শিরোনাম
ঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

গাজীপুরে এনসিপির যুগ্ম মূখ্য সংগঠকের পদত্যাগ

ভ্রাম্যমাণ প্রতিনিধি

প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২৫, ৭:৩৬ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

গাজীপুরের এনসিপির যুগ্ম মূখ্য সংগঠক মেজর (অব.) আবদুল্লাহ আল মাহমুদ পদত্যাগ করেছেন। বুধবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির এ পদত্যাগের কথা জানান তিনি।

লিখিত প্রেস বিজ্ঞপ্তিতে তিনি জানান, আমি মেজর অব আবদুল্লাহ আল মাহমুদ, ইনফ্যান্ট্রি, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর যুগ্ম মূখ্য সংগঠকের পদ থেকে অবিলম্বে পদত্যাগের ঘোষণা দিচ্ছি।

একজন সেনা কর্মকর্তা হিসেবে আমি কখনোই এমন একটি রাজনৈতিক প্লাটফর্মে থাকতে পারি না, যেখানে শীর্ষ নেতৃত্বের কিছু সদস্য নিয়মিত ভাবে সেনাবাহিনী ও প্রাক্তন সেনা সদস্যদের বিরুদ্ধে অবমাননাকর মন্তব্য করেন এবং শত্রুভাবাপন্ন অবস্থান নেন।  

আমি এ বিষয়ে একাধিকবার নেতৃত্বকে অবহিত করলেও কোন সংশোধনীমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়নি। বরং আমাকে উদ্দেশ্য প্রণোদিতভাবে অপপ্রচার ও বিভিন্ন মামলার সাথে জড়ানোর চেষ্টা করা হয়েছে। এসব কর্মকাণ্ডে আমার অবস্থান এনসিপি অসহনীয় ও অনিরাপদ হয়ে উঠেছে। এ ছাড়াও দলের মধ্যে প্রবীন নাগরিক, তাদের পরিচিত মুখের বাইরে কাউকে যুক্ত করার ক্ষেত্রে অন্তর্ভুক্তিমূলক মানসিকতার অভাব রয়েছে যা গণতান্ত্রিক অনুশীলনের জন্য ক্ষতিকর।

আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, আমও যে সেনা পোশাক একদিন গর্বের সাথে পরিধান করেছি তার মর্যাদা ও সম্মান সর্বদা অক্ষুণ্ণ রাখতে হবে। এটি আমার দেশের সার্বভৌমত্ব রক্ষার প্রতি দ্বায়বদ্ধতা।তাই আমি এনসিপির পদ থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি।

এ বিষয়ে এনসিপির কেন্দ্রীয় যুগ্ম মূখ্য সংগঠক এডভোকেট আলী নাসের মুঠোফোনে জানান,
একটি রাজনৈতিক দলে যোগদান ও পদত্যাগ দুটোরই সুযোগ আছে। উনি হুট করে যেভাবে পদত্যাগ করেছে তা সাংগঠনিক শিষ্টাচারের বাইরে।

ভোরের আকাশ/জাআ

মূখ্য সংগঠকএনসিপিপদত্যাগগাজীপুর

শেয়ার করুন: