শিরোনাম
ঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

গাইবান্ধায় যাত্রীবাহী বাসের ধাক্কায় শ্রমিক নিহত

গাইবান্ধা প্রতিনিধি

প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২৫, ১:২১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
গাইবান্ধায় যাত্রীবাহী বাসের ধাক্কায় শ্রমিক নিহত
গাইবান্ধায় যাত্রীবাহী বাসের ধাক্কায় শ্রমিক নিহত

গাইবান্ধায় মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা ট্রাকে গাছের গুঁড়ি লোড করার সময় দ্রুতগতির যাত্রীবাহী বাসের ধাক্কায় রিপন মিয়া (২০) নামের এক শ্রমিক নিহত হয়েছেন। এতে গুরুতর আহত হয়েছেন আরো ৩জন শ্রমিক।  
‎
রবিবার (১৪ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে সদর উপজেলার পলাশবাড়ী আঞ্চলিক মহাসড়কের তুলসিঘাট পল্লী বিদ্যুৎ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

‎নিহত রিপন মিয়া বগুড়ার শিবগঞ্জ উপজেলার সৈয়দপুর ইউনিয়নের মিজাপুর গ্রামের মাহাফুজার রহমানের ছেলে। 
‎
‎‎প্রত্যক্ষদর্শীরা জানান, সড়কের পাশে ট্রাক দাঁড় করিয়ে শ্রমিকরা গাছের গুঁড়ি ট্রাকে লোড করছিলেন। এ সময় হঠাৎ গাইবান্ধা থেকে ঢাকাগামী দ্রুতগতির কাজী লাইনস নামের একটি যাত্রীবাহী বাস ট্রাক ও শ্রমিকদের ধাক্কা দেয়। ‎এতে ঘটনাস্থলেই শ্রমিক রিপন মারা যান। গুরুতর আহত হন আরো ৩ শ্রমিক। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা আহতদের উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালে ভর্তি করে। 
‎
‎এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর ইসলাম তালুকদার বলেন, 'দুর্ঘটনায় একজন মারা গেছেন। নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনার পর পরই ঘাতক বাসটি আটক করা হয়েছে।

ভোরের আকাশ//হ.র

গাইবান্ধাসড়ক দুর্ঘটনা

শেয়ার করুন: