গোপালগঞ্জে এমপি জিলানীর বাড়িতে আগুন

গোপালগঞ্জ-৩ আসনের এমপি ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এসএম জিলানীর পাটগাতীর পৈতৃক বাড়িতে আগুন দিয়েছেন নিষিদ্ধ ছাত্রলীগ ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা।
মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত ৯টার দিকে এ অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এর আগে সাড়ে ৮টার দিকে টুঙ্গিপাড়া থানা ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন তারা। এসময় গ্রেফতার ছাত্রলীগ নেতাকর্মীদের ছাড়িয়ে নেওয়া হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যার দিকে উপজেলা পরিষদ চত্বর এলাকা থেকে ছাত্রলীগের কয়েকজনকে গ্রেফতার করে পুলিশ। পরে উপজেলার বিভিন্ন মসজিদ থেকে মাইকিং করে লোকজন জড়ো করা হয়।
একপর্যায়ে তাদের ছাড়িয়ে নিতে থানার দিকে গেলে পুলিশ টিয়ারসেল নিক্ষেপ করে। এরপর থানায় ভাঙচুর ও অগ্নিসংযোগ করে আটক নেতাকর্মীদের ছাড়িয়ে নেওয়া হয়।
ভোরের আকাশ/ এনউব