্রধানমন্ত্রী তারেক রহমানঅনলাইন সহিংসতার শিকার ৪৫.৫ শতাংশ নারী, পুলিশের সহায়তা নেন ৪.৬ শতাংশমহামান্য রাষ্ট্রপতির সঙ্গে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় উপাচার্যের সৌজন্য সাক্ষাৎরূপপুরের প্রথম ইউনিটে বিদ্যুৎ উৎপাদন প্রক্রিয়া শুরুর অনুমোদনচিকিৎসায় খরচ করে দারিদ্র্যসীমার নিচে ১ কোটি ৮ লাখ মানুষ: গবেষণাআমরা অবশ্যই এই ভোট নিয়ে সন্তুষ্ট: ইসি সচিবসরকারি চুক্তিভিত্তিক চাকরিজীবীদের বেতন-ভাতা নিয়ে নতুন সিদ্ধান্তবিএনপি প্রার্থী মির্জা ফয়সল বিজয়ীজাপান সফর শেষে দেশে ফিরছেন প্রধানমন্ত্রী তারেক রহমানঅনলাইন সহিংসতার শিকার ৪৫.৫ শতাংশ নারী, পুলিশের সহায়তা নেন ৪.৬ শতাংশমহামান্য রাষ্ট্রপতির সঙ্গে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় উপাচার্যের সৌজন্য সাক্ষাৎরূপপুরের প্রথম ইউনিটে বিদ্যুৎ উৎপাদন প্রক্রিয়া শুরুর অনুমোদনচিকিৎসায় খরচ করে দারিদ্র্যসীমার নিচে ১ কোটি ৮ লাখ মানুষ: গবেষণাআমরা অবশ্যই এই ভোট নিয়ে সন্তুষ্ট: ইসি সচিবসরকারি চুক্তিভিত্তিক চাকরিজীবীদের বেতন-ভাতা নিয়ে নতুন সিদ্ধান্ত

জীবননগরে দুই মোটরসাইকেলের সংঘর্ষ, জামায়াতের সেক্রেটারিসহ আহত ২

জীবননগর (চুয়াডাঙ্গা) প্রতিনিধি

প্রকাশ : ২৯ অক্টোবর ২০২৬, ৮:৫৯ অপরাহ্ন

শেয়ার করুন:
জীবননগরে দুই মোটরসাইকেলের সংঘর্ষ, জামায়াতের সেক্রেটারিসহ আহত ২
জীবননগরে দুই মোটরসাইকেলের সংঘর্ষ, জামায়াতের সেক্রেটারিসহ আহত ২

চুয়াডাঙ্গার জীবননগরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি ও আসন্ন বাঁকা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মাহফুজুর রহমানসহ দুজন গুরুতর আহত হয়েছেন। দুর্ঘটনায় তাদের দুজনেরই বাম পা মারাত্মকভাবে জখম হয়েছে।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৫টার দিকে জীবননগর উপজেলার বাঁকা ইউনিয়নের মিনাজপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে। আহত মাহফুজুর রহমান মিনাজপুর গ্রামের খলিলুর রহমানের ছেলে। অপর আহত তন্ময় বাঁকা গ্রামের শাহিন উদ্দিনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, মাহফুজুর রহমান মোটরসাইকেল নিয়ে মিনাজপুরের দিকে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা তন্ময়ের মোটরসাইকেলের সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই মোটরসাইকেল আরোহীই সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন।

দুর্ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত তাদের উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের দুজনের বাম পা মারাত্মকভাবে জখম হওয়ার বিষয়টি জানান। পরবর্তী চিকিৎসার বিষয়ে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানা গেছে।

আরও পড়ুন

চরফ্যাশনে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যুব সমাবেশ

জীবননগর উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা সাজেদুর রহমান জানান, দুর্ঘটনার খবর পেয়ে তারা দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পৌঁছান। মোটরসাইকেল দুর্ঘটনায় মাহফুজুর রহমানের বাম পা গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) সোলায়মান শেখ জানান, দুর্ঘটনার খবর পেয়ে থানা-পুলিশের সদস্যরা হাসপাতালে পৌঁছান। এ ঘটনায় দুই মোটরসাইকেল আরোহীই গুরুতর আহত হয়েছেন।

ভোরের আকাশ/আ.র

শেয়ার করুন: